এক্সপ্লোর

Duare Sarkar: কাল থেকে শুরু দুয়ারে সরকার, মিলবে চারটি নতুন প্রকল্পের পরিষেবা

West Bengal News: ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' কর্মসূচি। চলবে আগামী ২০ দিন। আগে পাঁচবার এই কর্মসূচি চালানো হলেও, এবারই প্রথম বুথস্তরে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে।

কলকাতা: কাল থেকে শুরু হচ্ছে ষষ্ঠ দফার 'দুয়ারে সরকার' (Duare Sarkar) কর্মসূচি। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। প্রথম দশদিন আবেদন জমা দেওয়া এবং শেষের দশদিনে পরিষেবা প্রদান করা হবে। এবারই প্রথম বুথস্তরে দুয়ারে সরকারের ক্যাম্প করা হচ্ছে। এবারে চারটি নতুন-সহ মোট ৩৩টি পরিষেবা মিলবে। গোটা বিষয়ে তদারকির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ৪৪ জন সিনিয়ার আইএস অফিসারকে।

কাল থেকে শুরু দুয়ারে সরকার: শিয়রে পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023)! তার আগে ফের দুয়ারে পৌঁছে যাচ্ছে প্রশাসন। ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের 'দুয়ারে সরকার' কর্মসূচি। চলবে আগামী ২০ দিন। আগে পাঁচবার এই কর্মসূচি চালানো হলেও, এবারই প্রথম বুথস্তরে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে। ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত মোট ৩৩টি প্রকল্পের আবেদন জমা নেওয়া হবে। পরিষেবা প্রদানের কাজ শুরু হবে ১১ই এপ্রিল। চলবে ২০ তারিখ পর্যন্ত। প্রথম পর্যায়ের জন্য রাজ্য জুড়ে প্রায় ১ লক্ষ ক্যাম্প করা হয়েছে।

কন্য়াশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্রের মতো পরিষেবার পাশাপাশি বিধবা ভাতা, OBC-দের স্কলারশিপ দেওয়ার প্রকল্প মেধাশ্রী, মাইক্রো ইরিগেশন প্রকল্প এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড-এই চারটি নতুন প্রকল্পের পরিষেবাও এবার মিলবে দুয়ারে সরকার ক্যাম্পে। এবার দুয়ারে সরকার কর্মসূচি ঘিরে কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও ব্লক স্তর মিলিয়ে ৪৪ জন সিনিয়র আইএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। থাকছে ৪৭৩টি কন্ট্রোল রুম। রাজ্যস্তরে হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। এবার সব ক্যাম্পের বাইরেই থাকছে কমপ্লেন বক্স। সেখানে পরিষেবা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে তা জানাতে পারবেন উপভোক্তারা। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার অশান্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুরের একাংশ। শনিবার সেখানেও দুয়ারে সরকার ক্যাম্প হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।

চলতি সপ্তাহে  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দুয়ারে সরকারের মাধ্যমে ৯০ শতাংশ মানুষের হাতে কোনও না কোনও পরিষেবা তুলে দিতে পেরেছি। তারপরেও হয়ত কোনওটা আটকে আছে। লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন, হয়ত ব্যাঙ্কের নম্বরটা ভুল হয়েছে, বা কন্যাশ্রীর টাকাটৌ পৌঁছয়নি।  দিদির সুরক্ষা কবচে যাঁরা বাড়ি বাড়ি যাচ্ছেন, ২ লক্ষ আবেদন পেয়েছি। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পেতে পারেন, কন্যাশ্রী সহ বাকি যা যা পরিষেবা পাওয়া যায় তা দুয়ারে সরকারে পাওয়া যাবে। এবার বুথে বুথে হবে দুয়ারে সরকার। ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দুয়ার সরকারের ক্যাম্প করা হবে। এবার আর ব্লকে নয়, বুথে বুথে ঘরের সামনে ক্যাম্প হবে।'' 

আরও পড়ুন: Kolkata News: কালচিনির বিডিওর বিরুদ্ধে সাদা খাতা জমা দেওয়ার অভিযোগ, PSC অফিসের সামনে বিক্ষোভ

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
Suvendu Adhikari: 'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী
'আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকড়ে-টুকড়ে গ্যাং, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই...', সভা থেকে আক্রমণে মুখ্যমন্ত্রী

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget