এক্সপ্লোর

Dilip Ghosh: ১ ঘণ্টাও বেশি সময় ধরে চলা BJP-র রাজ্য সভাপতি শমীকের সঙ্গে শেষ হল দিলীপের বৈঠক, আলোচনায় বড় সিদ্ধান্ত !

Dilip Sameek Meet BJP Big Decision : ১ ঘণ্টাও বেশি সময় ধরে চলা BJP-র রাজ্য সভাপতি শমীকের সঙ্গে শেষ হল দিলীপের বৈঠক, আলোচনায় কী সিদ্ধান্ত ?

শিবাশিস মৌলিক, কলকাতা: কাল অমিত শাহের সঙ্গে বৈঠকের পর আজ সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে যান দিলীপ ঘোষ। আর আজ, দীর্ঘ ১ ঘণ্টারও বেশি সময় ধরে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক হয়।  এবং এই বৈঠকে একেবারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হয়েছে,  এবার বঙ্গ রাজনীতিতে নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হবেন দিলীপ ঘোষ। 

আরও পড়ুন, কোন বিধানসভা কেন্দ্র থেকে লড়তে চান ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দিলীপ

''পথ সভা ও মিছিলে দিলীপ ঘোষকে আরও বেশি ব্যবহার করা হবে''

জানা গিয়েছে, এদিনের বৈঠক হয় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষের মধ্যে। এদিন উপস্থিত ছিলেন অমিতাভ চক্রবর্তী। সাংগাঠনিকভাবে কীভাবে কাজে লাগানো যায় দিলীপ ঘোষকে, সেই বিষয়ে আলোচনা চলে। পথ সভা ও মিছিলে দিলীপ ঘোষকে আরও বেশি ব্যবহার করা হবে এবং রাজ্য জুড়ে ব্যবহার করা হচ্ছে দিলীপ ঘোষকে, বলে জানা গিয়েছে। ১৩ জানুয়ারি দুর্গাপুরে একটি সভাতে, শমীক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষ থাকবেন, এই নিয়ে আলোচনা চলেছে, এমনটাই বৈঠক সূত্রে জানা গিয়েছে।

রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের কার্যত প্রত্যাবর্তন  

রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের কার্যত প্রত্যাবর্তন হয়েছে । সূত্রের খবর, আর এবার, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বিধানসভায় নির্বাচনে লড়তে চেয়েছেন তিনি। সে কথা জানিয়েছেন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বর কাছেও। সূত্রের দাবি, বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে কথা বলেই চূড়ান্ত হবে বিজেপির 'দাবাং' নেতার ভূমিকা। তবে দিলীপ ঘোষ যে থাকছেন সক্রিয়ভাবে, তা কার্যত স্পষ্ট করে দিয়েছে পদ্ম শিবির। 

'রাজনীতিতে লড়ার আমার ইচ্ছেও ছিল না'

আপনি বিধানসভা নির্বাচনে লড়াই করতে চান এবার ? পছন্দের কেন্দ্র কোনটা  ? এদিন সাংবাদিকের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, তা আমি যখন নির্বাচন একাধিকবার লড়েছি, তো আমাকে জনপ্রতিনিধি হয়েই লড়তে হবে। যদি নির্বাচন না লড়তাম মোটেও, তাহলে আমার প্রশ্ন ছিল না। তখন আমাকে বলা হয়েছিল লড়তে, যতবার আমাকে আদেশ দেওয়া হয়েছিল, আমি লড়েছি। রাজনীতিতে লড়ার আমার ইচ্ছেও ছিল না, কিন্তু আমি এক্স এমপি, এক্স এমএলএ, তো প্রতিনিধি হয়ে লড়াই করার গুরুত্ব বেশি থাকে। আমি আগে যেখানে লড়েছি, খড়গপুরে দুবার মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে। তো সেই ওখানের মানুষের সঙ্গে একটা আত্মিক যোগ আছে। তো পার্টি যদি বলে, আমি ওখানেই লড়ব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
PM Modi Live: NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget