এক্সপ্লোর

Dilip Ghosh: 'পয়সা হয়তো আসছে না, তাই বন্ধ হুক্কা বার', রাজ্য সরকারকে খোঁচা দিলীপের

Dilip on Hookah Bar Close: শহরের সব হুক্কাবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। মেয়র জানিয়ে দেন, "হুক্কাবারের আর লাইসেন্স দেব না। যাদের দিয়েছি, তাঁদের ক্যানসেল করে দেওয়া হবে।"

রঞ্জিত সাউ, কলকাতা: শহরের সমস্ত হুক্কা বার (Hookah Bar) বন্ধ করার নির্দেশ দিল কলকাতা পুরসভা। হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদকের ব্যবহারের অভিযোগ আসছে। ব্যবহার করা হচ্ছে ক্ষতিকারক রাসায়নিক। অভিযোগ মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। শীঘ্রই প্রকাশ করা হবে হুক্কাবার বন্ধের বিজ্ঞপ্তি। এ বার এ বিষয়ে রাজ্য সরকারকে খোঁচা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। 

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি এদিন নিউটাউনে প্রাতঃভ্রমণে এসে বলেন, "শুধু হুক্কা বার কেন? ওয়াইনবার গুলো বন্ধ হবে না? হুক্কাবার থেকে কী দুষ্কর্ম ছড়াচ্ছে জানিনা। কিন্তু পাড়ায় পাড়ায় ঠেক খুলে দিয়েছেন। বাড়িতে বাড়িতে মারপিট। পাড়ায় পাড়ায় মারপিট। কারণ ওয়াইন বার থেকে পয়সা আসছে। হুক্কাবার থেকে আসছে না হয়তো। তাই বন্ধ করে দিচ্ছেন।"                             

প্রসঙ্গত, শহরের সব হুক্কাবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। মেয়র জানিয়ে দেন, "হুক্কাবারের আর লাইসেন্স দেব না। যাদের দিয়েছি, তাঁদের ক্যানসেল করে দেওয়া হবে। নতুন করে আর লাইসেন্স দেওয়া হবে না।"                                         

আরও পড়ুন, 'স্কুলের চাকরি না মিউজিক্যাল চেয়ার?' শূন্যপদের থেকে বেশি সংখ্যক প্রার্থীর কাছে পৌঁছেছিল নিয়োগপত্র!

অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। সঙ্গে ধোঁয়ায় সুখটান! গত কয়েক বছরে কলকাতার একাধিক জায়গায় শুরু হয়েছিল হুক্কা বার। এবার সেগুলিই বন্ধ করে দেওয়ার পথে হাঁটতে চলেছে কলকাতা পুরসভা। কিন্তু কেন? মেয়রের দাবি, খারাপ রাসায়নিক ব্যবহারের ফলে শরীরে ক্ষতি হচ্ছে।                                     

এমনকি, হুক্কার সঙ্গে নেশার সামগ্রী মেশানো হচ্ছে বলেও, অভিযোগ আসছে। ফিরহাদ হাকিম এও বলেন, "এই রেস্ট্রুরেন্টে খারাপ জিনিস হচ্ছে। যে কেমিক্যাল ব্যবহার হচ্ছে সেই ধোয়াটা হেলথের পক্ষে ক্ষতিকর। আমার কাছে প্রমাণ নেই, তবে অভিযোগ উঠছে কোথাও কোথাও নেশার জিনিস মেশানো হয়েছে। যাতে বারবার যেতে বাধ্য হচ্ছে।" যার জেরে হুক্কা বার বন্ধের সিদ্ধান্ত কলকাতা পুরসভার। 

যদিও দিলীপ ঘোষ বলেন , "পুরসভা মনে করেছে করছে ঠিক আছে। কিন্তু মদের দোকান খুলে দিচ্ছে, এটাতে মনে হচ্ছে না যে এটাতে সমাজ নষ্ট হচ্ছে?" সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "নেশার বিরুদ্ধে। তবে দেখতে হবে হুক্কা যেন আবার দুয়ারে না চলে যায়। মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন সিগারেট খান।" হুক্কা বার বন্ধে নজরদারি চালাতে পুলিশের সঙ্গেও কথা বলেছেন মেয়র। 

 

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget