এক্সপ্লোর

Durga Puja 2021: করোনায় কমেছে বায়না, টাকার অঙ্ক কমে অর্ধেক, সমস্যায় উলুবেড়িয়ার ঢাকিপাড়া

গত বছর থেকে বিভিন্ন পুজো কমিটির কাছ থেকে সেভাবে আর ডাক আসেনি...

সুনীত হালদার, উলুবেড়িয়া: করোনা আবহের মধ্যেই ফের উপস্থিত হয়েছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো।‌ এ সময়টা প্রতিবছর উলুবেড়িয়ার ঢাকি পাড়ায় ব্যস্ততা থাকে তুঙ্গে। ঢাকের দড়িতে টান দেওয়া থেকে শুরু করে মহড়ার কাজে ব্যস্ত থাকেন ঢাকিরা।

কিন্তু এবার বরাত না আসায় চরম সমস্যায় পড়েছেন উলুবেড়িয়ার ধূলাসিমলা, মোবেশিয়ার ঢাকিরা। এক সময় রাজ্যের গণ্ডী পেরিয়ে গুজরাত, ওড়িশা, ইলাহাবাদ, কেরল থেকে এখানে ঢাক বাজানোর ডাক আসত। কলকাতা থেকে ডাক পেতেন।

এখন করোনা এই পেশায় থাবা বসিয়েছে। করোনা সংক্রমণের কারণে গত বছর থেকে বিভিন্ন পুজো কমিটির কাছ থেকে সেভাবে আর ডাক আসেনি। 

উৎসবের মরশুমে ঘরে বসেই দিন কাটাতে হচ্ছে বলে জানালেন ধূলাসিমলা ও মৌবেশিয়া এলাকার ঢাকিরা। বড় বায়না না আসার ফলে জমানো পুঁজি শেষ। এবারেও দুর্গা পুজোর আগে সেভাবে বরাত না থাকায় উলুবেড়িয়ার ধূলাসিমলা ও মোবেশিয়ার  ঢাকি পরিবারে এখন শুধু হতাশা। 

আরও পড়ুন: শিয়ালদা স্টেশনে ভিড় বাড়ছে ঢাকিদের, ঢাকের বোলে উৎসবের মেজাজ শহরে

ঢাকের দড়িতে টান দেওয়া থেকে নতুন চামড়া লাগানো, ঢাক রোদে দেওয়া,পুজো মণ্ডপে যাওয়ার সব প্রস্তুতি শেষ। কেউ কেউ উলুবেড়িয়া, সাঁকরাইল, চেঙ্গাইল এবং আন্দুল থেকে কম টাকায় ঢাক বাজানোর বায়না পেলেও অনেকেই বায়নার অপেক্ষায় রয়েছেন।

মৌবেশিয়া ও ধূলোসিমলায় ঢাকি পাড়ায় প্রায় ৮০টি পরিবার এই পেশার সঙ্গে যুক্ত। তাঁরা জানান, ঢাক বাজানোর বায়না ছিটেফোঁটা এলেও টাকার অঙ্ক অর্ধেকে নেমে এসেছে। 

এবারের পুজোয় এখনও পর্যন্ত হাতেগোনা বায়না এসেছে। তাঁরা জানান, পুজো মণ্ডপে ঢাক বাজিয়ে সংসার চলে কিন্ত গত বছর থেকে করোনার কারণে পেশা প্রায় বন্ধ হওয়ার জোগাড়। আর এবারেও যদি পুজোয় বায়না না মেলে, তাহলে পরিবার নিয়ে পথে বসতে হবে।

আরও পড়ুন: পুজোর দিনে কীভাবে চটজলদি নিরামিষ ভোগ রান্না করে ফেলবেন?

সেরা শিরোনাম

BJP News: 'বিধায়কের নামে তোলাবাজি করলে ল্যাম্পপোষ্টে বেঁধে পেটাব', কড়া হুঁশিয়ারি মেমারির বিজেপি বিধায়কের
BJP News: 'বিধায়কের নামে তোলাবাজি করলে ল্যাম্পপোষ্টে বেঁধে পেটাব', কড়া হুঁশিয়ারি মেমারির বিজেপি বিধায়কের
West Bengal News Live Updates: বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
GKSS Poll: মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
TMC: সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget