এক্সপ্লোর

Durga Puja: রাজবাড়ি এখন হোটেল, সেখানেই ফের শুরু দুর্গাপুজো

Murshidabad: পুরনো রাজবাড়ির পুজোর স্বাদ ফিরিয়ে আনতে সেই হোটেল কর্তৃপক্ষ শুরু করেছে দুর্গাপুজো। হোটেলে থাকা আবাসিকরা অংশগ্রহণ করতে পারবেন সেই পুজোতে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: একসময় ছিল রাজবাড়ি। সম্পদে-বৈভবে উপচে পড়ত চারিদিক। দুর্গাপুজোয় রোশনাইয়ে চোখ ধাঁধিয়ে যেত। এখন সেসব অতীত। ভগ্নদশা হয়ে গিয়েছিল মুর্শিদাবাদের আজিমগঞ্জের রাজবাড়িতে। তারপর সেই ভেঙে পড়া রাজবাড়ির একটি অংশ সংস্কার করে তৈরি হয়েছে বিলাসবহুল রিসর্ট বা হেরিটেজ হোটেল। আর পুরনো রাজবাড়ির পুজোর স্বাদ ফিরিয়ে আনতে সেই হোটেল কর্তৃপক্ষ শুরু করেছে দুর্গাপুজো। হোটেলে থাকা আবাসিকরা অংশগ্রহণ করতে পারবেন সেই পুজোতে। মুর্শিদাবাদের আজিমগঞ্জে বড়ি কোঠি হেরিটেজ হোটেল কর্তৃপক্ষের এই উদ্যোগ এইবার দ্বিতীয় বছরে পড়েছে।     

হোটেলে দুর্গাপুজো:
সংস্কারের পরে বিলাসবহুল সেই হোটেলের স্থাপত্য নজর কাড়ার মতো। বড় বড় ঘর। রয়েছে যাবতীয় আধুনিক ব্যবস্থা। সেইরকম একটি হোটেলেই আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর। পুজোর কটাদিন যাঁরা এই হোটেলে কাটাতে চান তাঁরা সহজেই সাবেকি দুর্গাপুজোর স্বাদ নিতে পারবেন। পুজোর আনন্দে সামিল হওয়ার সুযোগ পাবেন।  

পুরনো আমেজের খোঁজে:
আগে বড়ি কোঠি রাজবাড়িতে ঘটা করে দুর্গাপুজো হতো।  এখন আর রাজবাড়ির সে দিন নেই।  তাই পুজোয় আয়োজনে এগিয়ে এসেছে হোটেল কর্তৃপক্ষ। এই নিয়ে দ্বিতীয়বছর পুজোর আয়োজন করা হয়েছে বড়ি কোঠিতে। আজিমগঞ্জ বড়ি কোঠির মুখ্য আধিকারিক অভিরূপ ঘোষ বলেন, 'আমরা সর্বধর্ম সমন্বয়ের চেষ্টা করেছি। এখানে হিন্দু, মুসলিম, দলিত, সকলেই অংশ নিয়েছেন উত্‍সবে।' অপারেশনাল হেড সৃজনী দত্ত বলেন, 'বাঙালির সবথেকে বড় উত্‍সবে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।'

প্রথা মেনে পুজো;
প্রথা মেনেই পুজো হয় বড়ি কোঠিতে। রবিবার, সপ্তমীর সকালে রাজবাড়ি থেকে ভাগীরথীতে গিয়ে ঘট ভরে আনা হয়। উপাচার মেনে হয় কলাবউ স্নান। পুজোর কদিন বড়ি কোঠি হেরিটেজ হোটেলের আবাসিকদের জন্য বিভিন্ন গেমের ব্যবস্থা করা হয়েছে। পুজোর কটাদিনএকেবারে খাঁটি বাঙালি রান্না মিলবে হেরিটেজ হোটেলে।

মুর্শিদাবাদ বাংলার অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার স্মৃতি বিজড়িত এই জায়গা। শুধু তাই নয়, পলাশির যুদ্ধ। নবাব আলিবর্দি খাঁয়ের বংশ থেকে শুরু করে মীরজাফর, মীরকাশিম, জগৎশেঠ, উঁমিচাঁদের মতো ইতিহাসের একাধিক চরিত্র যেন জীবন্ত হয়ে ওঠে এখানে। রয়েছে একাধিক ঐতিহাসিক পর্যটনস্থল। ফলে পর্যটকদের আকর্ষণের একটা জায়গা আগে থেকেই রয়েছে। তার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই হেরিটেজ হোটেল। তার সঙ্গে এবার দুর্গাপুজোও পর্যটকদের কাছে আরও একটি আকর্ষণ হিসেবে হাজির করা হয়েছে।   

আরও পড়ুন:  কলকাতার বুকে শতাব্দী প্রাচীন পুজো, পরতে পরতে জড়িয়ে ইতিহাস

সেরা শিরোনাম

TMC NEWS : তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
Bangladesh unrest : বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
Newtown Fire : নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
Earthquake : নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা
নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা

ভিডিও

Suvendu Adhikari |
TMC - Kalna News | পূর্ব বর্ধমানের কালনায় এলাকায় ফিরতেই তীব্র জনরোষের মুখে পড়লেন এক তৃণমূল পঞ্চায়েত সদস্য
Sadhak Bamakhyapa |হল থেকে তুলে দিতে চাপের অভিযোগ,মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে টিম সাধক বামাক্ষ্যাপা
Earthquake: ফের নেপালে ভূমিকম্প, দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় কম্পন অনুভূত
BJP MLA Hospitalized: আচমকাই কোমর-পিঠে যন্ত্রণা, অসুস্থ হয়ে হাসপাতালে আরামবাগের বিজেপি বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget