এক্সপ্লোর

Dilip-Humayun Tussle : 'আজ পর্যন্ত নিজের এলাকার বাইরে বেরোননি', দিলীপের কটাক্ষের জবাবে হুমায়ুন বললেন, 'বাচালতা বেশি করেন'

Humayun Kabir : জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের দাবি, সমাবেশ হবে ১০ লক্ষ মানুষের, তাঁর দলে যোগ দেওয়ার সম্ভাবনা বিভিন্ন দলের নেতাদের।

কলকাতা : তৃণমূল সরকারের মৃত্যুঘণ্টা বাজানোর হুঁশিয়ারি দিয়ে, ব্রিগেডে সভা করার কথা আগেই ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। মঙ্গলবার সাসপেন্ডেড তৃণমূল নেতা জানিয়ে দেন, ব্রিগেডে সভা হবে ২৫ থেকে ৩১ জানুয়ারির মধ্যে। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের দাবি, সমাবেশ হবে ১০ লক্ষ মানুষের, তাঁর দলে যোগ দেওয়ার সম্ভাবনা বিভিন্ন দলের নেতাদের। হুমায়ুনের এই ব্রিগেড সমাবেশের উদ্যোগকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।

দিলীপ বলেন, "আজ পর্যন্ত নিজের এলাকার বাইরে হুমায়ুন কবীর বেরোননি। ওঁর পার্টির কী ভবিষ্যৎ হবে, উনি কী চান, উনি তো সকালে একরকম বলেন, বিকালে একরকম বলেন। পয়েন্টও ঠিক নেই। এটা করলে তো মানুষ বিশ্বাস করবে না। যদি নতুন পার্টি করে লড়তে চান, ঠিক করুন। পরিষ্কার করে ঘোষণা করে দিন ওঁর কী উদ্দেশ্য। যারা চান তাঁরা তাঁকে সহযোগিতা করবেন। বাকি উনি মনে হয় দাম বাড়াচ্ছেন বা জল মাপছেন যে কার দিকে গেলে সুবিধা বেশি পাব। মাসখানেক হয়নি, ইতিমধ্যে উনি অনেক কিছু কথা বলেছেন, সেটা করেননি। ১০ লক্ষ যদি জোগাড় করতে পারেন, নিঃসন্দেহে একটা বড় শক্তি হিসাবে উঠে আসবে ওঁর পার্টি।" 

পাল্টা জবাব দিয়েছেন হুমায়ুন কবীরও। তিনি বলেন, "দিলীপবাবু নিজেরই প্রাসঙ্গিকতা হারিয়েছেন বিজেপির কাছে। কারণ, ওয়েটিংয়ে আছেন তিনি। তিনি নিজের কথাটা আগে মানুষের কাছে পরিষ্কার করুন। যে, অমিত শাহ এসেছিলেন, তাঁকে আলাদা করে ডেকেছিলেন, আগামী দিনে তাঁকে তাঁর পুরনো জায়গা ফেরত দেবেন বা তাঁকে বাংলার একজন গুরুত্বপূর্ণ নেতা হিসাবে মানুষের কাছে তুলে ধরবেন..সেটা বিজেপির লোক জানেন। ওঁর আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নেই। আমি নৌশাদ নই। আমি বাংলার রাজনীতিতে দিলীপবাবুর থেকে অনেক আগে থেকে আছি। দিলীপ ঘোষকে মানুষ চিনেছেন ২০১৫ সালে। তার আগে ঝাড়গ্রামের মানুষ দিলীপ ঘোষকে চিনতেন। বা, আরএসেএসের যেখানে ক্যাম্প অফিস ছিল, সেসব জায়গায় দিলীপ ঘোষের পরিচিতি ছিল। ২০১৫ সালে বিজেপি দিলীপ ঘোষকে বাংলার মানুষের কাছে বিজেপির সভাপতি হিসাবে তুলে ধরে। দিলীপ ঘোষ বাচালতা বেশি করেন। এর কোনও জবাব হয় না। দিলীপ ঘোষ নিজের প্রাসঙ্গিকতা নিয়ে বিজেপির সঙ্গে কথা বলুক। তাঁকে আগামী দিনে বাংলার রাজনীতিতে কোনও জায়গা দেবে কি না সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। এখানে আমি ঠিক করার কেউ নই।"   
   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget