এক্সপ্লোর

Durga Puja 2024: চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবি, ধূপ-মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাজ্ঞাপন পুজো প্রাঙ্গনে

RG Kar Protest: বেড়াবেড়ি শীতলামাতা যুব পুজা কমিটির পরিচালনায় এবছর প্রথম দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে।

সোমনাথ মিত্র, সিঙ্গুর: আর জি কর কাণ্ডে প্রতিবাদের আঁচ পুজোতেও (Durga Puja 2024)। শহর ছাড়িয়ে গ্রামের পুজোও গর্জে উঠছে প্রতিবাদে। নন্দ্রীগ্ৰামের পর সিঙ্গুর। 'উই ওয়ান্ট জাস্টিস,' 'তিলোত্তমার বিচার চাই' লেখা স্লোগান মণ্ডপজুড়ে। 

গ্রামের পুজোও গর্জে উঠছে প্রতিবাদে: ঘটনা সিঙ্গুরের বেড়াবেড়ি পঞ্চায়েতের অন্তর্গত পূর্বপাড়া মান্না পুকুরধার এলাকায়। বেড়াবেড়ি শীতলামাতা যুব পুজো কমিটির পরিচালনায় এবছর প্রথম দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। গ্ৰামের মহিলারা এই পুজোর প্রধান উদ্দ্যোক্তা। আর সেই পুজোতেই আরজিকর কাণ্ডের বিচারের দাবি তোলা হয়েছে। মণ্ডপের সামনে অভয়ার অবয়ব রেখে তাতে মালা পরানো হয়েছে। ধূপ ,মোমবাতি জ্বালিয়ে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে। রোজ সন্ধেয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে নিহত চিকিৎসকের জন্য নীরবতা পালনও করা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। 

বেড়াবেড়ি শীতলামাতা যুব পুজো কমিটির কোষাধক্ষ্য প্রীতি দাস জানান, "পুজোর পাশাপাশি আমরা অভয়ার একটা প্রতিকৃতি রেখেছি। সমস্ত গ্ৰামবাসীরা সন্ধেবেলায় ধুপ,মোমবাতি জেলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আমাদের দাবি অভয়ার যেন সুবিচার হয়।'' পুজো কমিটির সম্পাদক টুম্পা দাস জানান, 'আমরা নারী শক্তির আরাধনা করছি। আমরা চাই নারী শক্তি দিয়েই যেন অভয়ার বিচার হয়। তার জন্য আমরা অভয়ার প্রতিকৃতি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা চাই যাতে এই ঘটনা আর না ঘটে।'' স্থানীয় বাসিন্দা কৌশিক কোলে জানান, "পুজোর পাশাপাশি আমরা অভয়ার বিচারের দাবি রেখেছি। আমরা মায়ের কাছে প্রার্থনা করছি যাতে অভয়া ন্যায় বিচার পায়।''

আজ মহাষ্টমী। ১০৮টি পদ্ম আর প্রদীপ সাজিয়ে দেবী দুর্গার আরাধনা। তিথি অনুযায়ী ভোরবেলাতেই মণ্ডপে মণ্ডপে অষ্টমীর পুষ্পাঞ্জলী। কোথাও আবার সকাল সকাল সন্ধিপুজোও শেষ। মাইকে স্তোত্রপাঠ শুনে কেউ কেউ মনে মনে মায়ের কাছে অঞ্জলি দিয়েছেন। বিভিন্ন জায়গায় কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর বাকি আর মাত্র দু’দিন। উৎসবের আনন্দ চেটেপুটে নিতে রাস্তায় ভিড়। সঙ্গে জমজমাট আড্ডা, খাওয়া দাওয়া। মন খারাপ করা নবমীর আগে উত্‍‍সবে মেতে উঠেছে কল্লোলিনী তিলোত্তমা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Junior Doctors Hunger Strike: উত্তরবঙ্গ মেডিক্যালে অনশনে ডাক্তাররা, বাড়িতে ফোন করে অনশন তুলতে 'চাপ' পুলিশের

সেরা শিরোনাম

Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget