এক্সপ্লোর

Mahalaya : বিশ্বের দরবারে তুলে ধরতে উদ্যোগ, এবার‘মহিষাসুরমর্দিনী’র ইংরেজি ভার্সন

Durga Puja 2022 : বিশ্বায়নের যুগে, বিশ্বের দরবারে মহিষাসুরমর্দিনীকে তুলে ধরতে এবং আগামী প্রজন্মের কাছে একে আকর্ষণীয় করে তুলতে ইংরেজিতে অনুবাদ করেছেন বাচিক শিল্পী সুপ্রিয় সেনগুপ্ত।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : বিশ্বের দরবারে মহিষাসুরমর্দিনীকে তুলে ধরতে উদ্যোগ। মহিষাসুরমর্দিনীর আলেখ্য অংশ ইংরেজিতে অনুবাদ করেছেন বাচিক শিল্পী সুপ্রিয় সেনগুপ্ত। আগামীদিনে গানগুলিও ইংরেজি অনুবাদ করার পরিকল্পনা আছে শিল্পীর।

মহালয়া...পুজো শুরু

আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেণু। শিশির ভেজা শরতের ভোরে আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী৷ আধো-ঘুম, আধো-জেগে থাকা সকালে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কণ্ঠে স্তোত্র শুনে বড় হয়েছে বাঙালির একের পর এক প্রজন্ম। মাতৃ-আবাহনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছেন মহিষাসুরমর্দিনী৷

বিশ্বব্যাপী করার ভাবনা

বিশ্বায়নের যুগে, বিশ্বের দরবারে মহিষাসুরমর্দিনীকে তুলে ধরতে এবং আগামী প্রজন্মের কাছে একে আকর্ষণীয় করে তুলতে ইংরেজিতে অনুবাদ করেছেন বাচিক শিল্পী সুপ্রিয় সেনগুপ্ত। ‘মহিষাসুরমর্দিনী’র সংস্কৃত স্তোত্র ও গানের অংশগুলি একই রেখে, আলেখ্যর অংশগুলি ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। আগামীদিনে মহিষাসুরমর্দিনীর, গানগুলিও ইংরেজি অনুবাদ করার পরিকল্পনা আছে শিল্পীর।

মহালয়া

বাংলা ভাষার ব্যাকরণ অনুযায়ী ‘মহালয়’ শব্দটির ব্যুৎপত্তিগত উৎস মহৎ এবং আলয়। কিংবা মহত্ত্বের আলয়ও বলা যেতে পারে। এই মহালয় শব্দ থেকেই স্ত্রীবাচক পদ এসেছে- মহালয়া। ব্যাকরণ অনুযায়ী, তিথি শব্দটি যেহেতু স্ত্রীলিঙ্গ, তাই এর বিশেষণ পদটি হল মহালয়া। তবে এই মহালয়ার শব্দের নানাবিধ অর্থ রয়েছে। যেমন, মহালয় প্রসঙ্গে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, যে ক্ষণে পরমাত্মায় অর্থাৎ পরব্রহ্মে লয় প্রাপ্তি ঘটে সেটিই হল মহালয়। কেননা, পরমাত্মাই হল পরব্রহ্ম। আর নিরাকার ব্রহ্মের আশ্রয়ই হল মহালয়।

তবে শ্রী শ্রী চণ্ডিতে মহালয় হচ্ছে পুজো বা উৎসবের আলয়। এখানে আলয় শব্দটির একটি অর্থ হচ্ছে আশ্রয়। চণ্ডিতে তাই 'মহালয়' বলতে 'পিতৃলোককে ' বোঝানো হয়েছে। পিতৃলোককে স্মরণের ক্ষণকেই বলা হয়েছে মহালয়া। এই সন্ধিক্ষণটিকে জ্যোতির্বিজ্ঞানের পথ ধরে ব্যাখ্যাও করা হয়েছে। বলা হয়, মহালয়া হয় অমাবস্যা তিথিতে যা উত্তরায়ণের শেষ সময়। এরপরই সূর্যের দক্ষিণায়ণ গতি শুরু হয়। যা শুভ বলে বিবেচিত নয়। কৃষ্ণপক্ষে কালিমার ক্রমশ লয় হতে হতে অমাবস্যা তিথিতে সে লয় পূর্ণতা পায়। তাই একে বলে মহালয়া।

মহালয়ায় তর্পণ  এক মহালগ্ন মহালয়া। পিতৃপক্ষের অবসানে জগজ্জননী মা দুর্গার (Durgapuja 2022) আগমনবার্তা জানিয়ে যাওয়া আলোকময় এক দিন। বিশ্বাস, এ দিন পূর্বপুরুষদের আত্মাদের স্ব-স্বলোকে ফিরে যাওয়ার দিনও। দেবীপক্ষের সূচনাও এদিন। তাই এই পুণ্যদিনে সন্তানাদির হাতে জল পেয়ে তাঁরা তৃপ্ত হলে, তার থেকে শুভ আর কিছু নেই। 

আরও পড়ুন- শ্রদ্ধাবনত তর্পণে পূর্বপুরুষ-আত্মার তৃপ্তি, কী লাভ ? কীভাবে জল-অন্নদান

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়ে সব শেষ
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়ে সব শেষ
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget