এক্সপ্লোর

Anubrata Mondal: 'ফাইন লাগছে' গ্রামের দুর্গাপুজোয় মাতলেন অনুব্রত, কবে থেকে রাজনৈতিক কর্মসূচি শুরু?

Birbhum News: ২ বছর পর মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নিলেন অনুব্রত মণ্ডল।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: দুবছর পর নিজের গড়ে উৎসবে মাতলেন তৃণমূলের বীরভূম জেলা সভপতি। গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ১৭ অক্টোবর থেকে বিজয়া সম্মীলনীর মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। 

নিজের গড়ে উৎসবে মাতলেন অনুব্রত: দু'বছর পর মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নিলেন অনুব্রত মণ্ডল। তাঁকে ঘিরে উপচে পড়ল গ্রামবাসীদের ভিড়৷ সকলের সঙ্গে কথা বললেন অনুব্রত৷ যদিও, সম্পর্কিত কাকা প্রয়াত হওয়ায় মন্দিরে উঠলেন না তিনি। দূরে দাঁড়িয়েই প্রণাম করলেন। অনুব্রত মণ্ডল বলেন, "খুব ভালো লাগছে৷ কিন্তু, মন্দিরে উঠতে পারব না। অঞ্জলি দিতে পারব না। আমার কাকা মারা গিয়েছে তো তাই৷ বাইরে থেকেই প্রণাম করলাম। গ্রামবাসীদের সঙ্গে কথা হল ৷ এবার পুজো তো রাতে৷ পুজো খুব ভালো কাটাচ্ছি। ফাইন লাগছে।"

গরুপাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে ২ বছর পর বোলপুরে ফিরেছেন অনুব্রত মণ্ডল৷ প্রতি বছর দুর্গাপুজোয় অনুব্রতর গ্রামের বাড়ি, অর্থাৎ নানুরের হাটসেরান্দি গ্রামে দুর্গাপুজোয় অংশ নিতেন তিনি ৷ ২ বছর অনুব্রতকে ছাড়াই পুজো হয়েছে। এবার পুজোয় অংশ নিলেন অনুব্রত মণ্ডল। মহাষ্টমীর দিন মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন তিনি। ফিরে যাওয়ার সময়ও তাঁর গাড়ির কাছে গিয়েও কথা বলেন গ্রামের প্রবীণরা৷  আগেই তিনি জানিয়েছেন, ১৭ অক্টোবর থেকে বিজয়া সম্মীলনীর মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন অনুব্রত। ইতিমধ্যেই নিজের ফেসবুক পেজেও সক্রিয় হয়েছেন তিনি। 

দীর্ঘ ১৮ মাস তিহাড় জেলে কাটানোর পর গত ২৪ সেপ্টেম্বর বীরভূমে ফেরেন অনুব্রত মণ্ডল। দিল্লি থেকে অনুব্রত মণ্ডল তাঁর বাড়িতে ফিরতেই, দেখা করতে যান একদা তাঁর ছায়াসঙ্গী বলে পরিচিত কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। কিন্তু, আশ্চর্যজনকভাবে বীরভূমের এই দুই হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢোকার ছাড়পত্র পেলেন না। বাড়ি ফেরার পর, অনুব্রতর সঙ্গে একে একে দেখা করতে আসেন, বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ, তৃণমূলের বীরভূম জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ,  নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংহ। প্রায় ১০-১৫ মিনিট নীচের ঘরে বসেই গল্প করতে দেখা যায় তাঁদের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Junior Doctors Hunger Strike: অনশন তুলে নেওয়ার আবেদন, জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের

সেরা শিরোনাম

South Point School: সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, ছুরি দিয়ে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
Anubrata Monadal : অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
West Bengal News Live : সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলার অভিযোগ
সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি কাণ্ড, নবম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে সহপাঠীর ওপর হামলার অভিযোগ

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget