এক্সপ্লোর

West Bengal BJP: ১.৫ কোটিরও বেশি নাম বাদ যেতে পারে পশ্চিমবঙ্গে? দিলীপের দাবি, আরও বাড়তে পারে, বললেন, ‘আগুন লেগে গিয়েছে’

Dilio Ghosh: সাংবাদিক বৈঠকে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন।

কলকাতা: বুধবার অমিত শাহের সঙ্গে একান্ত সাক্ষাৎকার। আর বৃহস্পতিবারই ফের চাঙ্গা তিনি। দলে নিজের অবস্থান থেকে যেমন সরছেন না, তেমনই তৃণমূলের প্রতিও সুর নরম করছেন না মোটেই। আর তাই সতীর্থদের সুরেই দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, SIR-এ পশ্চিমবঙ্গে ১.৫ কোটি নাম বাদ যেতে চলেছে। (Dilip Ghosh)

বৃহস্পতিবার রাজ্য বিজেপি-র সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন দিলীপ। আর তার পরই সাংবাদিক বৈঠকে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। SIR প্রশ্নে দিলীপ বলেন, "SIR নিয়ে দলের কাজ হয়ে গিয়েছে। এখন BLO-রা করছেন। কিন্তু যেটা আমরা বলেছিলাম যে প্রায় ১.৫ কোটির কাছাকাছি ভুয়ো ভোটার আছে, নাম বাদ যাবে, সেটা প্রায় কাছাকাছি। ৫৮-৫৯ লক্ষ তো ফর্মই ফেরত আসেনি। নাম বাদ গিয়েছে। এর পর যে ফর্ম এসেছে, তাঁদের একাধিক জায়গায় নাম আছে। জিজ্ঞেস করা হচ্ছে, কোথায় ভোটার থাকতে চান। SMS-এ মেসেজও আসছে।" (West Bengal BJP)

দিলীপ আরও বলেন, "১ কোটি ৩৮ লক্ষ আরও এমন নাম এসে যাবে। ডাকা হচ্ছে। আরও বাড়তে পারে। সেখান থেকেও কিছু ছাঁট বেরোবে। আমাদের বক্তব্যের দিকেই যাচ্ছে প্রসিডিং। তৃণমূল বলছিল, 'কী হল, কিছুই তো হল না'! কী হল বোঝা যাচ্ছে না? তাদের মহামন্ত্রী দিল্লিতে রাজপথে দাঁড়িয়ে চিৎকার করছিলেন কাল। বোঝা যাচ্ছে আগুন লেগেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সকাল বিকেল এখনও বলছেন, 'এই করব, তাই করব, দেখে নেব'। কেন? ঠান্ডা মাথায় বসুন না! ঠান্ডা ঠান্ডা, কুল কুল। তৃণমূলকে এভাবেই দেখতে চাই আমরা। কিন্তু  এখন আর সম্ভব নয়। কারণ আগুন লেগে গিয়েছে। এই যে ১-১.৫০ কোটি নাম যদি বাদ যায়, তৃণমূল থাকবে কোথায়! এটাই সত্য, তথ্য প্রমাণ দিচ্ছে।"

তৃণমূলকে কটাক্ষ করে দিলীপ বলেন, "তৃণমূল এমন একটা দল, সেটা পাখির মধ্যে পড়ে, না কি পশুর মধ্যে পড়ে, না জলচরের মধ্যে পড়ে, নীতি কী, আদর্শ কী, সংবিধান আছে কি না, কেউ জানে না। পাহাড়ে যে সব গরু থাকে, বৃষ্টির সময় তাদের চুল লম্বা হয়ে যায় কুকুরদেরও হয়। গরমে আবার খুলে যায়। এরা ক্ষমতা দখলের জন্য যা করার করে।"

কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতো শুরু হবে বিজেপির ম্যারাথন সভা, কর্মসূচি। কিন্তু এর মাঝে কি ফ্যাক্টর হতে পারে বিশেষ কোনও নাম? সেই প্রশ্নেরও স্পষ্ট জবাব দিয়েছেন দিলীপ। তিনি বলেন, "দিলীপ ঘোষ, বিজেপি নেতা- সবাই ডাকলে যাব। উনিও আমাদের নেতা। সুকান্তদা আছেন। বা তাঁদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাব। এই যে আমাদের ২৯৪টা সিট আছে, সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয়, তাহলে আমাদের সবাইকে যেতে হবে।এক জায়গায় ৪ জন মিলে সভা করে তো আমরা কভার করতে পারব না।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget