এক্সপ্লোর

Malda News: প্রবল বৃষ্টির জের, জলমগ্ন মালদা মেডিক্যাল কলেজ

Malda Medical College: প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ডও এখন জলের তলায়।

করুণাময় সিংহ, মালদা: প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে মালদা (Malda)। ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ড জলের তলায়। পাশাপাশি জলমগ্ন হয়ে পড়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। রেল লাইনের পাশে ধস নামায় ব্যাহত হচ্ছে ট্রেন চলাচলও। যার ফলে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনরা।

আরও পড়ুন: Weather Update: রথযাত্রার সকালেই দুর্যোগ? বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল বৃষ্টির জেরে মালদা ও জামিরঘাটা রেল স্টেশনের মধ্যে ডাউন লাইনের ধারে মাটি ধসে পড়েছিল। একজন লাইনম্যান ধস নামার বিষয়টি দেখতে পেয়ে কন্ট্রোল রুমে খবর দেন। এর ফলে আধঘণ্টা পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বন্দে ভারত সহ একাধিক ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। তারপর রেল দফতরের আধিকারিকরা বিষয়টি জানতে পারার পর ট্রেন চলাচল পুরো বন্ধ করে দিয়ে মেরামতির কাজ শুরু করা হয়। পরে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়। যাতে কোনও দুর্ঘটনার সম্ভাবনা না থাকে। যেখানে ধস নেমেছে সেখানে মাটি ফেলে পরিস্থিতি ফের স্বাভাবিক করার কাজ শুরু হয়।

আরও পড়ুন: Ratha Yatra 2024: রাত পেরোলেই রথে চেপে রাজবেশে মা তারা, ব্যতিক্রমী ছবি তারাপীঠে..

রেল দফতর সূত্রে জানা গেছে, রেল লাইনের ধারে যে জায়গায় ধস নেমেছে সেখানে মাটি ফেলে রেল লাইনকে মজবুত করার কাজ চলছে। সেটা হলে তবেই নির্দিষ্ট যে গতিতে ট্রেন চলাচল করে তা শুরু হবে। তবে আজকে রাতের মধ্যে ট্রেনের গতি বাড়ার কোনও সম্ভাবনা নেই। ফলে বেশ কয়েকটি ট্রেন নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা দেরিতে গন্তব্য পৌঁছবে।   

প্রসঙ্গত উল্লেখ্য, জল হাসপাতালের ভিতরে জমলে শুধুই যাতায়াতের অসুবিধা নয়, রয়েছে অন্য আতঙ্কও।  আর তা হল মূলত ডেঙ্গির আতঙ্ক। কারণ জমা জলেই জমায় ডেঙ্গি বহনকারী মশার লার্ভা। ফলে তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Hooghly News: হুগলি স্টেশনে রেল লাইনের পাশ থেকে উদ্ধার কিশোরের মৃতদেহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget