এক্সপ্লোর

Durga Puja : বেলুড় মঠে আজ নবপত্রিকা স্নান,তারপর সপ্তমী পুজো, কী গুরুত্ব, কীভাবে দেখবেন সরাসরি?

Belur Durga Puja: বেলুড় মঠে সপ্তমী পুজোর বিশেষত্ব কী ? কীভাবে বাড়ি বসে দেখবেন বেলুড়ের পুজো ?


হাওড়া : বেলুড় মঠে ( Belur Math )  পুজোর ( Durga Puja ) প্রতিটি উপাচারই নিষ্ঠা সহকারে। ঠিক যেমনটি শুরু করে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ ( Swami Vivekananda ) । 

বোধনের পুজো

ষষ্ঠীর ( Sasthi )  সন্ধেয় হয় বোধনের পুজো। যার আক্ষরিক অর্থ 'জাগরণ'। হিন্দু পুরাণ বলে, সমস্ত দেব-দেবী সূর্যের দক্ষিণমুখী যাত্রার সময় ছয় মাসের জন্য ঘুমাতে যান। শরৎকাল যে সময়ে দুর্গাপূজা করা হয়,তা এই সময়ের মাঝামাঝি পড়ে। তাই সবার আগে প্রয়োজন দেবীকে জাগ্রত করা। তাই এই বোধন বা জাগরনের আচার। বোধনের আচার হল একটি জলভর্তি তামার পাত্র বেল গাছের গোড়ায় স্থাপন করা। এখন বেলুড় মঠে বেল গাছের একটি ডাল জলভর্তি তামার পাত্রে রাখা হয়।

সপ্তমীর পুজো 

এরপর সপ্তমীর পুজো। দেবতার অধিবাসের জন্য জীবন্ত মাধ্যম প্রয়োজন। একটি জীবন্ত মাধ্যমেই দেবী প্রকাশিত হন।   ষষ্ঠীতে যেমন বেল গাছের একটি শাখায় দেবত্বের আহ্বান জানানো হয়। সপ্তম দিনে দেবীকে নবপত্রিকা নামে পরিচিত নয়টি উদ্ভিদের মধ্যে আবাহন করা হয়  । নয়টি গাছ, যার মধ্যে বেল গাছের একটি শাখাও রয়েছে, তা একত্রিত করা হয়। তারপর তার আনুষ্ঠানিক স্নান হয়। তারপর তা  একটি গেরুয়া রঙের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং দুর্গার মূর্তির ডানদিকে একটি কাঠের আসনে স্থাপন করা হয়। এর পরে   বিভিন্ন উপকরণ ব্যবহার করে দর্পণে মহাস্নান করানো হয়। এর পরে, মূর্তির প্রাণপ্রতিষ্ঠা হয়। এর পরে ষোড়শোপচারে পুজো হয়। 

বেলুড় মঠে সপ্তমী পুজো সরাসরি দেখতে চোখ রাখুন নিচের ইউটিউব স্ট্রিমে। 
https://www.youtube.com/watch?v=dVtrGVSpRR8&list=PLqEnDmU-uEgSD7x1o46RI-4ZWSWYgHDqI&index=3  

 

 নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ ন’টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা ন’টি পাতা নয়, ন’টি উদ্ভিদ। কৃষিপ্রধান বাংলার প্রতীক। এগুলি হল, কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান। কলাবাউকে সিঁদুর দিয়ে সপরিবার দেবী প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয়।সপ্তমীতে এভাবেই প্রকৃতি আরাধনার মধ্যে দিয়ে শুরু মাতৃ বন্দনা।                          

২২ অক্টোবর রবিবার মহা অষ্টমী পুজো। পুজো শুরু হবে ভোর ৫.৪০ টায়। এদিন সারা দিন ব্যাপী নানা উপাচার হবে।২২ অক্টোবরই কুমারী পুজো হবে সকাল ৯টায়। সন্ধ্যা ৭.৩৬ থেকে রাত ৮.২৪ পর্যন্ত সন্ধিপুজো হবে। সোমবার, ২৩ অক্টোবর মহানবমী। পুজো  শুরু হবে ভোর ৫.৪০ মিনিটে। এদিনই হোম হবে বেলা সাড়ে ১২ টায়। মঙ্গলবার, ২৪ অক্টোবর বিজয়া দশমী। এদিন মাকে বিদায় জানানোর পালা। পুজো শুরু হবে সকাল সাড়ে ৬ টায়। 
( ছবি ও তথ্য : https://media.belurmath.org/ )

আরও পড়ুন :

কেমন ছিল পুজোর প্রথম দিনগুলি? স্মৃতিচারণ করলেন সজল ঘোষ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget