এক্সপ্লোর

Durga Puja 2022: কলকাতার বুকে শতাব্দী প্রাচীন পুজো, পরতে পরতে জড়িয়ে ইতিহাস

Bonedi Barir Pujo: সুবল চাঁদ চন্দ্রের ঠাকুরবাড়ির পুজো ২৬১ বছরে পড়ল, নির্দিষ্ট প্রথা মেনে হয় দেবীর ভোগ।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কলকাতার দুর্গাপুজোর একটি দিক যেমন বারোয়ারি তেমনই আর একটি দিক বনেদি বাড়ির পুজো। পরতে পরতে ইতিহাস নিয়ে কলকাতায় আনাচ-কানাচে ছড়িয়ে রয়েছে বহু প্রাচীন দুর্গাপুজো। সেরকমই একটি হল কলকাতার বেচু চ্যাটার্জি স্ট্রিটের সুবল চাঁদ চন্দ্রের ঠাকুরবাড়ির পুজো। 

প্রতিমা থেকে পুজোর রীতি, কলকাতার এই বনেদি বাড়ির পুজো ঘিরে রয়েছে নানা ইতিহাস। এখানে দেবী বসে রয়েছেন শিবের কোলে। নেই মহিষাসুর, দেখা নেই সিংহেরও। দেবী এখানে শান্তিদায়িনী রূপে বিরাজমান। এই বছর এই পুজো ২৬১ বছরে পড়ল। অর্থাৎ কলকাতার বুকে আড়াইশো বছরের বেশি পুরনো এক দুর্গাপুজো। কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ির উল্টোদিকে রয়েছে বেচু চ্যাটার্জি স্ট্রিট। সেখানেই সুবল চাঁদ চন্দ্রের ঠাকুরবাড়ি। ওই ঠাকুর দালানে রয়েছে দেবীর ওই অভয়া মূর্তি। কলকাতার এই পুরনো পুজোর পরতে পরতে জড়িয়ে রয়েছে স্বতন্ত্র পুজোর পদ্ধতি, প্রথা। 

কে ছিলেন সুবল চাঁদ চন্দ্র? 
সুবল চাঁদ চন্দ্র ছিলেন সেকালের এক বাঙালি শিল্পোদ্যোগী। ইংল্যান্ডের বার্নিংহাম ও ম্যাঞ্চেস্টারে ছিল তাঁর কাপড়ের কল। পদাবলী কীর্তনের প্রসারে, গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সেই সুবল চাঁদ চন্দ্রের হাত ধরেই কলেজ স্ট্রিটের ঝামাপুকুরের এই পুজোর বৈভব। যে পুজোতে আসতেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চন্দ্র পরিবারের বর্তমান সদস্য শুভেন্দু চন্দ্র বলেন, 'রামপ্রসাদ চন্দ্র জোড়াসাঁকোয় পুজো শুরু করেছিলেন। ১৮৬০ সালে জোড়াসাঁকো থেকে সুবল চাঁদ চন্দ্র ঠাকুরকে নিয়ে আসেন।' চন্দ্র পরিবারের আর এক বর্তমান সদস্য বলেন, 'বিদ্যাসাগর মাকে নিয়ে এখানে পুজো করেছিলেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এই মণ্ডপে এসে চণ্ডীপাঠ করেছেন।'

অন্যরকম রীতি-নীতি
প্রতিমার অবয়ব থেকে পুজোর রীতি-নীতি। সব কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস। এখানে দেখা যায় দেবী বসে রয়েছে শিবের কোলে। দেবীর পায়ের তলায় মহিষাসুর নেই। নেই সিংহ। দেবী এখানে শান্তিদায়িনী। ভোগের রান্নায় নুন ব্যবহার করা হয় না। দেবীর ভোগে কোনও রসের মিষ্টি দেওয়া হয় না। এমনকী, পুজো চলাকালীন পরিবারের সদস্যদের জন্য রয়েছে নির্দিষ্ট পোশাকবিধিও।

চন্দ্র পরিবারের সদস্য নয়নিকা চন্দ্র বলেন, 'এখানে ফিক্সড মেনু থাকে। ডাব দিতে হয় ভোগে। অন্ন ভোগ নয়। নুন ছাড়া সব ভাজা হয়।' চন্দ্র পরিবারের আরও এক সদস্য সুজাতা চন্দ্র বলেন, 'এখানে নির্দিষ্ট পোশাকবিধি রয়েছে। নাকে নথ, পায়ে মল পরতে হয় মহিলাদের। ছেলেদের চেলি-গেঞ্জি আর চাদর পরতে হয়।' বৈষ্ণব এবং শাক্ত এই দুই ধারার মিশেলে বছরের পর বছর ধরে চলে আসছে এই পুজো।

আরও পড়ুন: অভিনব মণ্ডপসজ্জা থেকে থিমের বাহার, কলকাতার একাধিক পুজো পেল এবিপি আনন্দের বিশেষ সম্মান

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget