এক্সপ্লোর

Dr. Kunal Sarkar Exclusive: '' অন্য কারও থেকে এক ফোঁটা রক্ত নেওয়া যাবে না, কঠিন শর্তে চারটে বাইপাস, সেই কঠিন চ্যালেঞ্জ কোনওদিন ভুলব না ''

Dr. Kunal Sarkar Exclusive: প্রথম যেদিন দেখেছিলাম লিভারপুলে মানুষের হার্ট, সেই উদ্দীপনা, বিস্ময় ভুলব না কোনওদিন। রবি ঠাকুরের কথায় ' নববিস্ময়ের আনন্দ' !

কলকাতা : স্মৃতি ঘাঁটতে গেলে অনেককিছুই তো টাইমলাইনে উঠে আসে। নতুন বছর , নতুন ইনিংস, নতুন ভাবনা। আসলে নতুন কিছু শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অনেক আশা প্রত্যাশা জড়িয়ে থাকে তাকে ঘিরে। ঠিক যেমনটা হয়, কর্মজীবনের শুরুতে । হয়ত অনেকটা পথ পেরিয়ে এসে মনে পড়ে যায় কাজ- জীবনের সেই পয়লা দিনগুলোর কথা। কিছু মুহূর্তের কথা। কিছু সাক্ষাতের কথা। ফিরে যায় মানুষ কোনও বিশেষ সময়ে। ১৪২৯ সালের পয়লা মাসে দাঁড়িয়ে এবিপি লাইভের সঙ্গে এমন কিছু পুরনো স্মৃতির কথা ভাগ করে নিলেন বিশিষ্টরা। এবিপি লাইভের সঙ্গে আলাপচারিতায়  ডাক্তারি জীবনের শুরুর দিকের স্মৃতির কোলাজ করলেন  শহরের বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার । অনেক স্মৃতির ভিড়ে মনে পড়ে গেল, সেই যুগের কথা যখন ক্ল্যাসিকাল পদ্ধতির বাইরে গিয়ে হার্ট সচল রেখে অপারেশন করা শুরু করেছিলেন একদল তরুণ চিকিৎসক। তাঁর মধ্যে এগিয়ে ছিলেন ডা. সরকার। 

আরও পড়ুন :

' ব্রেস্ট ক্যান্সার থেকে সুস্থ করে হাতে পেয়েছিলাম কৌটোভরা নারকেল নাড়ু, সেই অনুভূতি কখনও ভুলব না '

সেটা ছিল ৯০ দশকের মাঝামাঝি সময়। তখন কলকাতা শহরে বাইপাস সার্জারি আজকের মতো প্রচলিত ছিল না। মানুষ কিছুটা এড়িয়েই চলতেন বাইপাস-সার্জারি। তখন সপ্তাহে একটার বেশি অপারেশন নয়, এমনটাই বলে দেওয়া হত। আস্তে আস্তে সংখ্যাও যেমন বাড়ল, তেমনই আসতে শুরু করল বেশ কিছু নতুন রকমের সমস্যাও। তখন ৯৭ সাল। স্মৃতিতে ডুব দিলেন ডা. সরকার। ' সেই সময় আমরা বিটিং-হার্ট-সার্জারি শুরু করলাম। আমরাই সেই চেঞ্জওভার প্রজন্ম ছিলাম। আমরাও কত কী শিখছি রোজ। সে সময় ইমার্জেন্সিতে একজন রোগী এলেন। তিনি একজন জাপানের নাগরিক। কাজের সূত্রে তাঁর জাহাজ ভেড়ে হলদিয়া বন্দরে। তিনি জাহাজে থাকাকালীনই অসুস্থ হয়ে পড়েন। তাঁর হার্ট অ্যাটাক হয়েছিল। দেখা যায়, তাঁর অনেকগুলি ব্লকও আছে হার্টে, বাইপাস করা প্রয়োজন। কিন্তু সামনে এল এক নতুন চ্যালেঞ্জ। ওই ভদ্রলোক ছিলেন খ্রিস্টান Jehovah's Witnesses সম্প্রদায়ভুক্ত। তাঁরা খুবই রক্ষণশীল । তাঁদের গেঁড়া বিশ্বাস, অপারেশনের সময় অন্য কারও রক্ত নেওয়া চলবে না। এটা তাঁদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী। আমার ১১ বছরের অভিজ্ঞতায় এমন ঘটনা ঘটেছে। তবে এখানে এমন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভাবিনি।  তিনি অসম্ভব গোঁড়া। কিছুতেই রাজি নন তিনি ব্লাড ট্রান্সফিউশনে। তাঁর পরিবারের সঙ্গে ফোনে কথা হল, তাঁরাও রাজি নন । ধর্মীয় বিশ্বাসে তাঁরা অনড়। ঝুঁকি থাকলেও ! তখন আমরা একটা উপায় বার করলাম। ওষুধের মাধ্যমে তাঁর হিমোগ্লোবিন বাড়িয়ে তাঁরই কিছুটা রক্ত সংগ্রহ করা হল। যদিও সাধারণত হার্টের রোগীদের থেকে রক্ত নেওয়া হয় না, সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে। সেই ঝুঁকিটা নিতে হল। এবং সফল ভাবে অস্ত্রোপচারও হল। সেই সময়ে দাঁড়িয়ে, বিটিং হার্ট সার্জারির যে প্রধান ভাল দিক, বাইরে থেকে কম ব্লাড দিয়েও অপারেশন হয়, সেটা সফলভাবে করা গেল। অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হলাম আমরা। ব্লাড ট্রান্সফিউশন ছাড়াই তাঁর চারটি বাইপাস অপারেশন হল ! এই অপারেশনটা আমার ডাক্তারি জীবনের বিরাট বড় একটা চ্যালেঞ্জ।

হয়ত আরও অনেক ঘটনাই ঘুরে ফিরে আসে । তবে কিছু ঘটনা তো মনে গেঁথে থাকে । ঠিক যেমন মনে পড়ে, আমি তো ইংল্যান্ডে গিয়েছিলাম প্লাস্টিক সার্জারি করতে। কিন্তু সিনিয়রদের উৎসাহে আমি হার্ট সার্জারিতে এসে পড়লাম। সেই সময় কলকাতায় আস্তে আস্তে হার্ট সেন্টার গুলি গড়ে উঠছে। ঠিক যেন, পিঠ চাপড়ে কাজ করিয়ে নেওয়া। আমি  গোল্ড মেডেল পেয়েছিলাম, কিন্তু কলকাতা মেডিক্যাল কলেজে আমি কোনওদিন হার্ট সার্জারি দেখিনি।  প্রথম যেদিন দেখেছিলাম লিভারপুলে মানুষের হার্ট, সেই উদ্দীপনা, বিস্ময় ভুলব না কোনওদিন।

রবি ঠাকুরের কথায় ' নববিস্ময়ের আনন্দ' ! সেটা যেন আমার চেতনাকে ধাক্কা দিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়েছিল। ' 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget