Sajal Ghosh: 'এগুলো সবটাই ভোটের আগে মানুষের চোখে ধুলো দেওয়া', কোন প্রসঙ্গে মন্তব্য সজল ঘোষের?
ABP Ananda Live: গতকাল মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন শুধু পুলিশমন্ত্রী চোর নয় , পুলিশের নীচু তলা থেকে পুলিশমন্ত্রী পর্যন্ত সবাই চোর। এতদিন STF লাগত বড় বড় দুষ্কৃতী ধরবার জন্য, এখন STF লাগে পুলিশ ধরার জন্য। এগুলো সবটাই ভোটার আগে মানুষের চোখে ধুলো দেওয়া।
আরও খবর, বছর খানেক আগে, হিন্ডেনবার্গের রিপোর্টে, শেয়ার দরে কারচুপির অভিযোগ উঠেছিল আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। এবার সৌর বিদ্য়ুৎ প্রকল্পের বরাত পেতে, দু'হাজার দুশো সাঁইত্রিশ কোটি টাকা ঘুষের অভিযোগে, আমেরিকায় গৌতম আদানির বিরুদ্ধে FIR দায়ের হল। দায়ের হল গ্রেফতারি পরোয়ানাও। যার জেরে আজ সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী বললেন, আদানিকে রক্ষা করছেন নরেন্দ্র মোদি, আজই আদানিকে গ্রেফতার করা উচিত। পাল্টা বিজেপির দাবি, রাফাল থেকে আদানি, বারবার মিথ্য়াচার করছেন রাহুল গান্ধী।





















