এক্সপ্লোর

Durga Puja 2023: ৯০ থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল! বাজির শব্দমাত্রা বৃদ্ধি নিয়ে প্রশ্ন

Sound Pollution:বলা হয়েছে, সবুজ শব্দবাজির ক্ষেত্রে শব্দের মাত্রা ১২৫ ডেসিবেলের মধ্যে এবং সবুজ আতসবাজির ক্ষেত্রে শব্দের মাত্রা ৯০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে।

ব্রতদীপ ভট্টাচার্য, আশাবুল হোসেন ও দীপক ঘোষ, কলকাতা: শব্দ থেকে বায়ু- দূষণ কমানো নিয়ে সব স্তরেই কথা হয়েছে। শব্দবাজির দূষণ নিয়ে সবসময়েই বিভিন্ন স্তরে আলোচনা হয়। কিন্তু, রাজ্যে এর মধ্যেই বাড়িয়ে দেওয়া হল বাজির শব্দমাত্রা। যা ছিল ৯০ ডেসিবেল, তা থেকে বাড়িয়ে করে দেওয়া হল ১২৫ ডেসিবেল। এই শব্দমাত্রা বাড়িয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। 

বলা হয়েছে, সবুজ শব্দবাজির ক্ষেত্রে শব্দের মাত্রা ১২৫ ডেসিবেলের মধ্যে এবং সবুজ আতসবাজির ক্ষেত্রে শব্দের মাত্রা ৯০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে। এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন পরিবেশকর্মীদের একটা বড় একাংশ। চিকিৎসকের মুখেও উঠে এসেছে উদ্বেগের কথা। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভোটের সময় থেকে নানা সময় বিভিন্ন জেলায় বোমা বিস্ফোরণের ঘটনার কথা সামনে এসেছে। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে শুরু করে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর- একাধিক বার সামনে এসেছে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা। এই নিয়ে বারবার বিতর্কের মাঝেই পুজোর মুখে রাজ্যে বাজির শব্দমাত্রা ৯০ ডেসিবেলের থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল করে দিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। ১৭ অক্টোবর, পর্ষদের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সবুজ শব্দবাজির ক্ষেত্রে শব্দের মাত্রা ১২৫ ডেসিবেলের মধ্যে এবং সবুজ আতসবাজির ক্ষেত্রে শব্দের মাত্রা ৯০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে। বলা হয়েছে, পশ্চিমবঙ্গে শুধুমাত্র সবুজবাজি বিক্রি ও ফাটানো যাবে। এই পরিস্থিতিতে একটি প্রশ্ন উঠেছে, যেখানে প্রত্যেক বছর কালীপুজোর রাতে শব্দবাজির দৌরাত্ম্য রুখতে হিমশিম অবস্থা হয় পুলিশের, সেখানে শব্দের মাত্রা ৯০ থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল করার কী প্রয়োজন পড়ল? কাদের স্বার্থে এই সিদ্ধান্ত নিল পরিবেশ দফতর ও রাজ্য দূষণ পর্ষদ?

এই নিয়ে পরিবেশকর্মী নব দত্ত বলেছেন, 'এই আন্দোলন করতে গিয়ে ১৪ জন খুন হয়েছে। তারপরও রোখা যায়নি। গ্রিনবাজিতে শুধু ছাড়ের কথা বলা হচ্ছে, কিন্তু গ্রিন বাজির কোনও কারখানাই নেই রাজ্যে।' এও প্রশ্ন উঠছে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এই সিদ্ধান্তে কি বেআইনি বাজির কারবারিরা আরও উৎসাহিত হবে না? চিকিৎসকদের একাংশের দাবি, এভাবে বাজির শব্দমাত্রা বাড়িয়ে দেওয়ার ফলে আমাদের কানে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। NRS মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক প্রণবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, 'WHO কিছু গাইডলাইন দিয়েছে। আমাদের কান ৮৫ থেকে ৯০ ডেসিবেল পর্যন্ত সাউন্ড সহ্য করতে পারে। সেই ডেসিবেলটা কোনওমতেই ক্রস করা বাঞ্ছনীয় নয়। যদি ১১০, ১২০ ডেসিবেলের আওয়াজ আপার লিমিট করা হয়, তাহলে যে ফায়ার ক্র্যাকার্সগুলো ফাটানো হচ্ছে, সেই নয়েসগুলো আমাদের কানে যে কিউমুলোটিভ ড্যামেজ করবে, সেটা কিন্তু ইররিভার্সালও হয়ে যেতে পারে।' 

বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কটাক্ষও। শব্দমাত্রা বৃদ্ধির বিষয়টি নিয়ে বাজি কারখানায় বিস্ফোরণের প্রসঙ্গ এনেছেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, 'পরপর এত বাজি কারখানায় বিস্ফোরণ। আওয়াজ শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে, তাই বাড়িয়ে দিল।' রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে রাজ্যের পরিবেশ দফতরের নির্দেশে কথা বলা হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে। 

আরও পড়ুন: 'নির্মাণকল্পে সেরা..', পুজোয় আলোর রোশনাইয়ে ভাসল কলেজ স্কোয়ার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pabitra Kar, Nandigram: শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, এবার পঞ্চায়েতের সদস্যপদও ছাড়লেন পবিত্র কর
শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, এবার পঞ্চায়েতের সদস্যপদও ছাড়লেন পবিত্র কর
কলকাতা পুরসভায় ফাইল লোপাটের চেষ্টা ! বড় অভিযোগ সন্তোষ পাঠকের, কী জানালেন ?
কলকাতা পুরসভায় ফাইল লোপাটের চেষ্টা ! বড় অভিযোগ সন্তোষ পাঠকের, কী জানালেন ?
RG Kar case : R G কর কাণ্ডে স্ক্যানারে এই চিকিৎসক ! তদন্ত নিয়ে অনিকেত ও উৎপল বন্দ্যোপাধ্যায় কী জানালেন ?
R G কর কাণ্ডে স্ক্যানারে এই চিকিৎসক ! তদন্ত নিয়ে অনিকেত ও উৎপল বন্দ্যোপাধ্যায় কী জানালেন ?
Howrah Station: পরিষ্কার হচ্ছে হাওড়া স্টেশন চত্ত্বর, স্টেশনের সামনে থেকে সরানো হচ্ছে বেআইনি হোর্ডিং ও ব্যানার
পরিষ্কার হচ্ছে হাওড়া স্টেশন চত্ত্বর, স্টেশনের সামনে থেকে সরানো হচ্ছে বেআইনি হোর্ডিং ও ব্যানার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget