এক্সপ্লোর

Probashe Durga Puja: পঞ্জিকা মেনে একই দিনে দেবী বোধন অ্যাডিলেডে, অস্ট্রেলিয়ায় যেন এক টুকরো তিলোত্তমার ছোঁয়া

Probashe Durga Puja: মনেও জমেছে আশ্বিনের নীলাকাশের পেঁজা তুলোর মেঘ, চোখে ভাসছে নদীর পাড়ে কাশফুলের মেলা, নৌকো করে সপরিবারে উমা আসছেন বাড়িতে। বরণ করতে তাই প্রস্তুত অ্যাডিলেডও।

কলকাতা: বাংলার শ্রেষ্ঠ পুজো নিয়ে উন্মাদনা, উত্তেজনা যে কেবল বাংলাতেই সীমিত তা নয়। রাজ্য-দেশের বাইরের গণ্ডি পেরিয়ে তা প্রবাসেও পৌঁছেছে বহু আগেই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই কাউন্টডাউনও। করোনার জন্য যদিও গত দু-বছর দুর্গাপুজোর সেই আমেজে প্রবাসেও ভাঁটা পড়েছিল। কোভিডের কড়া নিয়মের বেড়াজালে আঁটকে ছিল উন্মাদনার পারদ। তবে এবারে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বাংলার দুর্গাপুজোর আনন্দকে সবভাবে পেতে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন সাউথ অস্ট্রেলিয়ার তরফে প্রতিবছরের মতো এবছর রাখা হচ্ছে বিশেষ আনন্দ উৎসব। সেন্ট পিটার্স ইয়ুথ সেন্টারে আয়োজন করা হচ্ছে এ বছরের উমা আরাধনার।

পুজো উদ্যোক্তাদের তরফে কালচারাল সেক্রেটারি মৌলী দাস চন্দ বলেন, "এই পুজো শুরু হয়েছিল ১৯৯৮-এ। বলা যায়, প্রথম মূর্তি পুজো। ২০১২ সাল পর্যন্ত অ্যাডিলেডে এটাই ছিল একমাত্র পুজো। ব্যক্তিগতভাবে সেই পুজো শুরু হলেও পরবর্তীতে একটি অ্যাসোসিয়েশন তৈরি করে পুজোর পরিসরকে আরও বৃদ্ধি করা হয়। বিক্রমজিৎ সেন, যিনি বুলবুলদা নামে আমাদের মধ্যে পরিচিত, তাঁর হাত ধরেই এই পুজো শুরু হয়।" সেই থেকেই এই বঙ্গ ট্র্যাডিশন অস্ট্রেলিয়া মহাদেশের অ্যাডিলেডে ধরে রেখেছেন কর্মকর্তারা। যদিও করোনা কোপ পড়েছিল সেখানেও। দু'বছর পুজো হলেও আয়োজনে প্রাচুর্য ছিল না। অতিমারী সৃষ্টিকারী ভাইরাসের চোখ রাঙানি মেনেই দুর্গাপুজোর 'নমো নমো' করেই সেরেছিলেন তাঁরা। তবে এবারে এই পুজো ফিরছে পুরনো মেজাজে, আগের ছন্দেই।


Probashe Durga Puja: পঞ্জিকা মেনে একই দিনে দেবী বোধন অ্যাডিলেডে, অস্ট্রেলিয়ায় যেন এক টুকরো তিলোত্তমার ছোঁয়া

আরও পড়ুন, মহিষাসুরমর্দিনী থেকে কীভাবে দেবী চণ্ডিকা হয়ে উঠলেন বঙ্গদেশের দুর্গা, পুরাণের এক অজানা কাহিনী

সময়ের ব্যবধানে কলকাতার থেকে ৫ ঘণ্টা এগিয়ে থাকলেও অ্যাডিলেডের এই পুজোর বিশেষত্বই হল, বাংলা পঞ্জিকার দিন মেনেই বোধন থেকে বিসর্জন পুজো হয় দিনের দিনই। অর্থাৎ কলকাতাতে যেদিন আবাহনের মন্ত্রপাঠ শুরু কিংবা অষ্টমীর পুষ্পাঞ্জলি এবং নবমী নিশিতে প্রহর গোনার পালা, সুদূর অস্ট্রেলিয়াতেও সেই স্বাদ অক্ষুণ্ণ থাকছে এবছর। আর এখানেই এই পুজোর বিশেষত্ব। প্রবাসের পুজো সাধারণত হয় উইকেন্ডে। অনেক সময় তা দু'দিনেও সেরে ফেলা হয়। কিন্তু অ্যাডিলেডের এই পুজো কিন্তু চারদিনের। ২ অক্টোবর মহাসপ্তমীর পুজো থেকে ৫ অক্টোবর বিজয়া দশমী পালন। এক টুকরো তিলোত্তমাকেই যেন নিজেদের মতো করে সাজিয়ে নেওয়ার পালা। এ বছর মায়ের বোধন অবশ্য হবে কলকাতা থেকে অ্যাডিলেডে যাওয়া পুরোহিতের হাত ধরেই। 


Probashe Durga Puja: পঞ্জিকা মেনে একই দিনে দেবী বোধন অ্যাডিলেডে, অস্ট্রেলিয়ায় যেন এক টুকরো তিলোত্তমার ছোঁয়া

এবার আসা যাক ভোগের কথায়। দুর্গাপুজোয় ভোগ এক ভিন্ন মহিমা। তা সে খিচুরি-লাবড়া হোক, কিংবা লুচি-আলুরদম। যদিও করোনাকালে নিয়মে ভোগ-বিধিতেও কোপ পড়েছিল। বসে খাওয়ার বদলে ভোগের প্যাকেট দেওয়া হয়েছিল। তবে এ বছর কোভিডের চোখরাঙানি নেই বলে ভোগের ক্ষেত্রেও কার্পণ্য নেই। পুজো উদ্যোক্তাদের আশা নতুন সদস্য ও পুরনো সদস্য মিলিয়ে লোকসংখ্যাও হবে অনেক বেশি। মৌলি দাস চন্দ বলেন, "এখানে প্রায় ১০০ এর বেশি সদস্যরা রয়েছেন। সেই সংখ্যা আগামীতে বাড়তে পারে। দু'বছর পর এই পুজো নিয়ে তাই বাড়তি উৎসাহ রয়েছে সকলের মনেই।" হবে নাই বা কেন? হোক না সুদূর প্রবাস। সেখানের মনেও জমেছে আশ্বিনের নীলাকাশের পেঁজা তুলোর মেঘ, চোখে ভাসছে নদীর পাড়ে কাশফুলের মেলা, নৌকো করে সপরিবারে উমা আসছেন বাড়িতে। বরণ করতে তাই প্রস্তুত অ্যাডিলেডও।

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Weather Alert: ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Snehasis Chakraborty: প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
Mamata Banerjee: সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget