এক্সপ্লোর

Poila Baisakh Special: ' ব্রেস্ট ক্যান্সার থেকে সুস্থ করে হাতে পেয়েছিলাম কৌটোভরা নারকেল নাড়ু, সেই অনুভূতি কখনও ভুলব না '

Dr Diptendra Sarkar Shares Experience : কেরিয়ারে একের পর এক মনে রাখার মতো ঘটনা ঘটেছে। কিন্তু একটি ঘটনা এই সব মাইলস্টোনের থেকে বেশি মন গেঁথে থাকার মতো।  

কলকাতা : পয়লা বৈশাখ। নতুন বছর , নতুন ইনিংস, নতুন ভাবনা। আসলে নতুন কিছু শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অনেক আশা প্রত্যাশা জড়িয়ে থাকে তাকে ঘিরে। ঠিক যেমনটা হয়, কর্মজীবনের শুরুতে । হয়ত অনেকটা পথ পেরিয়ে এসে মনে পড়ে যায় কাজ- জীবনের সেই পয়লা দিনগুলোর কথা। কিছু মুহূর্তের কথা। কিছু সাক্ষাতের কথা। ফিরে যায় মানুষ কোনও বিশেষ সময়ে। ১৪২৯ সালের দোরগোড়ায় দাঁড়িয়ে এবিপি লাইভের সঙ্গে এমন কিছু পুরনো স্মৃতির কথা ভাগ করে নিলেন বিশিষ্টরা। 
এবিপি লাইভের সঙ্গে আলাপচারিতায়  ডাক্তারি জীবনের শুরুর দিকের স্মৃতির কোলাজ করলেন  শহরের বিশিষ্ট চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার । তাঁর মধ্যে বেশি করে তাঁর মনে পড়ে গেল, এসএসকেএম হাসপাতালে ব্রেস্ট ক্যানসার ক্লিনিক শুরুর পয়লা সে সময়ের কথা। 

ডা. সরকার স্মৃতিতে পিছু হেঁটে বললেন, ব্রেস্ট ক্যানসারের কাজের জন্য আজ দেশ ও বিদেশে ছোটাছুটি করতে হয়। মিলেছে বহু স্বীকৃতি। তার মূল্য অপরিসীম। Association of Breast surgeons of India র প্রেসিডেন্ট তিনি। Mayo Clinic এর প্রফেসরশিপ কিংবা আইসিএমআর- এর স্পেশ্যালিস্ট গ্রুপে থাকা কিংবা বাংলাদেশের রিসোর্স পার্সন  হিসেবে কাজ করা, কেরিয়ারে একের পর এক মনে রাখার মতো ঘটনা ঘটেছে। কিন্তু একটি ঘটনা এই সব মাইলস্টোনের থেকে বেশি মন গেঁথে থাকার মতো।  

ডা. সরকারের কথায়,  যখন কাজ শুরু করি, তখন স্তন ক্যানসারের কোনও সাব স্পেশ্যালিটি ছিল না। সেটা ২০০০ সাল। এসএসকেএম হাসপাতালে বিশেষ ব্রেস্ট ক্যানসার ক্লিনিক শুরু করেন তিনি। ক্রমেই বেড়ে চলেছে তখন স্তন ক্যানসারে আক্রান্তের ঘটনা। কিন্তু পেশেন্টদের থেকে সাড়া পাচ্ছেন কই। দিনের পর দিন , সকাল থেকে সন্ধে অপেক্ষা করার পরও রোগীর দেখা নেই। তিন সপ্তাহ কেটে যায় এভাবেই। ভাবছিলেন, তবে কি বন্ধই করে দেবেন ব্রেস্ট ক্যানসার ক্লিনিক ? নিজেকে কেমন হাস্যস্পদ মনে হচ্ছিল। "

ঠিক সেই সময় ...যখন ভাবছি বন্ধই করে দেব তখন এক মহিলা এলেন । নামটা এখনও মনে আছে। সন্ধ্যা নাগ। মেদিনীপুরের প্রাইমারি স্কুলে শিক্ষিকা তিনি। বয়স ৫০ পেরিয়েছে।  স্তনে একটি টিউমর ছিল। টেস্ট করে দেখা গেল ক্যান্সারাস। চিকিৎসা শুরু হল। আমি তাঁকে মা বলে ডেকেছিলাম। তিনি আমার উপর বড় ভরসা করে বলেছিলেন, ' আমার ছেলে আমার অপারেশন করছে, আমি সুস্থ হবই' 
West Bengal Medical Education service এর মাধ্যমে নব নিয়োজিত সেই তরুণ চিকিৎসকের কাছে সেই কথাগুলোর মূল্য ছিল অপরিসীম। 

অপারেশন হল ওঁর। ভাল হয়ে বাড়ি ফিরলেন। পরে একদিন আউটডোরে দেখা করতে এসেছিলেন। হাতে ছোট্ট একটা কৌটো। তার মধ্যে লাল-লাল নারকেল নাড়ু। এটা ছিল তাঁর 'ছেলে'কে দেওয়া সবথেকে আন্তরিক উপহার। আজও চোখ জল আসে । সেটাই ছিল আমার স্তন ক্যান্সার নিয়ে কাজ করার সাফল্য ও অনুপ্রেরণা। সন্ধ্যা নাগ আরও ১০ বছর ভালভাবে বেঁচে ছিলেন। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চলে যান তিনি। ওঁর সঙ্গে পরবর্তীতে আরও অনেকেই এসেছিলেন চেক আপ করাতে। সন্ধ্যা নাগের সেই হাসি ও হাতে গড়া নাডুর স্বাদ আর আন্তরিকতা কখনও ভুলব না। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
Tarapith Hotel Shut: তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
Crime News : বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ
বোরখা পরে এসে প্রায় সাড়ে ৬ ভরির সোনার হার চুরি ! নামকরা গয়নার দোকানে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget