এক্সপ্লোর

Dilip Ghosh : দূরত্ব বাড়ছে বিজেপির সঙ্গে? নতুন দল গড়বেন? স্পষ্ট জবাব দিলীপের

Dilip Ghosh On New Party Formation : সত্যই কি নতুন দল গড়বেন দিলীপ ঘোষ? এই প্রশ্নের দাম লাখ টাকার থেকেও বহুগুণ বেশি। 

কলকাতা : ইদানিং একের পর এক ঘটনায় স্পষ্ট দলের সঙ্গে তাঁর দূরত্ব। বঙ্গ বিজেপির কোনও অনুষ্ঠান হোক বা দিল্লির হাইকমান্ডের অধিবেশন, দিলীপ ঘোষ থেকেছেন ব্রাত্যই। ঠারেঠোরে, নাম না করে শুভেন্দু অধিকারী ও তার গোষ্ঠীর বিরুদ্ধে অসন্তাষ প্রকাশ করলেও দলীয় নেতৃত্বর বিরুদ্ধে কথা বলেননি দিলীপ। তিনি দলের সফলতম রাজ্য সভাপতি এখনও পর্যন্ত, তবু তিনি এখন কোণঠাসাই। হালে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে তাঁর সস্ত্রীক উপস্থিতি বাড়িয়েছে বিতর্ক। দলের একাংশ তাঁর বিরুদ্ধে শানিত বাক্য ব্যবহার করেছেন। তবে কি একদা দোর্দন্ডপ্রতাপ, বিজেপির প্রাক্তন বিধায়ক, সাংসদ দিলীপ ঘোষ, এবার অন্য দল গড়বেন ? এই প্রশ্নটাই এখন বঙ্গ রাজনীতির আনাচে কানাচে। 

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। তারপর থেকেই এই ঘটনা ঘিরে তৈরি হয় নানা জল্পনা। দলীর কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে পশ্চিমবঙ্গ বিজেপির এখনও পর্যন্ত সবচেয়ে সফল রাজ্য সভাপতিকে। অর্জুন সিং থেকে শুরু করে সৌমিত্র খাঁ, দলের একাধিক নেতার কটাক্ষ বিদ্রুপের মুখে পড়তে হয়েছে দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষ ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও। এরপর আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদির সভায় তিনি ডাক পাননি। তাঁর বিষয়ে কোনও প্রশ্ন উঠলেই এড়িয়ে চলেন সুকান্ত মজুমদারও। এই পরিস্থিতিতে কি সত্যই দল গড়বেন দিলীপ ঘোষ? এই প্রশ্নের দাম লাখ টাকার থেকেও বহুগুণ বেশি। 

এবিপি আনন্দকে দিলীপ ঘোষ জানালেন, 'আমি দল দাঁড় করিয়েছি। দল গঠন করিনি। করার দরকার নেই। ৭০ বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি। সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে । আলাদা দল গড়ার দরকার নেই। আর আমরা ওই ধরনের রাজনীতি করি না ' 

গত মাসে 'অপারেশন সিঁদুর'-এরপর বাংলায় প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। দুদিনের ব্য়বধানে আরও এক হেভিওয়েট কর্মসূচিতেও অনুপস্থিত ছিলেন তিনি। অমিত শাহর সভাতেই ডাক পাননি দিলীপ ঘোষ। যদিও, এনিয়ে কোনও মন্তব্য করেননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। কিন্তু কানাঘুঁষো ছিলই, দল তাঁর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে। তবে সরাসরি দলের বিপক্ষে কোনও কথা বলেননি দিলীপ ঘোষ। বরং অসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে হাসপাতালে গিয়েছেন। এখনও তিনি বললেন, তিনি আলাদা দল গড়ার কথা ভাবছেনই না। এই দলই মানুষের স্বপ্নপূরণ করবে।         

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫-SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে নতুন করে তালিকা প্রকাশ
SLST News: তৃণমূল জমানার ২০২৫-SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে নতুন করে তালিকা প্রকাশ
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget