এক্সপ্লোর

Vegetable Price: লাফিয়ে বাড়ছে সবজির দাম, ৩০০ টাকায় বিকোচ্ছে লঙ্কা, সেঞ্চুরি পেরলো একাধিক আনাজ

Vegetable Price Hike: কলকাতার চিত্রটিই যদি দেখা যায় তবে গড়িয়াহাট বাজারে সব সবজিরই দামই এখন একশোর আশেপাশে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: নিত্যপ্রয়োজনীয় সবজিতে (Vegetable) যেন হাতই ছোঁয়ানো যাচ্ছে না। মাছ, মাংস, ডিমের পর এবার সবজির দামেও আগুন। কাঁচালঙ্কার দামের ঝাঁঝে চোখে জল। কেজি প্রতি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে লঙ্কা।                          

কলকাতার চিত্রটিই যদি দেখা যায় তবে গড়িয়াহাট বাজারে সব সবজিরই দামই এখন একশোর আশেপাশে। ১০০ পেরিয়েছে বেগুন। টম্যাটো ১২০ টাকা কেজি। উচ্ছে, করলা, বরবটি ১০০ টাকা। ঢেঁড়শ, শশা, পটল সবই ৮০ টাকা কেজি। সব মিলিয়ে সবজির দাম প্রতিদিনই লাফিয়ে বাড়ছে। 

গরমকালে যে সব সবজি পাওয়া যায়, সেগুলি সাধারণত প্রতি কেজি খুব বেশি হলে ৩০ থেকে ৫০ টাকায় পাওয়া যেত। সেগুলির দাম ১০০ ছাড়িয়েছে। দেখা গিয়েছে বিগত কয়েকদিন ধরেই সেই পরিস্থিতির খুব একটা বদল ঘটছে না। 

গড়িয়াহাট বাজারে এদিন বড় বেগুন-  ১২০ টাকা, ছোট বেগুন- ১০০ টাকা, উচ্ছে- ১২০ টাকা, করলা- ১০০ টাকা, পটলের দাম শুক্রবার অবধি কম (৪০ টাকা প্রতি কেজি) থাকলেও শনিবার তা ৫০ থেকে ৭০ টাকা প্রতি কেজি, ঢ্যাঁড়শ- ৮০ টাকা। গরমকালে পাওয়া যায় এমন সবজির মধ্যে পেঁপের দাম কিছুটা কম। ৪০ টাকা কেজি প্রতিতে বিক্রি হচ্ছে। শশা- ৭০ টাকা। টমেটোর দাম- ১২০ টাকা। মানিকতলা বাজারে গত দু'দিন আগেও কাঁচালঙ্কা বিকিয়েছে ১৫০-২০০ টাকা কেজি দরে। শনিবার এর দাম ৩০০ টাকা প্রতি কেজি হয়ে গিয়েছে।                                       

সবজির এতটা দাম বৃদ্ধি কী কারণ?

গড়িয়াহাটের এক সবজি বিক্রেতার কথায়, 'প্রচণ্ড গরমে সবজির খুব ক্ষতি হয়েছে। এরপর এমন বৃষ্টি হয়েছে সেখানেও ফসল নষ্ট হয়েছে। চাহিদার থেকে যোগান কম হওয়ার জন্য অনেকটাই দাম বেড়ে গিয়েছে। 

কতদিন চলবে এই পরিস্থিতি? 

সবজি বিক্রেতা বলেন, 'একবার দাম বাড়লে সেটা আবার আগের দামে ফিরে যাওয়াটা বেশ কিছুটা সময়ের ব্যাপার। আপাতত এটা চলতেই থাকবে। দাম কমার আপাতত কোনও সম্ভাবনা নেই।  

আরও পড়ুন, মাসের শুরুতেই হাওড়ায় বাতিল একাধিক ট্রেন, কোন কোন লোকাল বন্ধ থাকছে?

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
Agnimitra-Dilip: ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
‘কে কোথায় যাচ্ছে,আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
Tapas Roy On Sudip:
"ওর সঙ্গে সম্পর্ক? ওয়াক থু..", সুদীপকে ‘নির্লজ্জ, বেহায়া’ বলে আক্রমণ তাপসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget