এক্সপ্লোর

Dilip Ghosh: কোলাঘাটে দিলীপকে ঘিরে বিক্ষোভ BJP কর্মীদের, স্ত্রী রিঙ্কু বললেন, ‘দলে তিনটি লাইন চলছে’

Rinku Majumdar: বৃহস্পতিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে কোলাঘাটে চা-চক্রে যোগ দিতে গিয়েছিলেন দিলীপ।

কোলাঘাট: দিঘার জগন্নাথ মন্দিরে তাঁর পদার্পণ নিয়ে গতকাল থেকেই রাজনীতির পারদ চড়ছে। সেই আবহে কোলাঘাটে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী, বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। সেখানে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি-র কর্মী ও সমর্থকরা। বিক্ষোভ থেকে শুরু হল বাদানুবাদ, তর্কাতর্কি, বচসায়। এমনকি দিলীপকে নিয়ে টানাটানিও হল। দলের 'লাইন' নিয়েও উঠে গেল প্রশ্ন। (Dilip Ghosh)

বৃহস্পতিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে কোলাঘাটে চা-চক্রে যোগ দিতে গিয়েছিলেন দিলীপ। সেখানেই তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান একদল মানুষ। ওঠে 'দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান'। দিলীপের জন্য বিছিয়ে রাখা সবুজ কার্পেটও তুলে ফেলেন তাঁরা। দিলীপ কোলাঘাটে কেন চা-চক্র করতে এসেছেন, সেই নিয়েও ওঠে প্রশ্ন। জেলা সভাপতি, স্থানীয় নেতৃত্বকে না জানিয়ে কেন চা-চক্র অংশ নিচ্ছেন দিলীপ, তা নিয়েও ওঠে প্রশ্ন। (Rinku Majumdar)

একসময় দেখা যায়, দিলীপের স্ত্রী রিঙ্কু গাড়ি থেকে নেমে এসেছেন। সেখানে তাঁর সঙ্গেও বচসা বাধে বিজেপি কর্মীদের। সেখানে রিঙ্কুকে বলতে শোনা যায়, "এখন পার্টির মধ্যে তিনটি লাইন চলছে।" এতে বিক্ষোভকারীরা বলেন, "কোনও লাইন নেই। লাইন তৈরি করে দেওয়া হয়েছে। আপনারা পদে আছেন, আপনারা জানেন।"

এর কিছু ক্ষণ পর বিক্ষোভকারীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন দিলীপও। দিলীপ জানান, যাঁর বাড়ি, তিনিই তাঁকে ডেকেছেন। এতে বিক্ষোভকারীরা জানান, যিনি ডেকেছেন, তিনি অন্য বিধানসভার লোক। শুধু তাই নয়, এক ব্যক্তি বলেন, "BJP-র মধ্যে থেকে BJP-র বিরুদ্ধে কাজ করলে চলে না।" দিলীপ কেন তাঁকে  'চামচা' বলেছেন, সেই নিয়েও কার্যত চড়াও হন একজন। নিরাপত্তারক্ষীরা এর পর দিলীপকে সরিয়ে নিয়ে যান। যেতে যেতে দিলীপ বলেন, "কত অনুগামী আমি দেখছি দাঁড়াও। কাল বিজেপি-তে এসে আমাকে শেখাচ্ছে।" পরে চা-চক্রে গিয়ে দিলীপ বলেন, "কিছু লোক আছে যারা দলকে কব্জা করতে এসেছে। নতুন নতুন বিজেপি বিজেপি হয়েছে তারা। একটু ঝামেলা করতে চাইছে। এটা হবে না। লক্ষ লক্ষ বিজেপি কর্মী বাড়িতে বসে রয়েছে। তারা কিন্তু বিজেপি ছাড়েনি। এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি করে যারা, তারা হঠাৎ এসেছে, হঠাৎই যাবে। আমরা রক্ত-ঘাম ঝরিয়ে দলকে দাঁড় করিয়েছি। দিলীপ ঘোষ আসল কথা বলেছে বলেই এসব করছে। দিলীপ ঘোষ বলবেই।"

গতকাল আচমকা দিঘার জগন্নাথ মন্দিরে হাজির হন দিলীপ ও রিঙ্কু। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ রক্ষার্থেই সেখানে উপস্থিত হন তাঁরা। মমতার সঙ্গে বেশ কিছু ক্ষণ বসে কথাও বলেন। এদিন সকালেও কলকাতায় এসে দলের একাংশকে নিশানা করেন। বলেন, "দালালরা যেদিন থেকে এসেছে, বিজেপি-র গন্ধ, স্বাদ চলে গিয়েছে।" ইতিমধ্যেই দিলীপের বিরুদ্ধে একে একে মুখ খুলতে শুরু করেছেন বিজেপি নেতারা। সৌমিত্র খাঁ, কৌস্তভ বাগচি, তথাগত রায়রা দিলীপকে প্রকাশ্যে কটাক্ষ করেন। শুভেন্দু অধিকারী আক্রমণে না গেলেও, বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি তিনি। 

দিলীপের দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে জায়গায় জায়গায় প্রতিবাদও শুরু হয়। গতকাল রাতে মেদিনীপুরে বিজেপি-র দলীয় কার্যালয়ের বাইরে দিলীপের ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখানো হয়। পোস্টারে লেখা হয়, 'ছিঃ ছিঃ ছিঃ দিলীপ ছিঃ, তৃণমূলের দালাল'। আর তার পর আজ কোলাঘাটে বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
PM Modi Live: NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget