এক্সপ্লোর

Domjur Road Stuck: তীব্র গরম, নেই জল-খাবার; চরম দুর্ভোগের ১১ ঘণ্টা পর উঠল ডোমজুড়ের পথ অবরোধ

Expressway Road Block: ডোমজুড়-সহ বিভিন্ন জায়গায় অবরোধের জেরে ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ হয়ে রইল ৬ নম্বর জাতীয় সড়ক।  ১১ ঘণ্টার অবরোধে চরম দুর্ভোগ পোহাতে হল সাধারণ মানুষকে। 

সুনীত হালদার, আশাবুল হোসেন ও সৌমিত্র রায়, কলকাতা: আটকে অ্যাম্বুল্যান্স (Ambulance)। থমকে একের পর এক দূরপাল্লার বাস। তীব্র গরম (Heat)। অনেকে অসুস্থ। জল নেই। খাবার নেই। পয়গম্বর-বিতর্কের জেরে হাওড়ার (Howrah) ডোমজুড় (Domjur)-সহ বিভিন্ন জায়গায় অবরোধের জেরে ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ হয়ে রইল ৬ নম্বর জাতীয় সড়ক।  ১১ ঘণ্টার অবরোধে চরম দুর্ভোগ পোহাতে হল সাধারণ মানুষকে। 

কী ঘটেছে? 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অবরোধ শুরু, তারপর শুধু প্রহর গোনা। সকাল গড়িয়ে দুপুর...বিকেল গড়িয়ে...রাত...তবু অবরুদ্ধ হয়ে রইল ৬ নম্বর জাতীয় সড়ক। দিল্লির বিজেপি নেত্রীর মন্তব্যের বিরোধিতায় প্রতিবাদের নামে হাওড়ার ডোমজুড়ে দিনভর যা চলল, তার চূড়ান্ত দুর্ভোগের শিকার হলেন সাধারণ মানুষ। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা। মাথার ওপর আগুন ঝরানো রোদ্দুর। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস...আর আপেক্ষিক আদ্রতা প্রায় ৮৮ শতাশ। নাজেহাল অবস্থা। আর তারই মধ্যে হাওড়ায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ। কয়েক কিলোমিটার লম্বা ট্রাফিক জ্যামে নাকাল হাজার হাজার মানুষ। কেউ আসছিলেন কলকাতায় ডাক্তার দেখাতে, ব্যবসার কাজে কিংবা অফিসে কিন্তু হাওড়ায় ৬ নম্বর জাতীয় সড়কে অবরোধের জেরে তাঁরা আটকে রইলেন ১০ ঘণ্টারও বেশি সময় ধরে। 

প্রায় দু’সপ্তাহ কয়েক আগে পয়গম্বর সম্পর্কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন দিল্লির বিজেপি নেত্রী নূপুর শর্মা। তারই প্রতিবাদে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে...হাওড়ার নিবড়ায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পথ অবরোধ শুরু করা হয়। সেইসঙ্গে টায়ার জ্বালিয়ে অবরোধ-বিক্ষোভ। ৬ নম্বর জাতীয় সড়ক একটি ফ্ল্যাঙ্ক সাঁতরাগাছি হয়ে চলে গেছে হাওড়া স্টেশন ও নবান্নের দিকে, অন্য রাস্তাটি দক্ষিণেশ্বর, ডানলপ হয়ে ঢুকেছে কলকাতায়। অবরোধের জেরে জাতীয় সড়কের দু’দিকের ফ্ল্যাঙ্কেই থমকে যায় গাড়ি। চূড়ান্ত বিপাকে পড়েন সাধারণ মানুষ। 

আরও পড়ুন, ‘বিজেপির এই নেতাদের গ্রেফতার করা উচিত, বিশ্বে ভাবমূর্তি নষ্ট হচ্ছে’, নাম না করে নূপুর শর্মাকে নিশানা মমতার

সন্ধে নেমে যাওয়ার পরও চলতে থাকে অবরোধ...আরও আরও বেশি করে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ঝাড়গ্রামের বাসিন্দা, বয়স্ক, অপারেশন করিয়ে বাড়ি ফিরতে গিয়ে আটকে গেছে। একটানা এই অবরোধ তুলতে কোনও কড়া পদক্ষেপ নিতে দেখা যায়নি পুলিশকে। পরে অবরোধ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

মমতা এদিন বলেন, "ইমাম অ্যাসোসিয়েশনের নাম করে পথ অবরোধ করছে। দিল্লির ঘটনা নিয়ে বাংলার সাধারণ মানুষকে কেন ভোগাচ্ছেন? আমি চাইলেই তুলে দিতে পারি, কিন্তু ঝামেলা চাই না। বিজেপির প্রতিবাদ প্রতিবাদ করতে চাইলে ট্রেনে করে দিল্লি গিয়ে প্রতিবাদ করুন। মোদির পদত্যাগ চান।" 

মুখ্যমন্ত্রীর অবরোধ তুলে নেওয়ার অনুরোধের পরও, অবরোধকারী পিছু হঠেননি। সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "তৃণমূল জমানায় মানুষ শিক্ষা নিক, বুঝুন, এসব আমাদের সময়ে ছিল না।"  

শেষ অবধি প্রায় ১১ ঘণ্টা পর ওঠে অবরোধ। কিন্তু, দিনের শেষে সবচেয়ে বড় প্রশ্ন হল, ঘণ্টার পর ঘণ্টা ধরে অবরোধ করে...সাধারণ মানুষের হয়রান করে, এ কেমন প্রতিবাদ? 

 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget