এক্সপ্লোর

Dilip Ghosh: মোদির পাশে সুকান্ত-শুভেন্দু, আলিপুরদুয়ারে তিনি ব্রাত্যই, দল কি অবদান অস্বীকার করছে? দিলীপ বললেন…

West Bengal BJP: বৃহস্পতিবার আলিপুরদুয়ারে মোদির সভায় দিলীপের অনুপস্থিতি নজর কেড়েছে সকলেরই।

কলকাতা: বিধানসভা নির্বাচনে এখনও এক বছর সময় রয়েছে। কিন্তু বৃহস্পতিবারই কার্যত নির্বাচনের দামাম বেজে গেল। আলিপুরদুয়ারে এদিন রাজনৈতিক সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের বিরুদ্ধে Operation Sindoor অভিযান চালানোর পর, এবার পশ্চিমবঙ্গে Operation Bengal অভিযানের ডাক দেওযা হয় সেখানে। মোদির পাশে মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সেই সভায় আমন্ত্রণ পেলেন না রাজ্য বিজেপি-র একদা সভাপতি দিলীপ ঘোষ, এ রাজ্যে বিজেপি-র খুঁটি মজবুত করার কৃতিত্ব দেওয়া হয় তাঁকে। আর সেই নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। (Dilip Ghosh)

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে মোদির সভায় দিলীপের অনুপস্থিতি নজর কেড়েছে সকলেরই। সেই নিয়ে প্রশ্ন করলে দিলীপ বলেন, "উত্তরবঙ্গে প্রোগ্রাম। সেখানকার কর্মীরাই যাবেন। কলকাতায় এলে আমরা থাকব। যাঁরা নেতা, তাঁদের কিছু প্রোটোকল আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকতে হয়। আমি পদাধিকারী নই। এখানে এলে সাধারণ কর্মী হিসেবে যাব।" (West Bengal BJP)

একসময় কার্যত একাহাতেই এ রাজ্যে বিজেপি-কে দাঁড় করিয়েছিলেন দিলীপ। কিন্তু বর্তমানে রাজ্য বিজেপি-তে তিনি কোণঠাসা বলে সামনে এসেছে বার বার। বিজেপি-কি তাহলে তাঁর অবদান অস্বীকার করছে? প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, "কে অবদান স্বীকার করল, কে অস্বীকার করল, তাতে কিছু যায় আসে না। আমরা অবদান রাখার চেষ্টা করি, যাতে দল লাভবান হয়। আমাকে দল যে দায়িত্ব দিয়েছে, তা পালন করেছি। যেটা অসম্পূর্ণ আছে, পরবর্তীতে যাঁরা আসবেন, তাঁরা পূরণ করবেন। দল এগোতে থাকে, চলতে থাকে। আমরা সাধারণ কর্মী।"

দিলীপ জানিয়েছেন, নির্বাচনের জন্য কমিটি থেকে অনেককে আলাদা রাখা হচ্ছিল। ফের নতুন কমিটি গড়া হচ্ছে। সেখানে কে, কোথায় জায়গায় পায়, তা দেখেই কাজ হবে। কিন্তু মোদির সভায় কেন ডাক পেলেন না তিনি, সেই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি দিলীপ। এব্যাপারে প্রশ্ন করা হলে শুভেন্দু খানিকটা দায় এড়ান। তাঁকে বলতে শোনা যায়, "এ ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে পারব না। সভার আয়োজক আলিপুর জেলা বিজেপি। কাকে ডেকেছে, কাকে ডাকেনি, তারাই বলতে পারবে।"

তবে দিলীপ কারও প্রতি কোনও উষ্মা প্রকাশ করেননি। তাঁর বক্তব্য, "আমি মাঠি সক্রিয় আছি, কর্মীদের সঙ্গে আছি। আমি সাধারণ কর্মী, সাধারণ কর্মীদের সঙ্গেই আছি আমি।" আগামী বিধানসভা নির্বাচনে আগের মতোই কি সক্রিয় ভূমিকায় দেখা যাবে দিলীপকে? সময়ই উত্তর দেবে।

তবে মোদির সভায় ডাক না পেলেও, এদিন টেলিভিশনে মোদির বক্তৃতা শোনেন দিলীপ। নিজের ফেসবুক পেজে সেই ভিডিও-ও পোস্ট করেন। দিলীপ ঘোষের দফতর থেকে এর পর লেখা হয়, 'আজ নিউটাউন বাসভবন থেকে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির জনসভার লাইভ। পশ্চিমবঙ্গের মাটিতে তাঁকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী আজ গ্যাসের লাইনের উদ্বোধন-সহ উত্তরবঙ্গের জন্য একাধিক বার্তা দেন। পাশাপাশি, পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন নিয়েও তিনি তাঁর বক্তব্য তুলে ধরলেন। বাংলার মানুষের দুর্ভাগ্য যে কেন্দ্রীয় সরকার চাইলেও কেবলমাত্র রাজ্য সরকারের জন্য ১৬ টি বড় প্রজেক্ট আটকে রয়েছে। ৯০ হাজার কোটির বেশি টাকার কাজ থমকে রয়েছে। রেল, হাসপাতাল, হাইওয়ে, মেট্রোর মত বড় বড় পরিকাঠামোগত উন্নয়ন থমকে রয়েছে'। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে হাজির হয়েছিলেন দিলীপ। দিলীপ সৌজন্য়ের কথা বললেও, দলের অন্দের সেই নিয়ে রোষে পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু আজ ডুয়ার্সে মোদি যেমন তৃণমূলকে আক্রমণ করলেন, কলকাতায় বসে তাঁর পথই অনুসরণ করলেন দিলীপ। রাজ্যের সমালোচনাই করলেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget