এক্সপ্লোর

District Corona Situation: ঊর্ধ্বমুখী সংক্রমণ, উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা

District Corona Situation: সংক্রমণের কবলে বাংলা। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। তীব্র গতিতে বাড়ছে সংক্রমণ। কেন্দ্রের ডিস্ট্রিক্ট অফ কনসার্নের তালিকায় উঠে এসেছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা।

সন্দীপ সরকার, অরিত্রিক ভট্টাচার্য, জয়ন্ত পাল: কলকাতা (Kolkata) ও উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) করোনা (Corona) পরিস্থিতি শোচনীয়। পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা, উত্তর ২৪ পরগনা বাদে এমন কয়েকটি জেলা আছে, যেখানে দৈনিক ১ হাজারের বেশি মানুষ সংক্রমণের কবলে পড়ছেন। এক্ষেত্রে বিধির কড়াকড়ি করে সংক্রমণের মোকাবিলা করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

সংক্রমণের কবলে বাংলা। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। তীব্র গতিতে বাড়ছে সংক্রমণ। কেন্দ্রের ডিস্ট্রিক্ট অফ কনসার্নের তালিকায় উঠে এসেছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার, সবার উদ্বেগ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও দেখা যাচ্ছে সংক্রমণের দাপট। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায় এক একদিনে হাজারের বেশি মানুষ সংক্রমণের কবলে পড়ছেন। উত্তরবঙ্গে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, মালদার পরিস্থিতি বেশ সঙ্গীন। বাদবাকি জেলাগুলিতেও গতি পেয়েছে সংক্রমণ। সার্বিকভাবে পরিস্থিতি ভয়াবহ বলে মনে করছেন চিকিত্সকরা। চিকিৎসক দ্বৈপায়ন বিশ্বাস বলেন, “জেলায় যে সংক্রমণ দেখাচ্ছে যাচ্ছে, টিপ অফ দ্য আইসবার্গ, সবাই টেস্ট করাচ্ছেন, তার কোনও মানে নেই, থার্ড ওয়েভ সব জায়গায় একসঙ্গে এসেছে, জেলাতেও এসেছে, আগে টেস্ট কম হয়েছে, এখন একটু বেশি হচ্ছে, তাই পজিটিভ বেশি আসছে।’’

কলকাতা এবং সংলগ্ন জেলায় সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে, অশনি সঙ্কেত হিসেবে উত্তর ও দক্ষিণবঙ্গের দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধি, এখানেই সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকরা। এই প্রেক্ষাপটেই চিকিৎসকদের পরামর্শ, সংক্রমণকে রুখতে গেলে কলকাতা, উত্তর ২৪ পরগনার মতো, সমস্ত জেলাতেই কড়াকড়ি করার প্রয়োজন। চিকিৎসক জয়দেব রায় বলেন, “অন্যান্য জেলাগুলিকে কড়া ভাবে দেখতে হবে, তাই বলে কলকাতাতে ঢিল দেওয়া যাবে না, জেলা গুলোর সঙ্গে কলকাতার কানেকশন আছে।’’ সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়লেও, সচেতনতা অভাব রয়েই গেছে। রবিবার সন্ধেয় সেই ছবিই ধরা পড়ল দমদমের দাগা কলোনিতে। অনেকে আড্ডায় ব্যস্ত। অনেকের মুখে মাস্ক নেই। খবর পেতেই অভিযান চালায় দমদম থানার অন্তর্গত ঘুঘুডাঙা ফাঁড়ির পুলিশ। করোনা বিধি ভঙ্গের জন্য অন্তত ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: Hooghly News: সন্ধের পর দুঃসাহসিক ডাকাতি ব্যান্ডেলে, ঘর ভাড়া দেখতে এসে সোনা-টাকা লুঠ, দম্পতিকে বেঁধে রেখে চম্পট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Metro: ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
News Live : ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget