এক্সপ্লোর

Dilip Ghosh : 'বাংলা থেকে জঙ্গি রফতানি হচ্ছে, দেশের যত গ্যাংস্টার আমাদের রাজ্যে এসে লুকিয়েছে' : দিলীপ ঘোষ

TMC : বর্ডার দেখার দায়িত্ব কার? পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

বিশ্বজিত্‍ দাস, পশ্চিম মেদিনীপুর :  একদিকে রাজ্যে আলকায়দা (Al-Queda) জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে কলেজ ছাত্র। অন্যদিকে, জঙ্গি সন্দেহে জম্মু থেকে ধৃত বাংলার যুবক। এনিয়ে শাসকদলকে বিঁধেছে বিরোধীরা। বাংলা থেকে জঙ্গি রফতানি হচ্ছে। কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বর্ডার দেখার দায়িত্ব কার? পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

জঙ্গিরা গ্রেফতার

একজনের বয়স ২০। আরেক জনের ৩০। একজনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। আরেকজনের, হাওড়ার সাঁকরাইলে। একজন কলেজ ছাত্র মনিরুদ্দিন খান। অপরজন আমিরউদ্দিন খান মাদ্রাসায় পড়াতেন, সঙ্গে নাকি ছিল কাপড়ের ব্যবসা। কিন্তু দু’জনের বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ। অভিযোগ, দুজনেই কুখ্যাত জঙ্গি সংগঠন আল কায়েদার জঙ্গি। 

রবিবার, দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে গ্রেফতার করা হয় মনিরুদ্দিন খানকে। মনিরুদ্দিনকে নিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে এসটিএফ। এরপর কাশ্মীর থেকে গ্রেফতার হল বাংলারই এক ছেলে। অভিযোগ সেই এক। আল কায়দা সন্দেহভাজন জঙ্গি। সোমবার, জম্মুর রামবান থেকে আলকায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয় হাওড়ার বাসিন্দা আমিরুদ্দিন খানকে। রামবান পুলিশ সূত্রে দাবি, আমিরুদ্দিনের কাছ থেকে উদ্ধার হয়েছে চিনা গ্রেনেড ও বেশ কিছু অস্ত্রশস্ত্র। অস্ত্র আইন, বিস্ফোরক আইন ও UAPA ধারায় মামলা রুজু হয়েছে। 

'বাংলা থেকে জঙ্গি রফতানি হচ্ছে'

জোড়া বাঙালি যুবক জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়ার পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, 'বাংলা থেকে জঙ্গি রফতানি হচ্ছে। দেশের যত গ্যাংস্টার আমাদের রাজ্যে এসে লুকিয়েছে। জঙ্গি ট্রেনিং ক্যাম্প তৈরি করে এখান থেকে সারা দেশে জঙ্গি পাঠিয়ে উৎপাত করানো হচ্ছে।' কেন্দ্রের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন তৃণমূলের (TMC)। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'ইন্টেলিজেন্স বলছে বাংলাদেশ বর্ডার থেকে হচ্ছে। বর্ডার দেখার দায়িত্ব কার? বিএসএফ এর। বিএসএফ কার? অমিত শাহর। অমিত কার? বিজেপি র। এই বিজেপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লোকসভাতে দাঁড়িয়ে বলেছেন ১৪ টি রাজ্যে এই ধরনের সন্ত্রাসবাদীদের গতিবিধি আস্তানা রয়েছে।। তার মধ্যে একটি পশ্চিমবঙ্গ কিন্তু বাকি ১৩ টির মধ্যে তো ভুরিভুরি বিজেপি শাসিত রাজ্য রয়েছে।'

আরও পড়ুন- মাদ্রাসায় পড়ানো আর জামাকাপড়ের ব্যবসার আড়ালে জঙ্গি কার্যকলাপ? কাশ্মীরে আল কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার হাওড়ার ছেলে

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget