এক্সপ্লোর

Dilip Ghosh: 'ইডি-র জেরার পর অনেকে আবোল-তাবোল কথা বলে', অভিষেককে কটাক্ষ দিলীপের

'মাথা নত করব না, শিরদাঁড়া বিক্রি করব না, ২০২৪-এ বিজেপিকে হারাবই', গতকাল মন্তব্য করেছিলেন অভিষেক...

সৌমিত্র রায়, নিউটাউন: কয়লাকাণ্ডের তদন্তের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। 

কয়লাকাণ্ডে গতকাল নয়াদিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ৯-ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে থেকে বেরিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানান অভিষেক। বলেন, সব করব, মাথা নত করব না। শিরদাঁড়া বিক্রি করব না। ২০২৪-এ বিজেপিকে হারাবই।

মঙ্গলবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে বিজেপি রাজ্য সভাপতির কটাক্ষ ইডি-র জেরার পর অনেকে আবোল-তাবোল কথা বলে। তাঁর প্রশ্ন, জীবন কোথায় দিচ্ছেন? জীবন নিয়ে তো পালিয়ে গেল নেতারা। 

দিলীপ বলেন, ৯ ঘণ্টা যদি ইডি জেরা করে, তখন লোকে অনেকেই আবল-তাবোল বকে। সবে তো শুরু হয়েছে। যে নেতারা ভুবনেশ্বর গিয়েছিলেন তাঁদের চেহারাই পাল্টে গিয়েছিল।  এতদিন ভেবেছিল পুলিশ-সিআইডি দিয়ে চালিয়ে দেবেন। চমকে রেখে দেবেন, যা ইচ্ছা করবেন। ওনাদের রাজত্বে কয়লা, বালি, পাথর লুঠ হয়েছে। গরু পাচার হয়েছে। 

বিজেপি রাজ্য সভাপতির দাবি, একটা পার্টি অফিসিয়ালি এই কারবারগুলি করছে, তাদের সব নেতা জড়িত। পুলিশ অভিযোগ নেয় না। আইনশৃঙ্খলা কার হাতে আছে?

তিনি যোগ করেন, আদালতও কোনও না কোনও পদক্ষেপ নিচ্ছে। তাই তাদের নেতারা বাড়ি ছেড়ে পালাচ্ছে। গায়েব হয়ে যাচ্ছে। অন্য দেশের নাগরিকত্ব নিয়ে নিচ্ছেন, কতটা সৎ ছিল ওরা।

সম্প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিজেপির ২৫টি বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ করছেন। এই ইস্যুতে দিলীপ বলেন, আমি জানি না পঁচিশ না পঞ্চাশ। আমাদের পার্টিতে অনেক নেতা এসে বলেছিল একশো আছে, দেড়শো আছে। এসব ডায়লগ দিতে হয়। আগে তো ওনাদের বিধায়ক-সাংসদরা ইডি সিবিআই থেকে বাঁচুক। তারপর আমাদের বিধায়ক সম্পর্কে ভাববেন।

উপ নির্বাচন নিয়ে আইনি পথে যাওয়া প্রসঙ্গে দিলীপ বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি। আইনি পথে যাওয়ার আছে কি না সেটা নিয়ে আইনজীবীরা দেখছেন।  সেটা নিয়ে আজ আলোচনা হবে। যদি মনে হয়, তাহলে যাব।

সেরা শিরোনাম

West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
Abhishek Banerjee:
"যা ভোটে জিতেছিলে, তার থেকে একটা হলেও বেশি ভোটে হারাব", অভিষেককে ডায়মন্ড হারবারে হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Hormuz Attack : ভেতরে ২৭ ভারতীয় নাবিক, হরমুজে বড় হামলা ট্যাঙ্কারে, এবার নতুন বিপদ লিম্পেট মাইন !
ভেতরে ২৭ ভারতীয় নাবিক, হরমুজে বড় হামলা ট্যাঙ্কারে, এবার নতুন বিপদ লিম্পেট মাইন !
Chandranath Rath Muder : চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি
চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget