এক্সপ্লোর

Durga Puja 2021: বন্যার জলে ডুবে গিয়েছিল তাঁর বোনার মেশিন - কাঁচামাল, পুজোর আগে দুর্দশায় উদয়নারায়ণপুরের তাঁতিরা

এবছর বর্ষায় ডিভিসি (DVC) থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে প্লাবিত হয়  উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা

সুনীত হালদার, হাওড়া: শুরু  হয়ে গিয়েছে শারদোত্সবের (Durga Puja 2021) সলতে পাকানো।  দুর্গা পুজো আসতে আর মাত্র ৪০ দিন বাকি। অন্য বছর হাওড়ার (Howrah) উদয়নারায়নপুরে  তাঁত শিল্পীদের এই সময়ে কার্যত নাওয়া-খাওয়ার সময় থাকে না। কিন্তু এবার, ভয়াবহ বন্যা পরিস্থিতি সব কিছুই ওলট-পালট করে দিয়েছে। বন্ধ তাঁত ঘর। পুজোর মুখে তাঁত শিল্পীরা গভীর সঙ্কটে। আপাতত সরকারি সাহায্য দিকেই তাকিয়ে আছেন তাঁরা।

এবছর বর্ষায় ডিভিসি (DVC) থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে প্লাবিত হয়  উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা। গজা, হরালি, কুরচি শিবপুর, সিংটি সহ বেশ কয়েকটি গ্রামে কৃষি জমির পাশাপাশি তাঁত ঘর বন্যার জলে তলিয়ে যায়।  তাঁত ঘর গুলিতে প্রায় এক-মানুষ- জল সমান জল জমে যাওয়ার ফলে সুতো মাকু সহ বিভিন্ন কাঁচামালের পাশাপাশি নষ্ট হয়ে গেছে তাঁত বোনার মেশিন।  ফলে শিল্পীরা বাধ্য হয়ে কাজ বন্ধ রাখেন অনেকদিন।

দুর্গাপুজোর সময়েই শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ, আগেভাগে সতর্ক পুজো উদ্যোক্তারা

এখন বন্যার জল নেমে গেলেও কাজ শুরু করা যায়নি। ফলে সমস্যায় পড়েছেন ওইসব এলাকার প্রায় পাঁচ হাজার পরিবার। ফি-বছর দুর্গা পুজোর আগে তাঁতের শাড়ি, জামা, পাঞ্জাবির কাপড়, গামছা এবং ধুতির চাহিদা থাকে। এখান থেকে হাওড়ার মঙ্গলাহাট, কলকাতার বিভিন্ন হাট এবং তারকেশ্বরের হাটে শাড়ি-ধুতি সরবরাহ হয়। শিল্পীদের আয় তাতে মন্দ হয় না। কিন্তু এবারে বন্যা পরিস্থিতির  পর তাঁত-ঘর বন্ধ থাকায় কার্যত পথে বসেছেন শিল্পীরা।
বুঝে উঠতে পারছেন না, কীভাবে এই ক্ষতি সামাল দেবেন।

উদয়নারায়নপুরের  বিধায়ক সমীর পাঁজা স্বীকার করেন, বন্যার ফলে তাঁত শিল্পীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আরও  বলেন, ক্ষতিগ্রস্ত শিল্পীদের তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা জেলাশাসকের  মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। পুজোর আগে যাতে তাদের আর্থিক প্যাকেজ দিয়ে ফের তাঁত বোনার কাজ শুরু করা যায় সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget