এক্সপ্লোর

Durga Puja: পুজোর আগেই মর্মান্তিক ঘটনা, দমদমে আগুনে ভস্মীভূত পুজো মণ্ডপ!

Durga Puja 2023: দমকলের এক ঘণ্টার চেষ্টায় সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে এলেও, পুড়ে গেছে প্যান্ডেলের কাপড়, কাঠামো।

কলকাতা: দমদমে (Dumdum) আগুনে (Fire) ভস্মীভূত পুজো (Pujo) মণ্ডপ। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ নেতাজি সংঘ ক্লাবের সদস্যরা জানতে পারেন তাদের মন্ডপে আগুন লেগেছে।                                                                    

দমকলের এক ঘণ্টার চেষ্টায় সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে এলেও, পুড়ে গেছে প্যান্ডেলের কাপড়, কাঠামো। পুজো উদ্যোক্তাদের প্রশ্ন, বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পরও আগুন লাগল কী করে? দমদম থানার পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। 

এদিকে, পুজোয় দুর্ঘটনা এড়াতে, সতর্ক দমকল দফতর। মণ্ডপে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে নিরাপত্তায় জোর দিতে বলা হচ্ছে। এদিন দমকলমন্ত্রী জানিয়েছেন, গতবছর ৩৮টি সাময়িক ফায়ার স্টেশন তৈরি করা হয়েছিল। এবার তা বাড়িয়ে ১০০টি করা হবে। ড্রোনের সাহায্যেও চলবে নজরদারি।                                                            

হাতে আর কয়েকটা দিন। তারপরই দুর্গাপুজোর আনন্দে মাতবে বঙ্গবাসী। তার আগে বুধবার দমকল দফতরের উচ্চ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী সুজিত বসু। তৃণমূল বিধায়ক ও দমকলমন্ত্রী বলেন, 'ইন্সপেকশন চলবে।পুজোর কার্নিভাল পর্যন্ত ভাল ব্যবস্থা থাকবে।সতর্ক থাকবো।টেম্পোরারি ফায়ার স্টেশন যাতে যাতে লোকাল থানার সাথে যোগাযোগ থাকে। বাজি বাজারেও স্ট্যান্ড বাই গাড়ি থাকবে।' 

এদিন দমকলমন্ত্রী বলেন, রাজ্যে ৪১ হাজারের বেশি দুর্গাপুজো হয়। তারমধ্যে, ৩১ হাজার ৫৯৭ পুজো ইতিমধ্যেই অনুমতি পেয়েছে। বাকিদেরও দ্রুত অনুমতি নিতে বলেছেন তিনি। পুজোয় দুর্ঘটনা এড়াতে, সতর্ক দমকল দফতর। মণ্ডপে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে নিরাপত্তায় জোর দিতে বলা হচ্ছে। তৃণমূল বিধায়ক ও দমকলমন্ত্রী বলেন, 'বাঁশ দড়ি কাপড় দিয়ে তৈরি হয় প্যান্ডেল। যে তার ভেতরে ব্যাবহার হয় কোনও ভাল তার থাকে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে।' 

আরও পড়ুন, আজ তৃতীয়া, নবরাত্রিতে দেবীর চন্দ্রঘণ্টার রূপ, দূরে যায় বাধাবিঘ্ন-পাপ

পাশাপাশি, শ্রীভূমি, চেতলা অগ্রণী, বাগবাজারের মতো বড় পুজোগুলোতে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি, ড্রোনের সাহায্যেও নজরদারি চলবে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী। সুজিত বসু জানিয়েছেন, রাজ্যে ১৫৭টি ফায়ার স্টেশন রয়েছে। গতবছর ৩৮টি সাময়িক ফায়ার স্টেশন তৈরি করা হয়েছিল। এবার তা বাড়িয়ে ১০০টি করা হবে।

সেরা শিরোনাম

Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
West Bengal Latest News Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
Cyclone Alert: রাজ্যে কি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় 'মুরাসু' ? আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা
রাজ্যে কি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় 'মুরাসু' ? আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা
News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget