এক্সপ্লোর

Partha Chatterjee : পার্থ 'দলের সঙ্গে' থাকলেও, দল কি পার্থর সঙ্গে আছে? এই ঘটনাগুলোতেই উঠছে প্রশ্ন

SSC Recruitment Scam : রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, পার্থ দলের সঙ্গে থাকলেও, দল কি পার্থর সঙ্গে আছে?

আবীর দত্ত, পার্থপ্রতিম ঘোষ , দীপক ঘোষ, কলকাতা :

  • সাংবাদিক: পার্থদা কিছু বলবেন?
  • পার্থ চট্টোপাধ্যায়: সবাই ভাল থাকুন। সবাই ভাল থাকুন। দলের সঙ্গে আছি।  একশোবার আছি। 

পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) সম্পর্কে সম্প্রতি সৌগত রায় ( Sougata Roy ) বলেন, তিনি দলের বিড়ম্বনা। সতীর্থ সৌগত রায়ের ‘বিড়ম্বনা’ মন্তব্যের জবাব দিলেন পার্থ চট্টোপাধ্যায়। বললেন, ' সবাই ভাল থাকুন। দলের সঙ্গে আছি।' অন্যদিকে, এদিন আদালতের ভিতরে তিনি বলেন, ' ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করা হচ্ছে। আমাকে বাঁচতে দিন। '                                                          

সৌগর বাণ
সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে সৌগত রায় মন্তব্য করেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে স্তূপীকৃত নগদ টাকা উদ্ধার হতে দেখা গিয়েছে। কিন্তু মানিকের ক্ষেত্রে টাকা পাওয়া যায়নি। অনুব্রতের ক্ষেত্রেও মোটা পরিমাণ টাকা দেখা যায়নি '' 

                                                                                                                        

দল কি পার্থর সঙ্গে আছে?
এই প্রেক্ষাপটে সোমবার তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সৌগত রায়ের মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা মাত্র তিনি বলেন, দলের সঙ্গে আছি। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, পার্থ দলের সঙ্গে থাকলেও, দল কি পার্থর সঙ্গে আছে? প্রশ্নটা উঠছে তার কারণ, তৃণমূলের বিশেষ কয়েকটি সিদ্ধান্ত! পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর পার্থ’র মন্ত্রিপদ কেড়েছে দল। মহাসচিবের পদ থেকে সরিয়ে দিয়েছে। দলের সব পদ থেকে সাসপেন্ড করেছে। কিন্তু, গরু পাচার অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরও বীরভূমের জেলা সভাপতি পদে তাঁকে বহাল রেখেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পরও, তাঁর বিরুদ্ধে তৃণমূল কোনও ব্যবস্থা নেয়নি। এমনকি চিটফান্ড মামলায় গ্রেফতার হওয়ার পরও, রাজু সাহানিকে অবধি হালিশহর পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরায়নি তৃণমূল। অর্থাৎ পার্থর ক্ষেত্রে কড়া, অনুব্রতদের ক্ষেত্রে নরম!

                                                                                                   

সেরা শিরোনাম

Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget