এক্সপ্লোর

Dilip Ghosh : মুখ্যমন্ত্রীরই নিরাপত্তা নেই, কেন এমন বললেন দিলীপ

Dilip Ghosh On Kaustav Bagchi : কৌস্তভের দাবি , তাঁর বাড়িতে হামলা হতে পারে বলে এক তৃণমূল কর্মী জানান।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর : নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ( Kaustav Bagchi )। এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের ( Dilip Ghosh )  কটাক্ষ, ' মুখ্যমন্ত্রীরই নিরাপত্তা নেই ' 

কৌস্তভের দাবি , তাঁর বাড়িতে হামলা হতে পারে বলে এক তৃণমূল কর্মী জানান। এরপর সোমবার রাতে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনারকে ই-মেল করে নিরাপত্তা চান কৌস্তভ। কংগ্রেস নেতার দাবি, রাতে তাঁর ব্যারাকপুরের  বাড়ির সামনে ঘুরে যায় পুলিশ। 

কৌস্তভ বাগচী তো বিরোধিতা করে টার্গেট, তাই কৌস্তভ বা আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা থাকবেই। আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ হওয়া প্রসঙ্গে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। 

সোমবার  ব্যারাকপুর জুড়ে কৌস্তভ বাগচীকে সামাজিক বয়কটের ডাক দিয়ে পোস্টার পড়ে। পোস্টারে অভিযোগ করা হয়, মাতৃসমা মুখ্যমন্ত্রীকে ( Mamata Banerjee ) কুরুচিকর ও অশালীন মন্তব্য করে এলাকার সংস্কৃতিকে গোটা বাংলার কাছে হেয় করেছেন কৌস্তভ। তাই ব্যারাকপুরবাসীর ব্যানারে আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে সামাজিক বয়কটের ডাক দেওয়া হয়েছে। কৌস্তভের দাবি, পোস্টারকাণ্ডের নেপথ্যে রয়েছে তৃণমূল। পাল্টা শাসকদলের তরফে কৌস্তভের কাজের সমালোচনা করা হয়েছে। এরপর দিনই ব্যারাকপুর কমিশনারেটের কাছে নিরাপত্তা চান কৌস্তভ । 

এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাসের দাবি, 'গোটাটাই নাটক। এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইলে পেয়ে যাবেন কৌস্তভ।'

কৌস্তভ বাগচীর গ্রেফতারি একজোট করছে বাম-কংগ্রেসকে। রাজ্যের একাধিক জায়গায় গ্রেফতারির প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস ও বামেরা। আর এরপরই ঘাসফুল শিবির থেকে এ নিয়ে এসেছে কটাক্ষ।

এক যুগ ধরে হাতে থাকা সাগরদিঘি বিধানসভা আসন, উপনির্বাচনে হাতছাড়া হয়েছে তৃণমূলের। বামেদের সমর্থনে বিধানসভায় খাতা খুলেছে কংগ্রেস। তারপর অধীর চৌধুরীকে ব্য়ক্তিগত আক্রমণের পথে হাঁটেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা দীপক ঘোষের একটি বইরে কথা তুল ধরে মুখ্য়মন্ত্রীকে আক্রমণ করেন কৌস্তভ। তারপরই শনিবার মাঝরাতে ব্য়ারাকপুরে তাঁর বাড়িতে পৌঁছে যায় কলকাতা পুলিশ।  যাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। এদিন জামিন পেয়ে তিনি বলেন, যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যূত হচ্ছেন, ততদিন পর্যন্ত মাথায় চুল রাখবেন না। তিনি মাথা কামিয়েও ফেলেন। আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে নিয়ে শনিবার দিনভর তোলপাড় হয়েছে বঙ্গ রাজনীতি!

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget