এক্সপ্লোর

Doctor's Day: ডক্টরস ডে পালন ঘিরেও পিছু ছাড়ল না তৃণমূলপন্থী চিকিৎসকদের দুই শিবিরের দ্বন্দ্ব

Kolkata Medical College: গ্রামবাংলার ভোটযুদ্ধের এক সপ্তাহ আগে, মহানগরের এই ঘটনা ঘিরে মাথা চাড়া দিল নতুন বিতর্ক।

সন্দীপ সরকার, কলকাতা: ডক্টরস ডে পালন ঘিরেও পিছু ছাড়ল না তৃণমূলপন্থী চিকিৎসকদের দুই শিবিরের দ্বন্দ্ব। কলকাতা মেডিক্যালের আয়োজিত দুই অনুষ্ঠানের মধ্যে নির্মল মাজি শিবিরের অনুষ্ঠানে গরহাজির থাকলেন শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও টানাপোড়েনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পরিষদীয় মন্ত্রী।

ডক্টরস ডে পালন ঘিরে তৃণমূলপন্থী চিকিৎসকদের দুই শিবিরের টানাপোড়েন। কলকাতা মেডিক্যালের অনুষ্ঠানে IMA বেঙ্গলের অনুষ্ঠানের অতিথি। গ্রামবাংলার ভোটযুদ্ধের এক সপ্তাহ আগে, মহানগরের এই ঘটনা ঘিরে মাথা চাড়া দিল নতুন বিতর্ক। ১ জুলাই, ডক্টরস ডে উপলক্ষ্যে কলকাতা মেডিক্যাল কলেজে ২টি অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূলপন্থী চিকিৎসকদের দুই শিবির।

একটি অনুষ্ঠানের আয়োজন করে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। অন্য আরেকটি অনুষ্ঠানের আয়োজক আইএমএ বেঙ্গল। অভিযোগ, আইএমএ বেঙ্গলের অনুষ্ঠানে অতিথি হিসেবে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত হন কলকাতা মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতির তরফে আয়োজিত অন্য আরেকটি অনুষ্ঠানে।

সূত্রের খবর, এই ঘটনার পরেই চিকিৎসক মহলে গুঞ্জন ওঠে, তবে কি ইচ্ছে করেই নির্মল মাজির বিরোধী শিবির বলে পরিচিত সুদীপ্ত রায় শিবিরের অনুষ্ঠানে হাজির হন শোভনদেব? আইএমএ বেঙ্গল শাখার রাজ্য সভাপতি নির্মল মাজি বলেন, 'শোভনদেব আমাদের জন্যই এখানে এসেছিলেন। ওই কার্ডের আমন্ত্রণ পত্রে নাম  ছিল না, আমাদের প্রোগ্রামে আমন্ত্রিত ছিলেন।'  

শোভনদেবের উপস্থিতি নিয়ে পাল্টা জবাব দেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়। কলকাতা মেডিক্যাল কলেজ রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় বলেন, 'আমাদের অনুষ্ঠানে কারও আলাদা করে নাম নেই। এটা সরকারি অনুষ্ঠান। কোনও শিবিরের ব্যাপার নেই।' 

যদিও তৃণমূলপন্থী চিকিৎসকদের দুই শিবিরের টানাপোড়েনের ব্যাপারটি একরকম উড়িয়ে দেন শোভনদেব। তিনি বলেন, আমি তো বরাবর নির্মলের প্রোগ্রামেই আসি। যাব না এরকম কোনও ব্যাপার নেই। আমন্ত্রিত তালিকায় নাম না থাকলেও সবই তো আমাদেরই লোক।

এখন দেখার, তৃণমূলপন্থী চিকিৎসকদের দুই শিবিরের মধ্যে এই টানাপোড়েন বিতর্ক কীভাবে সামাল দেয় রাজ্যের শাসক দল।                                                                  

 

আরও পড়ুন, লাফিয়ে বাড়ছে সবজির দাম, ৩০০ টাকায় বিকোচ্ছে লঙ্কা, সেঞ্চুরি পেরলো একাধিক আনাজ

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget