এক্সপ্লোর

Durga Puja 2024: বঙ্গজুড়ে পুজোর আনন্দ, কলকাতা থেকে জেলায় রাজপথে জনস্রোত

Kolkata News: মনখারাপের ঢাকের বোল শুনে অন্যবার মনে হত, অষ্টমীর আনন্দ ফুরোচ্ছে দ্রুত, রাত পোহালেই নবমী৷ এবার কিন্তু ব্যতিক্রম।

কলকাতা: আজ মহাষ্টমী। পঞ্জিকা ও তিথির ফেরে অষ্টমীতেই নবমী নিশি। দুই তিথির সন্ধিক্ষণ। সব জায়গাতেই রীতি মেনে হল সন্ধিপুজো। আচারে-উপচারে সর্বত্রই অটুট রীতি ও ঐতিহ্য। মায়ের পায়ে দেওয়া হল পুষ্পাঞ্জলি। 

অষ্টমীতেই নবমী নিশি: মনখারাপের ঢাকের বোল শুনে অন্যবার মনে হত, অষ্টমীর আনন্দ ফুরোচ্ছে দ্রুত, রাত পোহালেই নবমী ৷ এবার কিন্তু ব্যতিক্রম। পঞ্জিকা ও তিথির ফেরে অষ্টমীতেই নবমী নিশি। তবু যেন জোর করে মন বলতে চায়, আজ মহাষ্টমী। তিথি অনুযায়ী ভোরবেলাতেই মণ্ডপে মণ্ডপে শুরু হয় অষ্টমীর পুষ্পাঞ্জলি। কোথাও আবার মহাষ্টমী ও মহানবমীর মিলন মুহূর্তে সকাল সকাল শেষ হয় হয় সন্ধিপুজো। সন্ধি পুজোয় দেবী দুর্গাকে চামুণ্ডা রূপে দেখানো হয়৷ মায়ের উদ্দেশে অর্পণ করা হয় ১০৮টি পদ্ম ও ১০৮টি দীপ৷ কুমারী পুজোও হয় রীতি মেনে। একদিকে যখন অষ্টমীর আনন্দ, অন্যদিকে বিষাদও। কারণ, দিনের হিসেবে অষ্টমী হলেও শুক্রবার ছুঁয়ে ফেলেছে নবমী তিথিকেও।

শাস্ত্রজ্ঞ পণ্ডিত মুরারীমোহন বেদান্তাদিতীর্থ শাস্ত্রীর বাড়ির পুজোর বয়স চারশো বছর। আগে হাওড়ার আমতার গ্রামের বাড়িতে পুজো হলেও টানা ১০৩ বছর ধরে শিবপুরের ষষ্ঠীতলার বাড়িতে পুজোর আয়োজন করা হচ্ছে। বিশেষত্ব হল, বৈদিক শাস্ত্রমতে সমস্ত রকম নিয়ম মেনে পুজো করা হয়। পুজোর জন্য ব্যবহৃত পদ্ম এবং বেলপাতা ছাড়া সমস্ত রকম ফুল বাড়ির ছাদেই চাষ করা হয়। পুজোয় ব্যবহৃত জল নিয়ে আসা হয় কেদারনাথ, বদ্রীনাথ, রুদ্রপ্রয়াগ এবং পুরীর সমুদ্র থেকে।

পুজোর বাকি আর মাত্র দু’দিন। শেষ ক’টা দিন পরিষ্কার থাকবে আকাশ। এভাবেই কাটবে বিসর্জন পর্ব। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে, আবহাওয়া দফতর। তাই বিকেল গড়িয়ে সন্ধে নামতেি উৎসবের আনন্দ চেটেপুটে নিতে রাস্তায় ভিড়। সঙ্গে জমজমাট আড্ডা, খাওয়া দাওয়া। উৎসব ফুরিয়ে আসার কারণে, মন খারাপ নিয়েও উত্‍‍সবে মেতে উঠেছে সাধারণ মানুষ। চলতি সপ্তাহে কলকাতায় সেভাবে বৃষ্টি না হলেও, দক্ষিণবঙ্গে উত্তর ২৪ পরগনা ও হুগলি এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে হাওয়া বদল। বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। আগামী সপ্তাহে শুকনো থাকবে আবহাওয়া।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Durga Puja 2024: চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবি, ধূপ-মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাজ্ঞাপন পুজো প্রাঙ্গনে

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget