এক্সপ্লোর

Dol Purnima 2022: আবিরে রাঙা শান্তিনিকেতন, নাচে-গানে-কবিতায় বসন্ত বরণ কলকাতায়

Dol Celebration 2022: বসন্তোত্সব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। নিউটাউনের রবীন্দ্র তীর্থ থেকে মুদিয়ালি ক্লাব, বসন্তোত্সব পালিত হচ্ছে দিকে দিকে।

কলকাতা: বসন্ত জাগ্রত দ্বারে। আবিরের রঙে রেঙেছে বঙ্গবাসী (West Bengal)। দিগন্তে গাঢ় হয়েছে পলাশের রং। সঙ্গে রবি ঠাকুরের সুর। আজ রঙের উত্সব, রঙীন বসন্তকে বরণ করে নেওয়ার পালা। নাচে-গানে রাঙিয়ে দেওয়ার দিন। বসন্তোত্সব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। নিউটাউনের (New Town) রবীন্দ্র তীর্থ থেকে মুদিয়ালি ক্লাব (Mudiali Club), বসন্তোত্সব পালিত হচ্ছে দিকে দিকে। সবার রঙে রং মেলানোর দিন। আনন্দে সামিল হতে সকাল থেকেই বহু মানুষের ভিড়। আয়োজন করা হয়েছে প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

এ যেন কলকাতার (Kolkata) বুকে এক টুকরো শান্তিনিকেতন (Shantiniketan)। নাচে-গানে বসন্তকে বরণ কচিকাঁচাদের। গলফ গ্রিনেও (golf green) আজ পালিত হচ্ছে বসন্ত উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চলছে আবির খেলা। 

আবিরে রাঙা শান্তিনিকেতন। বিশ্বভারতীতে পড়ুয়াদের উদ্যোগে পালিত হচ্ছে বসন্তোত্সব। উপাসনা গৃহ থেকে আশ্রম চত্বরে প্রভাতফেরি। রঙের উত্সবে মাতোয়ারা সবাই। দোল উপলক্ষে শান্তিনিকেতনে পর্যটকদের ভিড়। আশ্রম চত্বরে বাইরেও চলছে রং খেলা।

রঙের ছোঁয়ায় ধুয়ে-মুছে সাফ হয়ে যাক সব ভুল-ভ্রান্তি। বন্ধ হোক যুদ্ধ। এই আশা নিয়েই নাচে-গানে-কবিতায় বসন্ত বরণ করল মুদিয়ালি ক্লাব। পাশাপাশি, গতকালই সূচনা হল দুর্গোত্সবের। একসঙ্গে হোলির দহন আবার ন্যাড়াপোড়া। মুদিয়ালি ক্লাবে বৃহস্পতিবার গভীর রাতে বিভিন্ন ভাষাভাষি মানুষ উৎসবে মেতে উঠলেন। সূচনা হল মুদিয়ালি ক্লাবের দোল উৎসবের। যেখানে রাত জেগে বাঙালিরা অংশ নিলেন নেড়াপোড়ায় আর অবাঙালিরা 'হলিকা দহন' উদযাপন করলেন। অগ্নি শিখার মধ্যে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির আহ্বান করলেন মুদিয়ালির বাসিন্দারা

বন্ডেল রোডের অরবিট স্কাই গার্ডেনের আবাসিকরা বৃহস্পতিবার রাত থেকে মেতে উঠেছেন হোলির উৎসবে। গান, নাচ, আবির খেলা আর ভুরিভোজের মাধ্যমে হল উৎসবের সূচনা। একে অপরকে আবির মাখালেন বিভিন্ন বয়সী আবাসিকরা। অরবিটে দু'দিন ধরে যে দোল উৎসব চলে তা কোভিড পরিস্থিতিতে মাঝে দু' বছর বন্ধ ছিল। আবাসনটিতে এবার রঙের উৎসবে জাকজমকের খামতি নেই।

 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget