এক্সপ্লোর

Dilip Ghosh: 'রাজ্যপাল খরচ করতে না করেননি, কোথায়, কীভাবে খরচ জানতে চেয়েছেন,' প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

Governor Letter: নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন রাজ্য-রাজনীতি উত্তাল, তখন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক কার্যকলাপের ওপরে নজর রাখার সিদ্ধান্ত নিল রাজভবন।

কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে (University) যে কোনও আর্থিক খরচ সংক্রান্ত বিষয়ে আচার্য তথা রাজ্যপালের অনুমোদন নিতে হবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজভবন। যা নিয়ে স্বয়ং শিক্ষামন্ত্রী জানিয়েছেন  সম্পূর্ণ অন্ধকারে রেখে এই চিঠি দেওয়া হয়েছে। এবার এই ইস্যুতে রাজ্যের দিকে কটাক্ষ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'সব বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল। তাঁর একটা বক্তব্য থাকেই। আর্থিক বিষয়ে যে গন্ডগোল রাজ্য সরকার করে, বিশ্ববিদ্যালয়ে তাই আছে। আমার মনে হয় যত্রতত্র যেমন ইচ্ছা অর্থ বরাদ্দ এবং খরচা করার জন্যই মুখ্যমন্ত্রী নিজে আচার্য হতে চাইছেন। রাজ্য সরকার এমনিতেও কোনও নিয়ম মানে না। সারা দেশে একরকম ব্যবস্থা, পশ্চিমবঙ্গে আরেকরকম। তার একটাই উদ্দেশ্য অর্থ। স্বেচ্ছাচারিতার জন্য দুর্নীতি চূড়ান্ত। রাজ্যপাল খরচা করতে না করেননি। কোথায় কীভাবে খরচা হবে তা জানতে চেয়েছেন। নিজেদের লোকেদের পাইয়ে দেওয়ার নিয়মকে জারি করে রাখতে চেয়েছেন। ' 

নির্দেশিকা জারি রাজভবনের: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) যখন রাজ্য-রাজনীতি উত্তাল, তখন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক কার্যকলাপের ওপরে নজর রাখার সিদ্ধান্ত নিল রাজভবন। নির্দেশ দেওয়া হয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে আগে আচার্য তথা রাজ্যপালের অনুমোদন নিতে হবে। রাজভবন সূত্রের খবর, ইতিমধ্যেই এই নির্দেশ পৌঁছে গেছে সমস্ত বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে কী কাজ হচ্ছে, তা রিপোর্ট আকারে, প্রতি সপ্তাহের শেষ কাজের দিনে, ইমেল করে রাজভবনকে জানাতে হবে। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী (Partha Chatterjee) থাকাকালীন বিধি তৈরি হয়েছিল যে, উপাচার্যরা কেবলমাত্র উচ্চশিক্ষা দফতর মারফৎ রাজভবনের সঙ্গে কথা বলতে পারবে। এদিন রাজভবনের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, উপাচার্যরা যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি আচার্যের সঙ্গে টেলিফোন অথবা ইমেল মারফৎ কথা বলতে পারবেন। রাজভবনের এই নির্দেশিকা দেখে উচ্চ শিক্ষা দফতর ক্ষুব্ধ।

এদিন শিক্ষামন্ত্রী বলেন, 'রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক প্রতিযোগীর নয় সহযোগীর। ইউজিসি-র প্রতিটি সমীক্ষায় রাজ্য উচ্চস্থানে আছে। আমরা কোনও দ্বৈরথ চাইনা, সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চাই। রাজ্যপালের চিঠির আইনি বৈধতা নিয়ে সংশয় আছে। রাজ্যপাল যা বলতে চান তা পরিষ্কার করে বলুন অথবা কাজে তা প্রকাশ করুন। সাংবাদিক বৈঠকে বলা হয়েছে একসঙ্গে কাজ করতে চাই। এই চিঠি সেই সাংবাদিক বৈঠকের অভিমুখের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। শিক্ষা দফতরের প্রধান সচিবকে বলেছি আইনে কী সংস্থান আছে দেখতে। 

আরও পড়ুন: Kolkata Parking Fee: 'পার্কিং চার্জ বাড়ানোর সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ' ট্যুইট তৃণমূল কংগ্রেসের

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |
Anubrata Mondal News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget