এক্সপ্লোর

Durga Puja 2024 : প্রথাগত পদ্ধতিতে নয়, নিজেদের মন্ত্রেই দেবীর আগমনী থেকে বিসর্জন, অভিনব এই আদিবাসী গ্রামের পুজো

মূর্তি গড়ার দিন থেকেই ভক্তি, নিষ্ঠা আর শ্রদ্ধার সঙ্গে দেবীর গান, হরিনাম সংকীর্তন আর নিজেদের তৈরি মন্ত্র পড়ে  দেবীবন্দনা হয়। কাঁকসার হরিকির আদিবাসী গ্রামের দুর্গাপুজো এই জন্যই স্বতন্ত্র, অভিনব। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : অষ্টমীর রাতে দেবীর স্বপ্নাদেশ পেয়ে নিজের হাতে গড়েছিলেন মূর্তি। প্রথাগত মন্ত্র নয়, নিজের ভাষাতেই পুজো শুরু করেছিলেন আদিবাসী যুবক। আজও মূর্তি গড়ার দিন থেকেই ভক্তি, নিষ্ঠা আর শ্রদ্ধার সঙ্গে দেবীর গান, হরিনাম সংকীর্তন আর নিজেদের তৈরি মন্ত্র পড়ে  দেবীবন্দনা হয়। কাঁকসার হরিকির আদিবাসী গ্রামের দুর্গাপুজো এই জন্যই স্বতন্ত্র, অভিনব। 

 এই আদিবাসী গ্রামের দুর্গাপুজো একেবারেই ব্যতিক্রমী। পাঁচ বছর আগে খেলার ছলে মূর্তি গড়েছিলেন আদিবাসী গ্রামের রবীন্দ্রনাথ হাঁসদা নামের এক আদিবাসী যুবক। পুজোও শুরু করেছিলেন। অষ্টমীর রাতে ওই  যুবক দেবীর স্বপ্নাদেশ পান বলে জানান। তারপরই জাঁকজমক করে পুজো শুরু হয়। 

আদিবাসী পরিবারের দাবি,  পুরোহিত পুজো করতে বসলে পুরোহিতের উপর ভর করেন দেবী। সেই ভয়ে পুরোহিত চলে যায়। তারপরেই নিজেরই মন্ত্রে পুজো শুরু করেন রবীন্দ্রনাথ হাঁসদা। তাতে দেবী সন্তুষ্ট হন। একসময় পরিবারের কর্তা বলাই হাঁসদাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন মা। এছাড়া আরও একটি দাবি আছে  গ্রামবাসীর। তাঁরা মনে করেন, একবার পরিবারের মহিলার উপর অশুভ শক্তিও ভর করেছিল। ভবতারিণী রূপে দেখা দিয়ে সেই অশুভ শক্তির বিনাশ করেছিল মা।

 রবীন্দ্রনাথ হাঁসদা বলেন, 'আমরা মায়ের মূর্তি গড়ার আগে পুজো করি। হরিনাম আর মায়ের গান গাই। মা যেদিন থেকে বাড়িতে এসেছেন, সেদিন থেকে দুঃখ কষ্ট সব দূর  হয়ে গিয়েছে। চারদিন ধরে পুজো করি আমি, আমার দাদা, দিদি আর বাবা। বহু মানুষ আসেন পুজো দেখতে। সুখ সমৃদ্ধিতে ভরেছে পরিবার।' 

বলাই হাঁসদা বলেন, 'কোনও মন্ত্র নেই, মায়ের নির্দেশে আমরা নিজেরাই পুজো করি। অগাধ আস্থা আর মনের ভক্তি ভরে পুজো দেওয়া হলে মা মনের ইচ্ছা পূরণ করেন।' 

শুধু হাঁসদা পরিবার নয়, এই এখন এই পুজো গোটা আদিবাসী গ্রামের। সকলের কাছেই তিনি অতি জাগ্রত দেবী। কাউকে খালি হাতে ফেরান না। এখন পুজোর প্রস্তুতি চলছে পুরোদমে।  

আরও পড়ুন :

পুজোর আগে লাস্ট উইকএন্ড ভাসবে বৃষ্টিতে? আবহাওয়া দফতর থেকে এল বড় বার্তা

২০২৪ এর দুর্গাপুজোর নির্ঘণ্ট 

  • ষষ্ঠী পড়ছে ৯ তারিখ।
  • ১০ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সপ্তমী।   
  • ১১ তারিখ অর্থাৎ শুক্রবার মহাষ্টমী। ওই দিনই পড়ছে মহানবমী।   
  • নবমীর পুজো শেষ হবে পরদিন ভোরে। ১২ অক্টোবর শনিবার বিজয়া দশমী।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget