এক্সপ্লোর

Ratha Yatra 2024: রাত পেরোলেই রথে চেপে রাজবেশে মা তারা, ব্যতিক্রমী ছবি তারাপীঠে..

Tarapith Ratha Yatra 2024 : দেশ জুড়ে রথে জগন্নাথ , বলরাম ও সুভদ্রা অধিষ্ঠিত থাকেন। তখনই অন্য ছবি তারাপীঠে ..

ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম : দেশ জুড়ে রথে (Ratha Yatra 2024 ) জগন্নাথ , বলরাম ও সুভদ্রা অধিষ্ঠিত থাকেন। কিন্তু তারাপীঠে তা সম্পূর্ণ আলাদা। এখানে রথে চেপে রাজবেশে থাকেন মা তারা।  তারাপীঠের এই রথযাত্রা এককথায় ব্যতিক্রমী। মা তারা রাজবেশে রথে চেপে তারাপীঠ প্রদক্ষিণ করেন। প্রতিবছরই এই রথ যাত্রা দেখতে ভিড় করে হাজার হাজার মানুষ।

রথের দিনের সময় সূচি

 মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের কথায়, 'রথের দিন বিকেল ৩টে নাগাদ মা তারাকে রাজবেশে সাজিয়ে তাঁর রথে চাপানো হবে। সন্ধ্যা ৬টার সময় মন্দিরে ফিরিয়ে এনে দেবীকে স্নান ও সন্ধ্যারতির পর শীতল ভোগ নিবেদন করা হবে।'

তারাপীঠে তারা মা-ই জগন্নাথের প্রতিভূ

তারাপীঠে রথযাত্রার মাহাত্ম্যই আলাদা। সাধারণত জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে অধিষ্ঠান করিয়ে ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে রথযাত্রা উৎসব পালিত হয়। কিন্তু তারাপীঠে তারা মা-ই জগন্নাথের প্রতিভূ। একাধারে তিনিই কালী, অন্যদিকে তিনিই কৃষ্ণ। সোজা রথ থেকে উল্টো রথ, দুই পর্যায়ের রথেই মা তার অধিষ্ঠিতা হন।

মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধায়ের হাত ধরে উদ্বোধন

তারাপীঠের ইতিহাস ঘাটলে জানা যায়, আনুমানিক ১৭৮০ সালে নাটোরের রানি ভবানীর দত্তকপুত্র রাজা রামকৃষ্ণ তারাপীঠে রথের প্রচলন করেছিলেন। পরবর্তীকালে কলকাতার আশালতা সাধুখাঁ নামে এক ভক্ত রথঘর নির্মাণ করেন। তৎকালীন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধায়ের হাত ধরে যার উদ্বোধন।

রথের রশিতে টান দিতে জনসমুদ্র

  সেই সময় কাঠের তৈরি একটি রথে তারা মা-কে বসিয়ে গোটা চণ্ডীপুর গ্রাম (বর্তমানে তারাপীঠ নামে পরিচিত) প্রদক্ষিণ করানো হত। সেই সময় রথের রশিতে টান দিতে স্থানীয় মানুষ ছাড়াও আশপাশের বাসিন্দারাও ভিড় জমাতেন। হরিনাম সংকীর্তন, বিভিন্ন রকমের বাজনা ও জয় তারা ধ্বনি সহযোগে তারা মা-কে রথে চাপিয়ে গ্রাম ঘোরানো হত।

আরও পড়ুন, সরকারি জমিতে TMC-র পার্টি অফিস, শুরু দোতলার কাজ ! 'বুলডোজার অভিযান'-র মাঝে অন্য ছবি বারাসাতে

রথযাত্রা রবিবার হওয়ায় তারাপীঠে ভিড় কয়েকগুণ বাড়বে বলেই আশা করছে মন্দির কমিটি

তবে সময় যত গড়িয়েছে, তারা মায়ের রথের মাহাত্ম্য ততই প্রসিদ্ধি লাভ করেছে। এবছর রথযাত্রা রবিবার হওয়ায় তারাপীঠে ভিড় কয়েকগুণ বাড়বে বলেই আশা করছে মন্দির কমিটি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget