এক্সপ্লোর

SSC Agitation: পুজোতেও বৃষ্টি-মাথায় অবস্থান চাকরিপ্রার্থীদের, নিয়োগ-দুর্দশা নিয়ে সেলিমের নিশানায় সরকার

Md Selim: সোমবার ৫৬৮ দিনে পা দিয়েছে এই আন্দোলন। অষ্টমীর দিন ধর্না মঞ্চে গিয়ে তাঁদের সঙ্গে কথা বললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং সেভ ডেমোক্র্যাসির অধ্যাপক সদস্যরা।

কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: পুজো ঘিরে চলছে তুমুল উৎসব। করোনা আবহ কাটিয়ে আবার চেনা ছন্দে ফিরেছে পুজোর কোলাহল। কিন্তু কলকাতায় গাঁধী মূর্তির নীচে এখনও অন্ধকার। পুজোর আনন্দের ছিঁটেফোঁটাও সেখানে পৌঁছয়নি। চাকরির দাবিতে সেখানে ধর্না দিচ্ছেন চাকরিপ্রার্থীরা। পুজোর মধ্যেও সেখানে অবস্থান-বিক্ষোভ চলছে। সোমবার ৫৬৮ দিনে পা দিয়েছে তাঁদের আন্দোলন। অষ্টমীর দিন ধর্না মঞ্চে গিয়ে তাঁদের সঙ্গে কথা বললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং সেভ ডেমোক্র্যাসির অধ্যাপক সদস্যরা।

মহা অষ্টমীতে যখন কলকাতা ও বাংলার অন্যত্র জনপ্লাবন। পুজোর ঘিরে আনন্দ-উৎসব-উদযাপনের ধুম। তখন কলকাতায় গাঁধী মূর্তির নীচে বসে থাকা মুখগুলোতে জমে রয়েছে অন্ধকার। সবাই যখন পরিবার-পরিজনদের নিয়ে পুজো কাটাচ্ছেন, তখন রোদ-বৃষ্টির মধ্যে এখনও ধর্না চালিয়ে যাচ্ছেন এই চাকরিপ্রার্থীরা। অষ্টমীতে তাঁদের অবস্থান-বিক্ষোভ পা দিল ৫৬৮ দিনে। চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, পুজোর সবাই আনন্দ করছে, তাঁরা পরিবার-পরিজন ছেড়ে হকের চাকরির দাবি নিয়ে রাস্তায় বসে রয়েছেন। এদিন, আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন সেভ ডেমোক্র্যাসির অধ্যাপক সদস্যরা। আন্দোলকারীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

সিপিএমের অভিযোগ:
এদিন তাঁদের সঙ্গে কথা বলার পরে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'যার যেটা করা উচিত, সে সেটা না করলে, এরকমই হয়।  মুখ্যমন্ত্রীর ফিতে কাটা কাজ নাকি? এরা এখানে বসে আছে। তৃণমূল বলবে, কোর্ট যা করার করবে। কোর্টের কথা কি রাজ্য সরকার শোনে?'

পাল্টা তৃণমূল:
তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'আমরা অনুরোধ করছি, ওঁরা উঠে যান।  এসএসসির তরফে হাইকোর্টকে দুটো অপশন দেওয়া হয়েছে।'

দিনদুয়েক আগে একটি মামালার শুনানিতে হাইকোর্ট (Calcutta High Court) জানায় পুজোর সময় চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ (Job Seekers Agitation) করতে পারবেন। 'ধর্মতলা চত্বরে অবস্থান বিক্ষোভ করতে পারবেন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) প্রাথমিক চাকরিপ্রার্থীরা। যোগ্য প্রার্থীরা রাস্তায় চাকরি ভিক্ষা করবে, আর পুলিশ আন্দোলন করতে দেবে না, এটা হয় না।' মন্তব্য করেন বিচারপতি রাজশেখর মান্থা। আগামী একমাসের জন্য আন্দোলনে অনুমতি হাইকোর্টের।

দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজো চলছে, আর কদিন পরেই কালীপুজো-দীপাবলী আসছে। আলোর উৎসবের মধ্যে এখন প্রশ্ন একটাই, এই চাকরিপ্রার্থীদের জীবনে কবে আলো আসবে? 

আরও পড়ুন: অসুর যেন অবিকল গাঁধী, প্রবল বিতর্কের মুখে অবশেষে রূপ-বদল অসুরের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কন্ট্রোলরুমে আগুন, 'শর্ট সার্কিট', অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ATC বিল্ডিংয়ে থেকেই নিয়ন্ত্রণ হয় যাবতীয় বিমান চলাচল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কন্ট্রোলরুমে আগুন, 'শর্ট সার্কিট', অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ATC বিল্ডিংয়ে থেকেই নিয়ন্ত্রণ হয় যাবতীয় বিমান চলাচল
News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget