এক্সপ্লোর

Hooghly News: হুগলি স্টেশনে রেল লাইনের পাশ থেকে উদ্ধার কিশোরের মৃতদেহ

Minor Death: হুগলি রেলওয়ে স্টেশনের কাছ থেকে উদ্ধার হল ১৪ বছরের এক কিশোরের মৃতদেহ। অজ্ঞাত পরিচয়ের ওই কিশোরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলি স্টেশনে রেল লাইনের পাশ থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শনিবার ভোরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান হুগলি স্টেশনের দুই ও তিন নম্বর লাইনের মাঝে পড়ে রয়েছে একটি কিশোরের মৃতদেহ। খবর যায় ব্যান্ডেল জিআরপি থানায়। পরে জিআরপির কর্মীরা এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। বছর চোদ্দোর ওই কিশোরের পরিচয় জানা যায়নি। ফুল প্যান্ট আর রঙিন স্যান্ডো গেঞ্জি পরনে ছিল তার।

আরও পড়ুন: Barasat News: সরকারি জমিতে TMC-র পার্টি অফিস, শুরু দোতলার কাজ ! 'বুলডোজার অভিযান'-র মাঝে অন্য ছবি বারাসাতে

হুগলি স্টেশনের প্ল্যাটফর্মের দোকানদার ও স্থানীয়রা জানান, ভোর পাঁচটা নাগাদ একটি আপ লোকাল দু-নম্বর লাইন দিয়ে হাওড়ার দিক থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল, একই সঙ্গে তিন নম্বর লাইন দিয়ে তখন একটা মালগাড়ি ব্যন্ডেলের দিকে যায়। ট্রেন দুটি চলে যাওয়ার পর দেখা যায় হুগলি প্ল্যাটফর্মে ঢোকার একশ মিটার আগে দুই লাইনের মাঝে পড়ে রয়েছে ওই কিশোরের মৃতদেহ।

আরও পড়ুন: Hathras stampede: হাথরাসের ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে 'ভোলেবাবা' , ঘটনার দায় নিলেন কাঁধে?

ট্রেন থেকে পড়ে গিয়ে নাকি পোস্টে ধাক্কা লেগে পড়ে গিয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মৃতদেহটির ময়নাতদন্তের পর কারণ জানা যাবে বলে জানানো হয়েছে।

ব্যান্ডেল জিআরপি থানা সূত্রে জানা গেছে, মৃত কিশোরের পরিচয় পেতে সব থানায় মেসেজ পাঠানো হয়েছে। বিষয়টিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে হুগলি স্টেশন চত্বরে। এই ধরনের ঘটনা আগে কোনও হুগলি স্টেশন চত্বরে ঘটেনি বলেই জানাচ্ছেন অনেকে। বর্তমানে কিশোরের পরিচয় জানার চেষ্টা করার পাশাপাশি কীভাবে এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে। কেউ ট্রেন থেকে ধাক্কা মেরে ওই কিশোরকে ফেলে দিয়েছে না অন্য কোনও জায়গা থেকে মৃতদেহটি রেল লাইনের পাশে ফেলে রেখে গেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টিকে কেন্দ্র করে আতঙ্কও ছড়িয়েছে স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Weather Update: রথযাত্রার সকালেই দুর্যোগ? বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget