WB News:রাজনৈতিক দলগুলির কাছে থেকে বিকল্পের রাজনীতি চাই,সেটা শিক্ষা, স্বাস্থ্য, কর্মের রাজনীতি:শুভময়
ABP Ananda live: 'ধর্মভিত্তিক রাজনীতির কথা বারবার আসছে। আমরা রাজনীতির বিকল্প চাই, রাজনৈতিক দলের বিকল্প পাওয়া যাবে না। কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সিপিএমের এদের কাছে থেকে আমরা বিকল্পের রাজনীতি চাই, সেটা শিক্ষা, স্বাস্থ্য, কর্মের রাজনীতি চাই', বললেন শুভময় মৈত্র।
জ্বলছে বাংলাদেশ ! দাউ দাউ জ্বলল খবরের কাগজের অফিস, বাঁচাও বাঁচাও চিৎকার সংবাদ-কর্মীদের
গত শুক্রবার ঢাকার জনবহুল এলাকায় প্রকাশ্য সভায় গুলিবিদ্ধ হন বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তারপর থেকেই জ্বলছে বাংলাদেশ। লাগামছাড়া অশান্তি দিকে দিকে। উত্তেজনা আরও তীব্র হয়, অগাস্টেছাত্র আন্দোলনের অন্যতম মুখ শরিফ উসমান হাদির মৃত্যুর পর থেকে। হাসিনা-বিরোধী ছাত্র নেতার মৃত্যুর পর চারিদিকে অগ্নিসংযোগ করা চলছে। ঢাকা-সহ বিভিন্ন শহরেও রাতভর তাণ্ডব করেছে ওসমান-পন্থীরা। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে ফের একবার নতুন করে অস্থির পরিস্থিতি বাংলাদেশে। এ আগুন নেভার কোনও লক্ষণই নেই।





















