এক্সপ্লোর

Dilip Ghosh: 'গ্রামে কারা বোমা ফাটাচ্ছে , কারা সাপ্লাই করছে বোঝাই যাচ্ছে' মন্তব্য দিলীপের

West Bengal: অভিযোগ, ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলেকে যে গাড়িতে চ়ড়ে ঘুরে বেড়াতে দেখা যায়, সেই গাড়ির ড্য়াশ বোর্ড থেকে উদ্ধার হল তাজা বোমা।

কলকাতা: 'গ্রামে গ্রামে কারা বোমা ফাটাচ্ছে , কারা সাপ্লাই করছে বোঝাই যাচ্ছে। আমরা যখন অভিযোগ করি তৃণমূলের লোকেরাই বোমার কারখানা করছে; বোমা বিক্রি করছে; বোমা ফাটাচ্ছে। তখন তৃণমূল কংগ্রেসের লোকেরা আমাদের দিকে আঙুল তোলে! এখন তো পরিষ্কার হয়ে গেল।'' ভাঙড়ে বোমাবাজি এবং তৃণমূল নেতার গাড়ির ড্যাশবোর্ডে বোমা প্রসঙ্গে মন্তব্য দিলীপের (Dilip Ghosh)।                         

তৃণমূল নেতার গাড়ির ড্যাশবোর্ডে বোমা: মাঠে বোমা, রাস্তায় বোমা, এবার গাড়িতেও বোমা, ভাঙড় জুড়ে যেন বোমা কালচার। অভিযোগ, ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলেকে যে গাড়িতে চ়ড়ে ঘুরে বেড়াতে দেখা যায়, সেই গাড়ির ড্য়াশ বোর্ড থেকে উদ্ধার হল তাজা বোমা। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার যখন ISF ও তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত, তখন, কাঁঠালিয়া চৌমাথা এলাকায় এখানেই এই তিনটে গাড়িতে ব্য়াপক ভাঙচুর চলে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, সামনের কাচ। ভাঙচুর করা হয় ভিতরেও। এরপরই দেখা যায়, ৩টির মধ্য়ে ২ টি গাড়িতে রয়েছে তাজা বোমা। সাদা এই গাড়িটির ড্য়াশবোর্ডে রাখা ছিল বোমা। আর কালো বোলেরো গাড়িটির পিছনের সিটের নীচে পড়ে ছিল আরেকটি বোমা। সূত্রের খবর, ভাঙচুর হওয়া তিনটে গাড়ির মধ্য়ে এই সাদা গাড়িটি আরাবুল ইসলামের ছেলে, হাকিমুলের।         

ওই গাড়ি থেকে কোনও বোমা উদ্ধার না হলেও, অদূরে, সাদা গাড়ির ড্য়াশবোর্ড থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। স্থানীয় সূত্রে দাবি, এই গাড়িটি তানজিলা বেগম নামে স্থানীয় এক তৃণমূল কর্মীর। কিন্তু, অভিযোগ এই গাড়িতে নাকি বেশিরভাগ সময় দেখা যেত, আরাবুলের ছেলে হাকিমুলকে।  কালো বোলেরো গাড়ির মালিক, আরাবুল ঘনিষ্ঠ বলে পরিচিত স্থানীয় তৃণমূল নেতা বাকিকুল্লা গাজি। গাড়িটির পিছনে নম্বর প্লেট থাকলেও সামনে নেই।

এই প্রসঙ্গে এদিন তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, “গ্রামে গ্রামে কারা বোমা ফাটাচ্ছে, কারা সাপ্লাই করছে বোঝাই যাচ্ছে। নেতার গাড়ির মধ্যে বোমা নিয়ে ঘুরছে। কীরকম আহাম্মক দেখুন! এটা যদি কোনও কারণে ফাটে গাড়িও তো উড়ে যাবে; মারা যাবে। এত বেপরোয়া হয়ে গেছে, যে জানে নেতার গাড়িতে পুলিশ হাত দেবে না।''

আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?

সেরা শিরোনাম

West Bengal News Update: ভোট চুরির অভিযোগে এককাট্টা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা
ভোট চুরির অভিযোগে এককাট্টা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা
Chaos in SRFTI: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গোলমাল, ৩টি মামলা রুজু, SIT গঠন করল স্বরাষ্ট্র দফতর
Chaos in SRFTI: ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গোলমাল, ৩টি মামলা রুজু, SIT গঠন করল স্বরাষ্ট্র দফতর
West Bengal News Live : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাতর মৃত্যুতে ধোঁয়াশা
Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল
'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget