এক্সপ্লোর

Durga Puja 2023: কলকাতায় 'রামমন্দির' দেখতে উপচে পড়ল ভিড়! ষষ্ঠীতে জনস্রোত

Santosh Mitra Square Puja: কেমন ছিল পুজোর প্রথম দিনগুলি? স্মৃতিচারণ করলেন সজল ঘোষ

শিবাশিস মৌলিক, কলকাতা: উদ্বোধনের দিন থেকেই ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। গোড়া থেকেই এই পুজো ঘিরে উন্মাদনা ছিল শহরজুড়ে। কলকাতা শহরের বহু পুরনো বারোয়ারি পুজোগুলোর মধ্যে বরাবরই প্রথম সারিতে থেকেছে সন্তোষ মিত্র স্কোয়ার (Santosh Mitra Square Puja)। এই পুজোর দায়িত্বে রয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ (Sajal Ghosh)। ষষ্ঠীর দিন শুরুর দিনগুলোর স্মৃতিচারণা করেন তিনি। বিজেপির হেভিওয়েট কাউন্সিলর। একমাত্র তাঁর পুজো উদ্বোধন করতে দিল্লি থেকে কলকাতা উড়ে এসেছেন স্বয়ং অমিত শাহ।

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর সাধারণ সম্পাদক সজল ঘোষ। রাজনীতিতে আসার অনেক আগে থেকেই পাড়ার পুজোর সঙ্গে জড়িয়ে তিনি। এখন সারাবছর মিটিং মিছিল, রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকলেও পুজোর প্রস্তুতিতে শুরু থেকেই জড়িয়ে থাকেন তিনি।

বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, 'কোনও বছর ব্যাজ না পেলে কান্নাকাটির অবস্থা হতো। পুজোর জামা চাই না, কিন্তু কমিটির ব্যাজটা লাগতো। সারা বছর অনেক কাজের চাপ থাকে, কিন্তু পয়লা বৈশাখ থেকে আমরা পুজো নিয়ে নেমে পড়ি। আমি সুস্থ থেকে ১০০ বছর পার করে যেতে চাই। আমার শেষ ইচ্ছা এই মাঠটা থেকেই যেন দেবুর দেহ বের হয়।'

সজল ঘোষের বাবা প্রদীপ ঘোষ ছিলেন কংগ্রেসের প্রথম সারির নেতা। সেখান থেকে দলবদল। কলেজে পড়ার সময়ই তৃণমূল ছাত্র পরিষদে যোগ দেন প্রদীপ-পুত্র সজল ঘোষ। এখন যিনি বিজেপির কাউন্সিলর। যদিও পুজোর আনন্দ তিনি সকলের সঙ্গেই ভাগ করে নিতে চান। তবে একেবারেই রাজনীতি এড়াননি তিনি। সজল বলেন, 'বিরোধী রাজনৈতিক হিসেবে একটু তো চাপ হয় অমিত শাহের আসা নিয়েই কথা শুনতে হয়েছে। কিন্তু প্রদীপ ঘোষের সময় সুভাষ চক্রবর্তীর মতো বাম নেতারাও পুজোর অংশ নিতেন। আমি এবার মালা পিসি, অতীনদা, ববিদা সবার কাছে কার্ড দিয়েছি।'

আরও পড়ুন: নন্দীগ্রামের পুজোর উদ্বোধনে শুভেন্দু, বিরোধী দলনেতা চলে যেতেই প্রবেশ কুণালের

চব্বিশের লোকসভা ভোটের আগে, জানুয়ারি মাসে অযোধ্য়ায় রামমন্দির উদ্বোধন হওয়ার কথা। বিরোধীরা বলছেন, ভোটব্যাঙ্ক টানতে রাজনৈতিক কৌশল নরেন্দ্র মোদি সরকারের। ৮৮ তম বছরে সেই মন্দিরের আদলেই সেজে উঠেছে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ, যা দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমাছেন। ষষ্ঠীর দিন রাত পর্যন্ত কার্যত জনস্রোত ছিল সন্তোষ মিত্র স্কোয়ার।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclone Arnab: ২ দিন পরই শক্তিশালী ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল, তছনছের আশঙ্কা, দেশের একাধিক রাজ্যে হাই অ্যালার্ট জারি
২ দিন পরই শক্তিশালী ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল, তছনছের আশঙ্কা, দেশের একাধিক রাজ্যে হাই অ্যালার্ট জারি
Cyclone Arnab Alert : হাতে আর মাত্র ১ দিন, কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'অর্ণব'? কোথায় কোথায় বন্ধ থাকবে স্কুল ?
হাতে আর মাত্র ১ দিন, কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'অর্ণব'? কোথায় কোথায় বন্ধ থাকবে স্কুল ?
Cyclone Arnab: আজ থেকেই শক্তিশালী নিম্নচাপ তৈরি, ৪৮ ঘণ্টায় আছড়ে পড়বে 'অতি তীব্র' ঘূর্ণিঝড়? কোন কোন জেলায় প্রভাব?
আজ থেকেই শক্তিশালী নিম্নচাপ তৈরি, ৪৮ ঘণ্টায় আছড়ে পড়বে 'অতি তীব্র' ঘূর্ণিঝড়? কোন কোন জেলায় প্রভাব?

ভিডিও

Kunal Ghosh:
WB Dengue Update: দুশ্চিন্তা বাড়িয়েছে ডেঙ্গি, আজ স্বাস্থ্য ভবনে উচ্চপর্যায়ের বৈঠক | ABP Ananda
BJP News: রবিবার Delhi-তে বিজেপির স্ট্র্যাটেজি-বৈঠক, উপস্থিত Amit Shah, নিতিন নবীনেরা| Gyanesh Kumar
INDI Alliance: ভোটচুরির অভিযোগে পয়লা নভেম্বর Delhi-র রামলীলা ময়দানে জনসভার ডাক দিয়েছে ইন্ডি জোট
CM Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Amit Shah: 'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
Earthquake Hits Afghanistan : কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
Rohit Sharma: নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
Mallikarjun Kharge: 'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Weather Update: আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Gitanjali Express: ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
Embed widget