এক্সপ্লোর

Durga Puja 2023: সপ্তমী ও দশমীর বার অনুসারে দেবীর কীসে আগমন-গমন, তারফলই বা কী ?

পঞ্জিকা মতে এবার সপ্তমী শনিবার তাই দেবীর আগমন ঘোটকে এবং দশমী মঙ্গলবার তাই গমনও ঘোটকে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : জানুয়ারি মাসে নতুন ইংরিজি ক্যালেন্ডার হাতে পেলে আপামর বাঙালি সেপ্টেম্বর - অক্টোবরে পরপর চারটে লাল দাগ খোঁজে। অর্থাৎ কিনা দুর্গা পুজো কবে পড়ল সেটাই প্রথম খোঁজ পড়ে। পঞ্জিকা হাতে পেলে বা আকাশে পুজো পুজো ভাব এলে আমরা জানার চেষ্টা করি দেবী এবার কিসে আসছেন আর কিসেই বা যাচ্ছেন। পঞ্জিকা মতে এবার সপ্তমী শনিবার তাই দেবীর আগমন ঘোটকে এবং দশমী মঙ্গলবার তাই গমনও ঘোটকে।

আমরা যেমন অফিস যেতে, স্কুল - কলেজ - আত্মীয় বা বন্ধুর বাড়ি যেতে কখনো বাস, কখনো মেট্রো, কখনো ট্যাক্সি বা কখনো অন্য কিছু ব্যবহার করতে পারি, তেমনই দেবী দুর্গাও কৈলাস থেকে মর্ত্যে আসতে যেতে চার ধরনের যান ব্যবহার করেন।

  • সপ্তমী বা দশমী কী বারে পড়ছে তার ওপর নির্ধারিত হয় দেবীর সে বছর কীসে আসবেন ও কীসে যাবেন। আবার তাঁর নির্ধারিত যানের ওপর নির্ভর করে সে সময় প্রকৃতি কেমন থাকবে।“ রবৌ চন্দ্রে গজারূঢ়া, ঘোটকে শনি ভৌময়োঃ, গুরৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধবাসরে।” অর্থাৎ সপ্তমী বা দশমী যদি রবিবার এবং সোমবার হয়, তাহলে দুর্গার আগমন ও গমন হবে গজে অর্থাৎ হাতিতে। এর ফল- “গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা”। পৌরাণিক কাল থেকে দেব-দেবী, রাজা- মহারাজাদের কাছে গজ অর্থাৎ হাতি রাজকীয় মর্যাদা পেয়েছে। হয়তো সেজন্যই দেবী দুর্গার গজে আগমন ও গমনকে কেন্দ্র করে বসুন্ধরা শস্যপূর্ণ হয়ে মানুষের সুখ, স্বাচ্ছন্দ্যের কল্পনা করা হয়েছে।
  • একই ভাবে শনিবার বা মঙ্গলবারে সপ্তমী বা দশমী পড়লে দেবীর আগমন ও গমন হবে, ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। এর ফল- “ছত্রভঙ্গস্তুরঙ্গমে”। ঘোটক বা ঘোড়া যেমন ছটফটে কেমনই ঘোটকে আগমন ও গমনে সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা, গৃহযুদ্ধ, রাজনৈতিক উত্থান- পতন ও সাংসারিক ক্ষেত্রেও অস্থিরতা, দুর্ঘটনা, অপমৃত্যু প্রকাশ পাবে।
  • সপ্তমী বা  দশমী যদি বৃহস্পতি ও শুক্রবারে হয় তাহলে দেবীর আগমন ও গমন হবে দোলায়। এর ফল- “দোলায়াং মরকং ভবেৎ”। দোলায় আগমন ও গমন সবচেয়ে অশুভ। দোলা যেন চরাচর দুলিয়ে দিয়ে যাবে। মহামারী, ভূমিকম্প, যুদ্ধ, দুর্ভিক্ষ, খরা ইত্যাদির প্রভাবে অসংখ্য মানুষের মৃত্যু ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে।
  • যদি বুধবারে সপ্তমী বা দশমী হয় তবে দেবী দুর্গার যান হবে নৌকা। অর্থাৎ আগমন ও গমন হবে, নৌকায়। এর ফল-“শস্যবৃদ্ধিস্তুথাজলম”। এ ক্ষেত্রে প্রবল বন্যা, ঝড়, অতিবৃষ্টি ইত্যাদির ফলে একদিকে প্লাবন ও ক্ষয়ক্ষতি অন্যদিকে দ্বিগুণ শস্যবৃদ্ধি।

তাহলে দেখা যাচ্ছে যে, একমাত্র গজ ছাড়া দেবী দুর্গার অন্য তিন যানবাহনের ফলই ধ্বংসাত্মক। শুধুমাত্র গজই প্রয়োজনীয় বৃষ্টিধারায় বসুন্ধরাকে ধন-ধান্যে সমৃদ্ধ করে তোলে। যদিও এই শ্লোক বা তার ফলের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কারণ হিন্দু শাস্ত্রে সবকিছুই নির্ধারিত হয়েছে তিথি অনুসারে। তার সম্পূর্ণ উল্টো পথে হেঁটে এই শ্লোক তৈরি হয়েছে বার অনুসারে।

আরও পড়ুন :

রাধা নাম সবসময় কৃষ্ণের আগে উচ্চারিত, তবু কেন সইতে হল বিরহ ব্যথা? রাধাষ্টমীর গল্পেই আছে সে-কথা

সেরা শিরোনাম

Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Rejinagar By Elections: রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
Gyanesh Kumar: ‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক

ভিডিও

Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget