এক্সপ্লোর

Malda Profile: মাটিতে প্রাচীন ইতিহাসের গন্ধ! ২ দিন পরে 'স্বাধীনতা'! চেনা মালদার অচেনা দিক

Malda History: প্রাচীন কাল থেকে ব্রিটিশ জমানা পেরিয়ে বর্তমান ভারত। ভৌগোলিক অবস্থানের জন্য সব যুগেই মালদা জেলার গুরুত্ব অপরিসীম।

মালদা: একদিকে ভিনরাজ্য, একদিকে ভিনদেশ। মাঝে এই জেলা।  উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মাঝে সেতুর মতো রয়েছে মালদা। শশাঙ্ক থেকে সুলতানি আমল, তারপর ইংরেজ শাসন পেরিয়ে স্বাধীনোত্তর ভারত। বারবার সীমানা, ভৌগোলিক আকার-আয়তন বদল হয়েছে এই এলাকার। কিন্তু গুরুত্বের দিক থেকে বরাবরই প্রথম সারিতেই রয়েছে অধুনা মালদা জেলা (Malda District)।

ইতিহাস:
এই গোটা এলাকার ইতিহাস (Malda History) বহু পুরনো। এমন সময় থেকে এই এলাকার বিষয়ে নানা তথ্য় জানা যায় যখন মালদা নামের কোনও জেলাই ছিল না। ইতিহাসে এই এলাকা গৌড়বঙ্গ নামে পরিচিত। পানিনির লেখায় গৌড়পুর-এর কথা জানা যায়। মনে করা হয় তা আদতে অধুনা মালদা জেলা বা তার লাগোয়া এলাকাই ছিল। গৌড় (Gour) ও পান্ডুয়া এই দুটিই অত্যন্ত প্রাচীন জনপদ। গৌড়ের সীমানা সময়ে সময়ে বদলে গিয়েছে। বাংলাদেশের বগুড়া থেকে পাওয়া একটি শিলালেখে ব্রাহ্মীলিপিতে গৌড় ও পান্ডুয়া (তৎকালীন পুণ্ড্রবর্ধন) -এর উল্লেখ রয়েছে যা মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত ছিল। সমুদ্রগুপ্তের এলাহাবাদ শিলালেখ থেকে জানা যায় এই এলাকা গুপ্ত সাম্রাজ্যের অন্তর্গত ছিল। তবে গৌড়ের সঙ্গে সবচেয়ে বেশি আলোচিত নাম শশাঙ্ক। কর্ণসুবর্ণের রাজা শশাঙ্কের সঙ্গে একইসঙ্গে উচ্চারিত হয় গৌড়ের নাম। তারপরে পাল রাজবংশের শাসনের সময়েও অত্যন্ত সমৃদ্ধ জনপদ হিসেবে বিবেচিত হয়েছে গৌড় ও লাগোয় এলাকা। তারপরে সেন বংশের আমলে, রাজা লক্ষ্মণ সেনের রাজত্বে গৌড়ের নাম ছিল লক্ষ্মণাবতী। বখতিয়ার খিলজির আক্রমণের পতন হয় সেন বংশের। তারপর বাংলায় ছিল টানা মুসলিম শাসকদের শাসন। আবুল ফজলের আইন-ই-আকবরিতেও নাকি এই এলাকার নাম পাওয়া যায়। এই দীর্ঘ ইতিহাসের ছাপ এখনও রয়ে গিয়েছে। অধুনা মালদা জেলায় ছড়িয়ে থাকা বিভিন্ন সৌধ ও স্থাপত্যের ধ্বংসস্তূপে দেখা যায় বিভিন্ন সেই সময়ের গঠনশৈলি ও সংস্কৃতির ছাপ।

এর পর ব্রিটিশ আমল। ১৮১৩ সালে পূর্ণিয়া (Purnia), দিনাজপুর ও রাজশাহি জেলার কিছু অংশ নিয়ে প্রথম তৈরি হয় মালদা জেলা। ১৮৩২ সালে জেলার জন্য আলাদা ট্রেজারি তৈরি হয়। ১৮৫৯ সালে পূর্ণসময়ের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় মালদা জেলার জন্য। ব্রিটিশ আমলের নথি বলছে তারপর থেকে এই জেলাকে প্রথমে রাজশাহি ডিভিশনে এবং পরে ভাগলপুর ডিভিশনের অন্তর্গত করা ছিল। কিন্তু ১৯০৫ সালে, এটা আবার রাজশাহি ডিভিশনের অন্তর্গত করা হয়। ১৯৪৭ সাল পর্যন্ত ওই ডিভিশনেই ছিল।

স্বাধীনতা ও দেশভাগ:
স্বাধীনতার সময়ে দেশভাগের জন্য প্রভাবিত হয়েছিল এই জেলাও। কোনদিকে যাবে মালদা তা নিয়ে সংশয় ছিল একেবারে প্রথম দিকে। স্বাধীনতা লাভের প্রথম দিনদুয়েক এই জেলা তৎকালীন পূর্ব পাকিস্তানের এক ম্যাজিস্ট্রেটের অধীনে ছিল। ব়্যাডক্লিফ লাইনের সম্পূর্ণ তথ্য প্রকাশিত হওয়ার পরে ১৯৪৭ সালের ১৭ আগস্ট মালদা জেলা ভারতের (India) অন্তর্ভুক্ত হয়। তবে সেইসময়ের মালদায় থাকা ১৫টি থানার মধ্যে ৫টি থানা যায় তৎকালীন পূর্ব পাকিস্তানে (অধুনা বাংলাদেশ)। 

 

স্বাধীনতার আগে ও স্বাধীনতার পরে মালদা
স্বাধীনতার আগে ও স্বাধীনতার পরে মালদা

অবস্থান:
পশ্চিমবঙ্গকে (West Bengal) লম্বালম্বি দেখলে ঠিক মধ্যিখানে অবস্থিত এই জেলা। উত্তরে রয়েছে উত্তর দিনাজপুর। দক্ষিণে মুর্শিদাবাদ। পূর্বে বাংলাদেশ। পশ্চিমে ঝাড়খন্ড ও বিহার। আন্তর্জাতিক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মালদা। বাংলাদেশের সঙ্গে দেড়শো কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে মালদার। দক্ষিণবঙ্গ থেকে শিলিগুড়ি যেতে গেলে মালদার মধ্য দিয়েই যেতে হয়। বাংলায় গঙ্গা প্রবেশ করেছে মালদহ জেলা দিয়েই। মালদার মানিকচক দিয়ে প্রথম বাংলায় ঢুকেছে গঙ্গা। এমন ভৌগোলিক অবস্থানের জন্য বাণিজ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলা।  

ভূ-পরিচয়:
মালদা জেলা মূলত গঙ্গা অববাহিকা (Ganga Basin) অঞ্চল। ভৌগোলিকভাবে বিচার করলে মালদা জেলার ভূপ্রকৃতি তিনভাগে ভাগ করা যায়। তাল, দিয়ারা এবং বারিন্দ। এই জেলা বন্যা কবলিত এলাকার মধ্যে পড়ে। মালদা জেলায় নদী ভাঙনের সমস্যাও ভয়াবহ। সারা বছরই, বিশেষ করে বর্ষাকালে ভাঙন সমস্যা ভয়াবহ আকার ধারণ করে এখানে। তার জন্য একাধিক এলাকায় বাসস্থান সংক্রান্ত সঙ্কট দেখা যায়। গঙ্গা এই জেলার অন্যতম নদী। তাছাড়া, মালদার অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী হল মহানন্দা (Mahananda), ফুলহার এবং কালিন্দি। সমুদ্রতল থেকে মোটামুটি ১৭ মিটার মতো উঁচু এই জেলার অধিকাংশ জায়গা। মালদা জেলার আবহাওয়া আর্দ্র-ক্রান্তীয়। গরমে এখানে ভয়াবহ গরম পড়ে। অনেকসময়েই লু বওয়ার মতো পরিস্থিতিও হয়। আবার শীতকালে এখানে ভীষণ ঠান্ডা পড়ে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি দেখা হয়।  

অর্থনীতি:
মালদা মূলত কৃষিপ্রধান (Malda Agriculture) জেলা। মূলত ধান এবং আম উৎপাদিত হয় এখানে। মালদা জেলার কথা উঠলেই প্রথমে মনে পড়ে ফজলি আমের কথা। ফজলি মূলত মালদারই আম। বড় আকারই এর পরিচয়। মালদায় উৎপাদিত আম রফতানি হয় বিদেশেও। এই জেলায় একাধিক আম বাগান রয়েছে। যেখানে আরও নানা প্রজাতির আম চাষ হয়ে থাকে। এছাড়া, ধান, ডাল, তৈলবীজও চাষ হয় এখানে। মালদায় উল্লেখযোগ্য পরিমাণে লিচু চাষ হয়ে থাকে। ইংরেজবাজার এলাকা মূল বাণিজ্যিক স্থল। কাছেই বিহার, ঝাড়খণ্ড থাকায় বাণিজ্যিক লেনদেনও হয়ে থাকে। মালদায় বাংলাদেশ সীমান্তের কাছে রয়েছে মহদিপুর স্থলবন্দর (Malda Mahadipur Landport)। যা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের (Cross Border Business) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

রাজনীতি:
মালদহ জেলা রাজ্য-রাজনীতির দিক থেকে অত্যন্ত গুরত্বপূর্ণ। এই জেলায় বেশ বড় সংখ্যায় সংখ্যালঘু নাগরিকের বাস রয়েছে। কংগ্রেসের একসময়ের শক্ত ঘাঁটি মালদহ। মালদার প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা ছিলেন আবু বরকত আতাউর গণি খান চৌধুরী। দীর্ঘদিনের এই সাংসদের (অধুনা প্রয়াত) সঙ্গে মালদা জেলার নাম ওতপ্রোতভাবে জড়িত। একসময়ে কংগ্রেসের (Congress) শক্ত ঘাঁটি হলেও এখন তাদের শক্তি কমেছে। বামেদেরও ভাল সংগঠন ছিল মালদা জেলায়। ২০১১ সালের পালাবদলের পরেও এখানে বাম-কংগ্রেসের শক্ত ভিত ছিল। এমনকি ২০১৬ সালেও মালদায় সেভাবে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল (TMC)। তবে পরে এই জেলাই তৃণমূলের খাসতালুকে পরিণত হয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি (BJP) এখানে ভাল ফল করে। তারপর থেকে সীমান্তবর্তী এই জেলায় সংগঠন বাড়িয়েছে পদ্মশিবিরও। 

প্রশাসনিক ভাবে মালদা দুটি সাব ডিভিশনে (Sub Division) বিভক্ত। ১. মালদা সদর এবং ২. চাঁচল। মহিলা থানা ও সাইবার থানা নিয়ে মালদা জেলায় মোট ১৬টি থানা রয়েছে। 

মালদহ জেলায় ১২টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সেগুলি হল, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদা, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর। এই জেলায় ২টি লোকসভা কেন্দ্র মালদা উত্তর ও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র। 


Malda Profile: মাটিতে প্রাচীন ইতিহাসের গন্ধ! ২ দিন পরে 'স্বাধীনতা'! চেনা মালদার অচেনা দিক

উল্লেখযোগ্য:
মালদার জেলার সঙ্গে জড়িয়ে রয়েছে শিল্প-সংস্কৃতি, জড়িয়ে রয়েছে নানা খাবার। রসকদম্ব এই জেলার অন্যতম বিখ্যাত মিষ্টি। পোস্তর দানা ব্যবহার করা হয় এই মিষ্টি তৈরিতে। মালদার কথা উঠলেই নাম ওঠে গম্ভীরার (Gambhira Folk Art)। গম্ভীরা স্থানীয় লোকসংস্কৃতি। সাধারণ বাসিন্দাদের দৈনন্দিন জীবনের নানা ঘটনা, সুখ-দুঃখের কথা এই লোকগান-নাচের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। বহু প্রাচীন কাল থেকে চলা এই শিল্প এখন ব্যবহার হয় নানা প্রচার কাজেও। সরকারি স্তরে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে, আধুনিক সময়ের নানা ঘটনার কথা জানাতেও গম্ভীরা শিল্পের মাধ্যম ব্যবহার হয়ে থাকে। দেশে এবং বিদেশে সমাদৃত এই শিল্প। 

যোগাযোগ ব্যবস্থা:
সড়ক (Road) ও রেল (Rail) পরিষেবার মাধ্যমে কলকাতা ও দেশের আরও নানা শহরের সঙ্গে যুক্ত রয়েছে মালদা জেলা। মালদার সদর শহর ইংরেজ বাজারের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ রয়েছে। জেলার একেবারে বুক চিরে গিয়েছে ৩৪ নম্বর জাতীয় সড়ক (NH34)। মালদার অনেক জায়গায় এটাই মূল রাস্তা হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া ৮১ নম্বর জাতীয় সড়কও রয়েছে। যা বিহারের সঙ্গে মালদার যোগাযোগ করে। রাজ্যের একাধিক সরকারি পরিবহন সংস্থার বাস কলকাতা-মালদা (Kolkata-Malda Bus), শিলিগুড়়ি-মালদা (Siliguri-Malda Bus) যাতায়াত করে। অন্য জেলা শহরের সঙ্গেও যোগাযোগ রয়েছে। রয়েছে একাধিক বেসরকারি বাসও। ইংরেজবাজার ও মালদা টাউন রেলপথেও যুক্ত। এর রেল ভিডিশনাল হেডকোর্য়াটর হল মালদা ভিডিশন (Malda Rail Division)। যদিও এই রেল ডিভিশন এলাকার অধিকাংশই বিহার ও ঝাড়খন্ডের (Jharkhand) অন্তর্ভুক্ত। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতে যাওয়ার প্রায় সব ট্রেনই মালদা ছুঁয়ে যায়।     

পর্যটন:
পুরাতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ একাধিক সৌধ ও মসজিদ রয়েছে মালদায়। বড় সোনা মসজিদ, দখিল দরওয়াজা, ফিরোজ মিনার, চিকা মসজিদ, কদম রসুল মসজিদ, গুমটি দরওয়াজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও পান্ডুয়ার একলাখি মসজিদ রয়েছে। বাংলার অন্যতম প্রথম স্কোয়ার ব্রিক গম্বুজ এটি। রয়েছে রামকেলি গ্রাম। যেখানে বেশ কিছুদিন শ্রী চৈতন্যদেব বাস করেছিলেন বলা হয়। রয়েছে আদিনা ইকো টুরিজম পার্ক, মালদা মিউজিয়াম। মালদার হবিবপুর ব্লকের জগজীবনপুর (Jagjivanpur) অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরাতাত্ত্বিক এলাকা (an archeological site)। এই এলাকা থেকে পাওয়া গিয়েছিল একটি তাম্রপত্র। যেটি পাল বংশের সম্রাট মহেন্দ্রপালদেবের সমসাময়িক। সেখানে নবম শতকের বৌদ্ধবিহারের ধ্বংসস্তূপও রয়েছে।

তথ্যসূত্র: 
1. www.malda.gov.in
2. www.wbnorthbengaldev.gov.in
3. www.maldapolice.wb.gov.in
4. www.nabard.org
5. www.maldazillaparishad.in

আরও পড়ুন:  মরচে ধরা গা ছুঁয়ে আজও বয়ে যায় নদী, এককালের শিল্পশহর হাওড়া, ইতিহাস মনে রেখেছেন কেউ কি!

 

সেরা শিরোনাম

Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
প্রবল ভিড়ে পদপিষ্ট, চরমে বিশৃঙ্খলা, একাধিক মৃত্যু, আপাতত বন্ধ চোরবাগানের সর্বজনীনের পুজোমণ্ডপ
প্রবল ভিড়ে পদপিষ্ট, চরমে বিশৃঙ্খলা, একাধিক মৃত্যু, আপাতত বন্ধ চোরবাগানের সর্বজনীনের পুজোমণ্ডপ
News Live Updates: চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট অনেকে, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, ছড়িয়ে পড়ে জুতো-বোতল
চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট অনেকে, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, ছড়িয়ে পড়ে জুতো-বোতল

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget