এক্সপ্লোর

Sougata Roy: 'তৃণমূলের কোনও সমাজবিরোধীর দরকার নেই' বার্তা সৌগতর

TMC MP: ২১ জুলাইয়ের মঞ্চে শুদ্ধকরণের বার্তা শোনা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এবার কার্যত তারই প্রতিধ্বনি শোনা গেল দমদমের তৃণমূল সাংসদের গলায়।

কলকাতা: ফের সমাজবিরোধীদের নিয়ে কড়া বার্তা দিলেন সৌগত রায় (Sougata Roy)। না শোধরালে পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বিরোধীরা প্রশ্ন তুলছেন, কেন বার বার বার্তা দিতে হচ্ছে শাসকদলকে? তাহলে কি ওপরতলার বার্তা নিচুতলায় পৌঁছচ্ছে না?                                      

কড়া বার্তা সৌগতর: সন্দেশখালির শেখ শাহজাহানের কীর্তি সামনে আসার পর পাশে দাঁড়িয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আড়িয়াদহকাণ্ডে প্রথমে জয়ন্ত সিংয়ের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। চোপড়ার যুগলকে মারধরে অভিযুক্ত তৃণমূল কর্মীর JCB-কে একাধিকবার সমর্থন করেছিলেন তৃণমূল বিধায়ক হামিদুর রহমান। যা নিয়ে সাম্প্রতিক অতীতে বিরোধীদের প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলার শাসকদলকে। এই প্রেক্ষাপটে ২১ জুলাইয়ের মঞ্চে শুদ্ধকরণের বার্তা শোনা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এবার কার্যত তারই প্রতিধ্বনি শোনা গেল দমদমের তৃণমূল সাংসদের গলায়।                                                    

গত ১৫ জুলাই কামারহাটির তৃণমূল বিধায়ককে পাশে বসিয়ে সমাজবিরোধীদের তৃণমূল যোগ কার্যত স্বীকার করে নেন দমদমের তৃণমূল সাংসদ। তিনি বলেছিলেন, "উল্টোরথের দিন আমরা সিদ্ধান্ত নিলাম যা হয়েছে ভুল হয়েছে, আমরা সংশোধন করে এরপর থেকে আর কোনও সম্পর্ক রাখব না। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে এ বিষয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বয়ং তৃণমূলনেত্রীর বার্তার পরেও ফের সমাজবিরোধী প্রসঙ্গ টেনে কড়া বার্তা দিলেন বর্ষীয়ান সাংসদ। ''সৌগত রায় বলেন, "আমার নির্বাচনেও আমি আগে বলেছি কোনও সমাজবিরোধীকে দিয়ে ভোট আমরা চাই না। তাই যারা সমাজবিরোধীদের কাজ করছেন তাদের বলছি সামলে যাও। সামলে না গেলে তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তখন তোমরা আমাদের ধরতে এস না। মানুষ শান্তিতে থাকবে। যে যাঁর কাজ করবে। সেখানে কেউ তোলা চাইবে, কেউ জুলুম করবে, এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হতে দেবে না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Rain Alert: বাড়বে বৃষ্টি, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা, কোন জেলায় কেমন আবহাওয়া?

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget