এক্সপ্লোর

Train Cancel: আদিবাসী কুড়মিদের আন্দোলনের জের, বিপর্যস্ত রেল পরিষেবা, কোন কোন ট্রেন বাতিল?

West Bengal News: আজ দক্ষিণ-পূর্ব রেলের ৯৫টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

সুনীত হালদার, হাওড়া: পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে আদিবাসী কুড়মিদের আন্দোলনে জেরে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেল অবরোধের জেরে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।

আজ দক্ষিণ-পূর্ব রেলের ৯৫টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। খেমাশুলি ও কুস্তাউর স্টেশনে অবরোধের জেরে হাওড়া থেকে আপ ও ডাউন দুই লাইনেই মহারাষ্ট্র, গুজরাত ও ঝাড়খণ্ডগামী বেশিরভাগ ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে,

  • হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস
  • হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস
  • হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস 
  • হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস
  • হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস
  • হাওড়া-আমদাবাদ এক্সপ্রেস
  • হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস
  • হাওড়া-হাতিয়া এক্সপ্রেস
  • হাওড়া-মুম্বই মেল
  • পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস
  • হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস 
  • হাওড়া-রাঁচি এক্সপ্রেস
  • আসানসোল-টাটানগর এক্সপ্রেস
  • খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস

কুড়মি আন্দোলনের জেরে পাঁচদিনে সব মিলিয়ে দক্ষিণ-পূর্ব রেলের ৪৯৬টি দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। 

রাজ্যে পাঁচদিন ধরে চলছে কুড়মি আন্দোলন। গতকাল প্রশাসন ও পুলিশের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরেও জট না কাটায়, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের এখনও চলছে রেল ও রাস্তা অবরোধ। কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকায় অন্তর্ভুক্তি, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে রাজ্য়ের পশ্চিমাঞ্চল জুড়ে চলছে লাগাতার আন্দোলন। পাঁচদিন ধরে অবরোধের জেরে ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ।

আদিবাসী কুড়মি সমাজের আন্দোলনের জেরে পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে ১২৩ ঘণ্টা ধরে অবরুদ্ধ ৬ নম্বর জাতীয় সড়ক। খেমাশুলি স্টেশনে রেল অবরোধ চলছে ৯৯ ঘণ্টা ধরে। এভাবে রেল-সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। আজ সকালে তির-ধনুক নিয়ে মিছিল করেন কুড়মিরা। দাবি পূরণ না হলে আজ থেকেই বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে তাঁরা জানিয়েছেন। আজ সকাল পর্যন্ত প্রশাসনের সঙ্গে আদিবাসী কুড়মি সমাজের দফায় দফায় বৈঠকের পরেও সমাধান সূত্র না মেলায় পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুস্তাউর স্টেশন ও পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে চলছে অবরোধ। রেল ও রাস্তা অবরোধ ১২৪ ঘণ্টা ধরে চলছে। আদ্রা ডিভিশন সূত্রে খবর, এই রুটে এখনও পর্যন্ত ১৮০টি ট্রেন বাতিল, ৪টি ট্রেনের রুট বদল এবং ৪টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। লাগাতার অবরোধের জেরে চূড়ান্ত নাকাল হচ্ছেন যাত্রীরা। দাবি পূরণ না হলে আজ থেকে পুরুলিয়া-রাঁচি রেলপথের কোটশিলা স্টেশন ও পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়ক অবরোধের ডাক দিয়েছে কুড়মি সম্প্রদায়। ফলে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: Weather Update: বঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা, কাল থেকেই রাজ্যে বাড়বে গরম

সেরা শিরোনাম

Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য
ফের ভাঙন তৃণমূলে, বসিরহাটে NCPI-তে যোগ দিলেন ১৩ জন সদস্য

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget