এক্সপ্লোর

Durga Puja 2022 : কলাবউ কি সত্যিই গণেশের স্ত্রী ? কী মাহাত্ম্য নবপত্রিকার ?

Who is Kolabou : দুর্গাপুজোর সময় আমরা কলাবউয়ের কথা শুনি। যে কোনও মণ্ডপে গেলে দেখা যায়, লাল পাড় সাদা শাড়িতে একটি কলাগাছ রয়েছে

কলকাতা : দরজায় কার্যত কড়া নাড়ছে। আর কয়েকদিন পরেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)। যাকে স্বীকৃতি দিয়েছে UNESCO-ও। এত বড় একটা উৎসব (Festival) ঘিরে আমেজ তৈরি হয়ে যায় অনেক আগে থেকেই। এ কথা বলতে বাকি রাখে না। শুরু হয়ে যায় বাজার করা। বিশেষ করে পোশাক কেনার হুড়োহুড়ি। কারণ, পুজোর কয়েকটা দিন নানা রকমের পোশাকে নিজেদের সাজিয়ে তোলেন সব বাঙালিই। ষষ্ঠী হোক বা অষ্টমী, নবমী... এক একটা দিনের জন্য এক এক রকমের পোশাক। কাজেই এহেন এক পুজোর রীতি সম্পর্কেও প্রায় সব বাঙালিই ওয়াকিবহাল। তবুও, কিছু কিছু অজানাও থেকে যায়। সেসবেরই পুঙ্খনাপুঙ্খ আলোচনা করতে এই পর্ব। আজকের আলোচনাপর্বে...নবপত্রিকা।

প্রসঙ্গ-নবপত্রিকা

দুর্গাপুজোর সময় আমরা কলাবউয়ের কথা শুনি। যে কোনও মণ্ডপে গেলে দেখা যায়, লাল পাড় সাদা শাড়িতে একটি কলাগাছ রয়েছে। যাতে ঘোমটা দেওয়া। গণেশের পাশে থাকে বলে অনেকেই এটিকে গণেশের স্ত্রী বা কলা বউ বলে থাকেন। কিন্তু, প্রকৃতপক্ষে এটি নবপত্রিকা। গণেশের মা দুর্গা। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলা বউ। 

নবপত্রিকা অর্থাৎ নটি গাছের পাতা। যদিও বাস্তবে পাতা নয়, নটি উদ্ভিদ। এই নটি উদ্ভিদ আসলে দেবী দুর্গার নটি বিশেষ রূপের প্রতীক হিসেবে কল্পনা করা হয়। সেগুলি হল-

কলা গাছ- এর অধিষ্টাত্রী দেবী ব্রহ্মাণী 
কচু গাছ- অধিষ্টাত্রী দেবী কালিকা
হলুদ গাছ- অধিষ্টাত্রী দেবী উমা
জয়ন্তী গাছ- অধিষ্টাত্রী দেবী কার্তিকী
বেল গাছ- অধিষ্টাত্রী দেবী শিবা
বেদানা বা ডালিম গাছ- অধিষ্টাত্রী দেবী রক্তদন্তিকা
অশোক গাছ- অধিষ্টাত্রী দেবী শোকরহিতা
মান কচু গাছ- অধিষ্টাত্রী দেবী চামুণ্ডা
ধান গাছ- অধিষ্টাত্রী দেবী লক্ষ্মী

আচার কী ?

মহাসপ্তমী। দুর্গাপুজোর আনন্দ কার্যত সপ্তমে। চারিদিকে ঢাক-ঢোলের শব্দ। আর বিশেষ এই দিনের সকালে দেখা যায়, নবপত্রিকা (একটি সপত্র কলাগাছের সঙ্গে অপর আটটি সমূল সপত্র উদ্ভিদ একত্র করে শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে শাড়ি বধূর বেশ ধারণ করানো হয়) নিয়ে যাওয়া হচ্ছে পুজোমণ্ডপের নিকটস্থ কোনও জলাশয় বা নদীতে। পুরোহিতই কাঁধে করে নিয়ে যান। সঙ্গে ঢাক-ঢোল, মহিলাদের শঙ্খ ও উলু ধ্বনি। শাস্ত্র মেনে স্নান করানোর পর নতুন শাড়ি পরানো হয় নবপত্রিকাকে। এরপর মণ্ডপে নিয়ে গিয়ে সেটিকে স্থাপন করা হয়। এর পরই দুর্গাপুজোর মূল অনুষ্ঠানের প্রথাগত সূচনা হয়।

গবেষকদের অনেকের মতে, নবপত্রিকার পুজো প্রকৃতপক্ষে শস্যদেবীর পুজো। কৃত্তিবাস ওঝার রামায়ণে রামচন্দ্রের দ্বারা নবপত্রিকা পুজোর উল্লেখ আছে। 

উল্লেখ্য, গণেশের স্ত্রীদের নাম-রিদ্ধি ও সিদ্ধি। 

 

সেরা শিরোনাম

Bageshwar Baba Non Veg Controversy:দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের পাল্টা কী বলছেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ ?
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যের পাল্টা কী বলছেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ ?
Bageshwar Baba: জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ
জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ
Bageshwar Baba: দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
GKSS Poll: বাগেশ্বর বাবার নিদান মেনে পুজোর চারদিন নিরামিষ খাবেন? কী বলছেন সাধারণ মানুষ?
বাগেশ্বর বাবার নিদান মেনে পুজোর চারদিন নিরামিষ খাবেন? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | ABP Ananda IVE
By Election 2026: পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, নির্বাচনের ফলাফল কবে?
CM Suvendu Adhikari | 'যাদের ক্ষমতা সীমিত, তাদের ১ লক্ষ টাকা সরকারি সাহায্য', ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | ''পুজোয় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget