এক্সপ্লোর

Durga Puja 2022: সন্ধিপুজোয় আজও হয় তোপধ্বনি, ঐতিহ্যের উমা আরাধনা বাঁকুড়ার মালিয়াড়ায়

Bankura Durga Puja 2022 ছোপ পড়া দেওয়াল। শেওলা পড়া ছাদ। ঠাকুরদালান জুড়ে যেন কথা বলে উঠছে অতীত। নোনা ধরে যাওয়া ইটের পরতে পরতে জড়িয়ে ইতিহাস।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: রাজ ঐতিহ্য বজায় রেখে সন্ধিপুজোয় আজও হয় তোপধ্বনি। সাড়ে চারশো বছরেরও বেশি পুরনো বাঁকুড়ার মালিয়াড়া রাজবাড়ির পুজো যেন এক আশ্চর্য মিলনমেলা। প্রতিদিন আশেপাশের গ্রামের মানুষজন রাজবাড়িতে পাত পেড়ে খান অন্ন ভোগ।

ঐতিহ্য বজায় রেখে পুজোর আয়োজন: ছোপ পড়া দেওয়াল। শেওলা পড়া ছাদ। ঠাকুরদালান জুড়ে যেন কথা বলে উঠছে অতীত। নোনা ধরে যাওয়া ইটের পরতে পরতে জড়িয়ে ইতিহাস। জৌলুস হারালেও, বাঁকুড়ার মালিয়াড়া রাজবাড়ির দুর্গাপুজোয় খামতি নেই রীতিনীতি-উপাচারে। সাড়ে চারশো বছরেরও বেশি সময় ধরে মালিয়াড়া রাজবাড়িতে প্রতিপদ তিথিতে দেবীমূর্তি প্রতিষ্ঠা করা হয়। আগমনীর সঙ্গেই শুরু হয়ে যায় রাজবাড়ির দুর্গাপুজো। মালিয়াড়া রাজবাড়ির সদস্য হিমাদ্রি নারায়ণ চন্দ্রাধুর্য্য বলেন, “প্রতিপদ তিথিতেই দেবী আসেন মালিয়াড়া রাজবাড়িতে। অষ্টমীতে কামান দাগা হয়। নিয়ম মেনে হয় প্রতিদিন নিবেদন করা হয় ভোগ।’’

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

সিংহাসনে অধিষ্ঠিতা অষ্টধাতুর মূর্তি: মালিয়াড়া রাজবাড়িতে রুপোর সিংহাসনে অধিষ্ঠিতা অষ্টধাতুর মূর্তি। সপ্তমী থেকে নবমী, ৩ দিন শাল কাঠ দিয়ে হয় হোম-যজ্ঞ। কথিত আছে, সম্রাট আকবরের আদেশে উত্তরপ্রদেশের কনৌজ থেকে বাংলায় আসেন দেওধর চন্দ্রাধুর্য্য। তখন থেকেই অষ্টধাতুর মূর্তি তৈরি করে রাজ প্রাসাদের ঠাকুর দালানে পুজো শুরু হয়।এই রাজবাড়ির পুজোর সঙ্গে আজও জড়িয়ে আছে তোপধ্বনি। সেই শব্দ কানে গেলে তবেই আশপাশের গ্রামে শুরু হয় সন্ধিপুজো। জানালেন পরিবারের সদস্য হিমাদ্রি নারায়ণ চন্দ্রাধুর্য্য।

বৈষ্ণব মতে মহামায়ার আরাধনা, তাই প্রচলন নেই বলি প্রথার। হাতে লেখা প্রাচীন পুঁথি মেনে মালিয়াড়ার রাজবাড়িতে হয় দশভূজার অর্চনা। ষষ্ঠী থেকে প্রতিদিন হয় অন্নভোগ। কালের নিয়মে হারিয়ে গেছে রাজত্ব। ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় রাজপরিবারের সদস্যরা। সাবেকিয়ানাকে সঙ্গী করে প্রতি দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজোতেই গোটা পরিবারে যেন নতুন করে বাঁধা পড়ে একসূত্রে।

আরও পড়ুন: Durga Puja 2022: ব্রাসেলসের আকাশে আগমনী সুর, মাতৃ আরাধনার প্রস্তুতিতে 'তেরো পার্বণ'

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget