এক্সপ্লোর

Driving Rule Violation : বিজ্ঞপ্তি প্রকাশ হতেই কড়াকড়ি, ১০০-র বদলে হাজার টাকা জরিমানা দিলেন হেলমেটবিহীন বাইক সওয়ারিরা

Driving Rule Violation : গাড়ি বা বাইক নিয়ে রাস্তায় বেরোলে কিন্তু সাবধান ! কারণ, এবার থেকে ট্রাফিক আইন ভাঙলেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা...

অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম বিশ্বাস ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : ট্রাফিক বিধি ভঙ্গে, পরিবহণ দফতর জরিমানার অঙ্ক বাড়ানোর পরেই পথে নেমে আরও কড়া হাতে রাশ ধরল পুলিশ। বর্ধিত হারে ফাইন গুনতে হল আইনভঙ্গকারীকের। জরিমানা বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে বাস মালিক ও অ্যাপক্যাব সংগঠন। চলছে রাজনৈতিক তরজা।

গাড়ি বা বাইক নিয়ে রাস্তায় বেরোলে কিন্তু সাবধান ! কারণ, এবার থেকে ট্রাফিক আইন ভাঙলেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা। বিনা হেলমেটে ধরা পড়লে আর ১০০ টাকা ফাইন দিয়ে পার পাওয়া যাবে না। দিতে হবে ১ হাজার টাকা। অর্থাৎ আগের চেয়ে ১০ গুণ বেশি।

বেপরোয়াভাবে গাড়ি চালালে ফাইন ৫ হাজার টাকা। আগে এই অপরাধে ছোট গাড়ির ক্ষেত্রে ফাইনের অঙ্ক ছিল ৪০০ টাকা। আর বড় গাড়ির ক্ষেত্রে ফাইন ধার্য ছিল ১ হাজার টাকা। এখন দুটো ক্ষেত্রেই তা বাড়িয়ে করা হয়েছে ৫ হাজার টাকা। 

আরও পড়ুন ; সাবধান ! বেপরোয়া গাড়ি চালালেই দিতে হবে আরও জরিমানা, জানুন কত ?

রাস্তায় গাড়ি নিয়ে রেষারেষি করলে প্রথমবার ৫ হাজার টাকা ফাইন। দ্বিতীয়বার একই অপরাধ করলে গুণতে হবে ১০ হাজার টাকা। ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু চালকের সঙ্গে নেই, এমন ক্ষেত্রে প্রথমবার ফাইন দিতে হবে ৫০০টাকা। একই ভুলে দ্বিতীয়বার দেড় হাজার টাকা জরিমানা। 

শহরে ট্রাফিক বিধিভঙ্গের প্রবণতা এবং বেপরোয়া গতিতে লাগাম পরাতে জরিমানার অঙ্ক বাড়িয়েছে পরিবহণ দফতর। নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হতেই, কলকাতার পথে কড়াকড়ি। সাধারণতন্ত্র দিবসে রাসবিহারী মোড়ে দেখা গেল পুলিশি তত্পরতার ছবি। হেলমেটবিহীন বাইক সওয়ারিদের ১০০-র বদলে জরিমানা দিতে হল হাজার টাকা।

পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সেফ ড্রাইভ, সেভ লাইভ স্লোগানে থাকবে। আমি চাই না, ফাইন থেকে টাকা আসুক। আমি চাই দুর্ঘটনা না ঘটুক। সব ঠিকঠাক চলুক।

এদিকে ট্রাফিক বিধি ভঙ্গে ফাইন বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে একাধিক বাস ও অ্যাপক্যাব সংগঠন। বাণিজ্যিক পরিবহণের সঙ্গে যুক্ত মালিক সংগঠন প্রতিবাদে যাচ্ছে।

সংগঠন সূত্রে খবর, নতুন ট্রাফিক বিধি প্রত্যাহারের আর্জি জানিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ও পরিবহণমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। 

রাজ্যের এই সিদ্ধান্তে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরাও। রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাজ্যের কোষাগার ফাঁকা। তাই কড়াকড়ি।

বেপরোয়া গতিতে লাগাম পরাতে ২০১৯ সালে কড়া পদক্ষেপ করে কেন্দ্র। এক ধাক্কায় অনেকটা বাড়ানো হয় জরিমানার অংক। তখন রাজ্য সরকার জানায়, নতুন মোটর ভেহিকেলস আইন রাজ্যে লাগু হবে না। কিন্তু শেষ পর্যন্ত সেই কড়াকড়ির রাস্তাতেই হাঁটল রাজ্য পরিবহণ দফতর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Tulu Mondal : টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget