এক্সপ্লোর

Durga Puja 2022 : একই পরিবারে একসঙ্গে পূজিতা দুই প্রতিমা, হাওড়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজোর গল্প চমকপ্রদ

প্রাচীন পুজো ও নতুন বাড়ির পুজো। নিয়মরীতি একই। একসঙ্গে দেবী বিসর্জনও হয়। তখন পুজোর সময় পুরো বন্দ্যোপাধ্যায় পরিবার মিলেমিশে একাকার হয়ে থাকে।

নিবেদিতা বন্দ্যোপাধ্যায়, হাওড়া: মধ্য হাওড়ার প্রসিদ্ধ  বন্দ্যোপাধ্যায় পরিবার। ৩৫০ বছরেরও বেশি পুরনো এই পুজো।  নিয়মনিষ্ঠা ভরে হয় পুজো। আর এ-বাড়ির বৈশিষ্ট্য হল, একই পরিবারে হয় দুই প্রতিমার পুজো। 

পরিবারের ইতিহাস 
পরিবারের প্রবীণ সদস্য গৌতম বন্দ্যোপাধ্যায় এবিপি লাইভকে জানালেন, গিরীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এ বাড়ির পূর্বের প্রাণ-পুরুষ। উত্তর কলকাতার রাজবল্লভ চট্টোপাধ্যায়ের পরিবারের সঙ্গে এই পরিবারের বৈবাহিক সম্পর্ক তৈরি হয়। তারপরই মধ্য হাওড়ার জমিদারি পান তিনি। তাঁরই মধ্যমপুত্র কালী বন্দ্যোপাধ্যায়। তাঁর নামেই হাওড়ার বিশাল বড় বাজার ও রাস্তা। ১৯৩৬ সালে একই পরিবারের ননীগোপাল বন্দ্যোপাধ্যায় আলাদা করে পুজো শুরু করেন। হাওড়ায় তাঁর পরিচিতি ছিল নাদুবাবু হিসেবে। তারপর থেকেই এই বাড়িতে দুটি পুজো হয়ে আসছে। প্রাচীন পুজো ও নতুন বাড়ির পুজো। নিয়মরীতি একই। একসঙ্গে দেবী বিসর্জনও হয়। তখন পুজোর সময় পুরো বন্দ্যোপাধ্যায় পরিবার মিলেমিশে একাকার হয়ে থাকে। 


Durga Puja 2022 : একই পরিবারে একসঙ্গে পূজিতা দুই প্রতিমা, হাওড়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজোর গল্প চমকপ্রদ

পুজোর নিয়মবিধি 
মধ্য হাওড়ার সমৃদ্ধিতে বন্দ্যোপাধ্যায় পরিবারের অবদান মুখে মুখে ফেরে। নন্দোৎসব থেকে শুরু হয় পুজোর প্রস্তুতি। নতুন পুজোর পুজো শুরু হয় প্রতিপদ থেকে। এবারও তার অন্যথা হয়নি। প্রতিপদ থেকে দশমী পর্যন্ত বন্দ্যোপাধ্যায় পরিবারের আমিষ খাওয়া হয় না। পুজো হয় বৈষ্ণব মতে। বলি হয় চালকুমড়ো। মায়ের ভোগও সম্পূর্ণ নিরামিষ। সাদা ভাত-খিচুড়ি-পোলাও তো বটেই, সেই সঙ্গে পাঁচ ভাজা, শুক্তো, নানাবিধ তরি তরকারি মাকে উৎসর্গ করা হয়। বিভিন্ন সবজি দিয়ে করা চাটনি দেওয়া হয় মাকে। বন্দ্যোপাধ্যায় বাড়ির কলার বড়া দেওয়া পায়েস  প্রসিদ্ধ। বাড়ির বৌয়েরা ভোগ রান্না করেন। তাঁদের দীক্ষিত হওয়া আবশ্যক। আগে নিয়ম ছিল মহিলারা এক বস্ত্রে রান্না করবেন ভোগ। শাড়ির সঙ্গে ব্লাউজ বা সায়াও পরতেন না ভোগ রান্না করতেন যিনি। 

ব্রতী প্রথা
এই পরিবারের ব্রতী প্রথা খুব কঠিন। বংশের কোনও একজন গৃহবধূর নামে সংকল্প করে শুরু হয় পুজো। তাঁকে কিন্তু কঠিন নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। উপোশ, হবিষ্যান্ন খাওয়া সহ আরও অনেক উপাচার পালন করতে হয়। নবমীর দিন ৯ বছরের একটি মেয়েকে কুমারী হিসেবে পুজো করেন ব্রতী।  এ বাড়িতে কলাবৌ স্নান হয় বাড়ির মধ্যেই। ১০৮ প্রদীপ জ্বালিয়ে হয় সন্ধিপুজো। কুমারী পুজোর পর ধুনো পোড়ানোর রীতি রয়েছে এই বাড়িতে। তারপর তাঁদের সন্তানস্থানীয় কেউ কোলে বসে। 

দশমীতে বন্দ্যোপাধ্যায় পরিবারের দুই প্রতিমা একসঙ্গে বিজয়া যান। কাঁধে করে দেবীকে গঙ্গার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। আগে এগোন প্রাচীন প্রতিমা, পিছে নতুন ঠাকুর। সেই দৃশ্য কার্যত নয়নাভিরাম। 


Durga Puja 2022 : একই পরিবারে একসঙ্গে পূজিতা দুই প্রতিমা, হাওড়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজোর গল্প চমকপ্রদ

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget