এক্সপ্লোর

Durga Puja 2021: শিয়ালদা স্টেশনে ভিড় বাড়ছে ঢাকিদের, ঢাকের বোলে উৎসবের মেজাজ শহরে

শিয়ালদা স্টেশনে ভিড় জমছে। ঢাকের বোলে রীতিমত উৎসবের মেজাজ মহানগরের।

আবীর দত্ত, কলকাতা: কেউ এসেছেন নদিয়া থেকে। কারও বাড়ি মুর্শিদাবাদে। চতুর্থীর দিন বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন ঢাকিরা। শিয়ালদা স্টেশনে ভিড় জমছে। ঢাকের বোলে রীতিমত উৎসবের মেজাজ মহানগরের।

গত বছর করোনা-লকডাউনের জেরে ঢাকের ব্যবসায় ভাঁটা ছিল। এবার সেই খরা কাটিয়ে পেটের টানে ফের শহরমুখী হয়েছে ঢাকিরা। তাঁরা জানেন বায়না হলেই মিলবে টাকা। প্রতিবার এই সময়েই ঢাকিরা আসেন কলকাতায়। বছরের এই সময়টাই যা রোজগার হয়। যেটুকু সঞ্চয় তা নিয়েই গ্রামে ফিরে প্রিয়জনের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন তাঁরা। সেই আশাতেই সারা বছর দিন গোনা। 

একে চতুর্থী তার ওপর শনিবার। প্রতিপদ থেকেই উৎসবের মেজাজে শহর। কোথাও সাবেকীয়ানা, কোথাও থিমের বাহার। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, আলো ঝলমলে মণ্ডপে প্রতিমা দর্শন। কোথাও আবার প্রতিমা আনার প্রস্তুতি। চলছে তোড়জোড়। এরই মধ্যে চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও। চতুর্থীর দিন থেকেই বিভিন্ন মণ্ডপে ভিড় বাড়তে শুরু করবে। ফলে প্রথম থেকেই সতর্ক পুলিশ প্রশাসন। যানজট ও ভিড় মোকাবিলায় রাস্তায় থাকছে অতিরিক্ত পুলিশ। তবে চিকিত্সকরা সচেতন থাকতে বলছেন, যাতে করোনা আবহে পুজোর উচ্ছ্বাস আরও বড় বিপদ ডেকে না আনে।

আরও পড়ুন, পুষ্পাঞ্জলির ফুল বাড়ি থেকেই নিয়ে আসতে অনুরোধ, করোনা আবহে একাধিক নির্দেশিকা জারি পুলিশের

এদিকে, আজ কুমোরটুলিতে মন খারাপ। মৃন্ময়ীকে আজ বিদায়ের পালা। এতদিন ছিল প্রতিমা গড়ার ব্যস্ততা। আজ অন্যভাবে ব্যস্ত কুমোরটুলি। সকাল থেকে প্রতিমা মণ্ডপে পাঠাবার তোড়জোড় শুরু হয়েছে। বারোয়ারি থেকে বাড়ির পুজো চতুর্থীর দিন প্রতিমা আনার জন্য কুমোরটুলিতে ভিড় বাড়ছে। আজ-কালের মধ্যেই খালি হয়ে যাবে পটুয়াপাড়া। এক এক করে সমস্ত প্রতিমা চলে যাবে মণ্ডপে।তাই বিসর্জনের আগে কুমোরটুলির মন খারাপ আজ থেকে শুরু।

অন্যদিকে, উত্সবের মরশুমে জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রেখে সতর্ক রাজ্য প্রশাসন। নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। পুলিশ-প্রশাসনের সমস্ত স্তর ও বিভিন্ন এজেন্সিকে সতর্ক করা হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দফতর নির্দেশিকায় বলা হয়েছে, জঙ্গি হামলার আশঙ্কার কথা মাথায় রেখে এইসময় সতর্ক থাকতে হবে। রাজ্য স্বরাষ্ট্র দফতরের নতুন নির্দেশিকায় তাত্পর্যপূর্ণ বিষয় হল, এবার পুজো মণ্ডপে বেশি সংখ্যায় স্বেচ্ছাসেবক নিয়োগ করতে বলা হয়েছে। রাজ্য প্রশাসনের নির্দেশ, এই স্বেচ্ছাসেবকরা যেন বিশেষভাবে সতর্ক থাকেন। সন্দেহজনক কিছু চোখে পড়লেই অবিলম্বে তা পুলিশকে জানাতে বলা হয়েছে নতুন নির্দেশিকায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget